/indian-express-bangla/media/media_files/2026/01/25/harmanpreet-kaur-and-rohit-sharma-2026-01-25-20-23-40.jpg)
হরমনপ্রীত কৌর এবং রোহিত শর্মা
Padma Awards 2026: প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের সন্ধ্যায় ভারত সরকারের পক্ষ থেকে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় নাম রয়েছে মোট ১৩১ ব্যক্তিত্বের। এই তালিকায় ভারতীয় ক্রীড়াজগৎ থেকে মোট ৯ জন ঠাঁই পেয়েছেন। তালিকায় রয়েছে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার নামও (Rohit Sharma)। ২০২৪ সালে তাঁরই নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল টি-২০ বিশ্বকাপ জয় করেছিল। এর পাশাপাশি ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নামও এই তালিকায় যোগ করা হয়েছে। ২০২৫ সালে হরমনের নেতৃত্বেই ভারতীয় মহিলা ক্রিকেট দল আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল।
আরও পড়ুন:
পদ্ম শ্রী পুরস্কারে সম্মানিত করা হবে রোহিত শর্মা এবং হরমনপ্রীত কৌরকে
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পদ্ম পুরস্কার প্রাপকদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের নাম পদ্ম শ্রী পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। বিশ্ব ক্রিকেটে রোহিত শর্মা তারকা ক্রিকেটারদের তালিকায় ইতিমধ্যে নিজের নাম লিখিয়েছেন।
আরও পড়ুন:
অধিনায়ক হিসেবে তাঁর রেকর্ড এককথায় অসাধারণ। রোহিতের নেতৃত্বেই ভারতীয় ক্রিকেট দল ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করেছে। এছাড়া ২০২৫ সালে হিটম্য়ানের ক্যাপ্টেন্সিতেই টিম ইন্ডিয়া জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। অন্যদিকে, হরমনপ্রীত কৌরের সাফল্য নিয়ে আলোচনা করতে হলে বলতে হয়, ভারতীয় মগিলা ক্রিকেট দলের প্রথম অধিনায়ক যিনি কোনও আইসিসি খেতাব জিততে পেরেছেন। এই ২ ক্রিকেটার ছাড়াও টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলার প্রবীণ কুমারের নামও পদ্ম শ্রী পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে।
আরও পড়ুন:
বিজয় অমৃতরাজকে দেওয়া হবে পদ্ম ভূষণ সম্মান
এবার দেশের অন্যান্য ক্রীড়াক্ষেত্রে কে কে পদ্ম পুরস্কার পাচ্ছেন, সেই ব্যাপারে আলোচনা করা যাক। এই তালিকায় নাম রয়েছে ভারতের প্রাক্তন টেনিস তারকা বিজয় অমৃতরাজেরও। তাঁকে অবশ্য পদ্মভূষণে সম্মানিত করা হবে। এর পাশাপাশি দেশের ক্রীড়াজগত থেকে পদ্ম শ্রী পাচ্ছেন - সবিতা পুনিয়া, কে পজনীবেল, বলদেও সিং, ভগবানদাস রায়কওয়ার এবং জর্জিয়ার ভ্লাদিমির মেস্তভিরিশভিলি।
আরও পড়ুন:
এই বছর পাঁচজন পদ্ম বিভূষণ, ১২ পদ্ম ভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। এই তালিকায় ১৯ মহিলা পুরস্কার বিজেতা রয়েছেন। আর ৬ জন বিদেশি কিংবা বিদেশে বসবাসকারী ভারতীয় বংশদ্ভুত ব্যক্তি রয়েছেন। এছাড়া ১৬ জন পাচ্ছেন মরণোত্তর পদ্ম পুরস্কার।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us