PAK vs SL Wide Ball Controversy: শেষ বলটা আদৌ ছিল বৈধ! আম্পায়ারের ষড়যন্ত্রেই জয় পাকিস্তানের? উঠছে প্রশ্ন

PAK vs SL Wide Ball Controversy: শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্য়াচে শেষ বলটা কি আদৌ ওয়াইড ছিল? তা নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

PAK vs SL Wide Ball Controversy: শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্য়াচে শেষ বলটা কি আদৌ ওয়াইড ছিল? তা নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

author-image
Koushik Biswas
New Update
PAK vs SL Wide Ball Controversy

শেষ বলটা কি আদৌ ছিল ওয়াইড, উঠছে প্রশ্ন

ICC T20I World Cup 2026: সুপার এইট পর্বে নিজেদের শেষ ম্য়াচে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) ৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। এই ম্য়াচে সলমান ব্রিগেড যদি শ্রীলঙ্কাকে (Sri Lanka Cricket Team) ১৪৭ রানের মধ্যে আটকে দিতে পারত, সেক্ষেত্রে হয়ত সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে পারত পাকিস্তান। কিন্তু, সেটা তারা শেষপর্যন্ত করতে পারেনি।

Advertisment

এই ম্য়াচের রোমাঞ্চ শেষ বল পর্যন্ত দেখা যায়। শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক দাসুন শনাকা (Dasun Shanaka) পাকিস্তানের মুখ থেকে গ্রাস প্রায় কেড়েই নিয়েছিলেন। কিন্তু, অন-ফিল্ড আম্পায়ারের একটি সিদ্ধান্ত গোটা ছবিটা একেবারে বদলে দেয়। শ্রীলঙ্কা ক্রিকেট দলের হেড কোচ সনৎ জয়সূর্যও আম্পায়ারের এহেন সিদ্ধান্তে রীতিমতো হতাশ হয়ে পড়েন। তাঁর প্রতিক্রিয়া ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আম্পায়ারের কোন সিদ্ধান্তকে কেন্দ্র করে এত বিতর্ক তৈরি হল, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।

আরও পড়ুন:

PAK vs SL, Dasun Shanaka: বিশ্বকাপের 'ট্র্যাজিক হিরো', রেকর্ড গড়েও জেতাতে পারলেন না শ্রীলঙ্কাকে

Advertisment

শাহিন আফ্রিদির শেষ বলটা ছিল ওয়াইড

শেষ ওভারে শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য দরকার ছিল ২৮ রান। লঙ্কা অধিনায়ক দাসুন শনাকা পাকিস্তানের প্রিমিয়ার ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদিকে (Shaheen Shah Afridi) ওভারের প্রথম বল থেকেই দুরমুশ করতে শুরু করেন। ওভারের প্রথম বলেই হাঁকান একটি ঝকঝকে বাউন্ডারি। এরপর তিনি একের পর এক হাঁকান তিনটে বিশাল ছক্কা। 

আরও পড়ুন:

Pak vs Sl T20 Highlights: বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের, সেমিফাইনালের টিকিট কনফার্ম করল নিউজিল্যান্ড

শেষ ২ বলে লঙ্কার সামনে জয়ের জন্য দরকার ছিল ৬ রান। পঞ্চম বলে শনাকা হিট করতে পারেননি। এই পরিস্থিতিতে সকলের নজর ওভারের শেষ বলে ছিল। শাহিন শেষ ডেলিভারিটা অফ স্টাম্পের বাইরে করেছিলেন। এটা আম্পায়ার ওয়াইড দিতেই পারতেন। কিন্তু, সেটা তিনি করেননি। অবশেষে শ্রীলঙ্কাকে ৫ রানে পরাজয় স্বীকার করতে হয়। রিপ্লেতে স্পষ্ট দেখতে পাওয়া যায়, বলটা ওয়াইড লাইনের একেবারে বাইরে ছিল।

আরও পড়ুন:

PAK vs SL Head to Head Records: হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় শ্রীলঙ্কা এবং পাকিস্তান, শক্তির বিচারে কারা এগিয়ে জানেন?

আম্পায়ারের সঙ্গে কথা কাটাকাটি হেড কোচ জয়সূর্যর

আম্পায়ার রড টাকারের এই সিদ্ধান্তে শ্রীলঙ্কা শিবির একেবারে হতাশ হয়ে পড়ে। তারা ভেবেছিল, শেষ ম্য়াচটা জিতে অন্তত এই টুর্নামেন্টকে তারা বিদায় জানাবে। কিন্তু, সেটা হল না। ম্য়াচের শেষে রীতিমতো ভড়কে যান শ্রীলঙ্কা ক্রিকেট দলের হেড কোচ সনৎ জয়সূর্য। আম্পায়ার রড টাকারের সঙ্গে রীতিমতো তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তিনি। জয়সূর্যর সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। যদি আম্পায়ার ওই বলটা ওয়াইড দিতেন, তাহলে শনাকার কাছে শ্রীলঙ্কাকে জেতানোর অন্তত একটা সুযোগ থাকত।

Shaheen Shah Afridi Dasun Shanaka Sri Lanka Cricket Team Pakistan Cricket Team ICC T20I World Cup 2026