/indian-express-bangla/media/media_files/2025/11/23/pakistan-vs-bangladesh-2025-11-23-23-29-53.jpg)
বাংলাদেশকে হারিয়ে যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তান
Pakistan Cricket Team: একটা মৃতপ্রায় ম্যাচও যে এভাবে হৃদস্পন্দন বাড়াতে পারে, সেটা ২০২৫ এশিয়া কাপ রাইজ়িং স্টারস টুর্নামেন্ট না দেখলে বিশ্বাস করা যায় না। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান শাহিনস এবং বাংলাদেশ এ ক্রিকেট দল (Bangladesh Cricket Team)। শেষ ওভারের সেই চূড়ান্ত নাটকীয়তা। দুটো দলই শেষ করল ১২৫ রানে। টাই হল ম্য়াচ। সেটা গড়াল সুপার ওভারে। শেষপর্যন্ত পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে যুব এশিয়া কাপের খেতাব জয় করে নিল। তবে বাংলাদেশের হয়ে ১০ এবং ১১ নম্বরে ব্যাট করতে নেমে যথাক্রমে আবদুল গফফর সাকলিন এবং রিপন মণ্ডল যে লড়াইটা করলেন, তা ক্রিকেট ইতিহাসে অনেকদিন মনে থাকবে।
India vs Bangladesh: 'ভুল হইসে, ক্ষমা কইব়্যা দ্যান...', বাংলাদেশ জিতলেও অনুরোধ আকবর আলির!
১২৫ রানে অলআউট পাকিস্তান
এই ম্য়াচে টস জিতে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সিদ্ধান্ত একেবারেই যথাযথ ছিল। পাকিস্তান যে ব্যাট হাতে খুব ভাল পারফরম্য়ান্স করেছে, তা একেবারেই বলা যায় না। দলের ৩ ব্যাটার তো রানের খাতাই খুলতে পারলেন না। আর মাত্র তিনজন ব্যাটার ২ অঙ্কের রান স্পর্শ করতে পারলেন। পাকিস্তানের হয়ে সর্বাধিক ৩৮ রান করেন শাদ মাসুদ। নির্ধারিত ২০ ওভারে তারা ১২৫ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশি বোলারদের মধ্যে আবারও দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন রিপন মণ্ডল। ফাইনাল ম্য়াচে তিনি একাই ৩ উইকেট শিকার করেন। জোড়া উইকেট নেন রাকিবুল হাসান। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন মেহরোব, জিশান আলম এবং আবদুল সাকলিন।
India vs Bangladesh, Ripon Mondol: রিপনের আগুন বোলিংয়ে বাঁচল সম্মান, হাঁফ ছাড়লেন বাংলাদেশি সমর্থকরা
জঘন্য ব্যাটিং বাংলাদেশের
এরপর ব্যাট করতে নামে বাংলাদেশ। আশা করা হয়েছিল, তারা অন্তত নজরকাড়া ব্যাটিং করবেন। অন্তত সেমিফাইনাল ম্য়াচে বাংলাদেশ যে লড়াইটা চালিয়েছিল, ফাইনালে তার ছিটেফোঁটাও দেখতে পাওয়া গেল না। মজার ব্যাপার, টাইগার বাহিনীর হয়েও মাত্র তিনজন ব্যাটারই ২ অঙ্কের রান করতে পেরেছেন। সর্বাধিক ২৬ রান করলেন দলের ওপেনার হাবিবুর রহমান সোহান। এছাড়া ২৪ রান করেন লোয়ার অর্ডার ব্যাটার রাকিবুল হাসান। ১৯ রান করেন মেহরোব। তবে বাংলাদেশের ২ ব্যাটার রানের খাতা খুলতে পারলেন না। এরপর ১০ এবং ১১ নম্বরে যথাক্রমে ব্যাট করতে নামেন আবদুল গফফর সাকলিন এবং রিপন মণ্ডল। তাঁরা শেষপর্যন্ত বাংলাদেশের ইনিংসকে বাঁচিয়েই রাখলেন না। ম্যাচটা সুপার ওভার পর্যন্ত নিয়ে গেলেন।
India vs Bangladesh Semifinal: বাংলাদেশের বিরুদ্ধে লজ্জার হার, এই ৫ ক্রিকেটারই ডোবাল ভারতকে!
কী হল সুপার ওভারে?
সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে তারা ৬ রান করতে পারে। জবাবে পাকিস্তান বিনা উইকেটে ৮ রান করে এই ম্য়াচে জয়লাভ করে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us