/indian-express-bangla/media/media_files/2026/02/05/shabaz-sharif-2026-02-05-11-33-40.jpg)
বিশ্বকাপে ভারত ম্য়াচ বয়কট নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল পাকিস্তান
India vs Pakistan: নিজেদের সিদ্ধান্তেই শেষপর্যন্ত অনড় রইল পাকিস্তান। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে তারা আরও একবার জানিয়ে দিয়েছে, আসন্ন টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) তারা ভারতের বিরুদ্ধে ম্য়াচটি খেলবে না। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় এই হাইভোল্টেজ ম্যাচটি আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু, পাকিস্তান (Pakistan Cricket Team) শেষপর্যন্ত নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল। 'দ্য ডন' পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন মারফৎ জানা গিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী এই ব্যাপারে তাঁর বক্তব্য জানিয়ে দিয়েছেন। বলেছেন, 'টি-২০ বিশ্বকাপ নিয়ে আমরা স্পষ্ট অবস্থান গ্রহণ করেছি। ভারতের বিরুদ্ধে আমরা খেলব না।'
আরও পড়ুন:
নীরবতা ভাঙলেন পাক প্রধানমন্ত্রী
শাহবাজ শরিফ (Shehbaz Sharif) জানিয়েছেন, অনেক চিন্তাভাবনার পরই ভারতের বিরুদ্ধে ম্য়াচটি বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাক প্রধানমন্ত্রী বললেন, 'খেলার মাঠে কোনও রাজনীতি হওয়া উচিত নয়।' এই সিদ্ধান্তকে তিনি একেবারে 'সঠিক' বলেও উল্লেখ করেন। তিনি স্পষ্ট করে দেন, 'এই ব্যাপারে আমরা একাধিকবার আলোচনা করেছি। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।'
আরও পড়ুন:
পাকিস্তান সরকারের বিবৃতি
ইতিপূর্বে, পাকিস্তান সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে গ্রুপ পর্বে তারা ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না। মোদ্দা কথা, এই ম্য়াচটি তারা বয়কট করছে। পাকিস্তান সরকার তাঁদের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে একটি পোস্ট করে এই ঘোষণা করেছিল। যদিও এই সিদ্ধান্ত কেন তারা গ্রহণ করেছে, সেই ব্যাপারে স্পষ্ট করে কিছুই জানায়নি।
আরও পড়ুন:
জবাব দিয়েছিল আইসিসি
পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তের পর আইসিসি-র পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে উল্লেখ করা হয়, এই গ্লোবাল ইভেন্টে হাতে গোনা কয়েকটা দেশই অংশগ্রহণ করার সুযোগ পায়। সেই জায়গায় দাঁড়িয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ একেবারে উচিত নয়। সঙ্গে ওই বিবৃতিতে এও আশা করা হয়েছিল যে পাকিস্তান সরকার তাদের সিদ্ধান্ত বদল করবে এবং ভারতের বিরুদ্ধে খেলার ব্যাপারে সবুজ সংকেত দেবে। কারণ সেক্ষেত্রে স্টেকহোল্ডারদের অন্তত কোনও লোকসানের মুখে পড়তে হবে না। কিন্তু, শেষপর্যন্ত পাকিস্তান এমন ন্যক্কারজনক একটি অবস্থান গ্রহণ করল।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us