/indian-express-bangla/media/media_files/2025/09/20/salman-ali-agha-1-2025-09-20-10-44-45.jpg)
পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি আঘা
ICC T20I World Cup 2026: ২০২৬ টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে পাকিস্তান (Pakistan Cricket Team) অন্তিম ম্য়াচ জিতলেও, ইতিমধ্যে তারা সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে। খারাপ নেট রান রেটের কারণে পাকিস্তানকে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। এই ম্য়াচের পর পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক পাক অধিনায়ক সলমান আগা (Salman Ali Agha) প্রেস কনফারেন্স করতে এসেছিলেন। সেখানে তাঁর দিকে একাধিক প্রশ্নের মিসাইল উড়ে আসে। ইতিমধ্যে একজন সাংবাদিক এমন একটি প্রশ্ন করলেন, যা শুনে সকলেই তাজ্জব হয়ে যান।
আরও পড়ুন:
Pakistan Cricket Team: বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও মালামাল হবে পাকিস্তান! কত টাকা পাবেন বাবর-সলমানরা?
সবাইকে অবাক করে ওই সাংবাদিক সলমানকে প্রশ্ন করেন, 'টি-২০ ক্রিকেট দলের অধিনায়কত্ব আপনি নিজেই ছাড়বেন না ক্রিকেট বোর্ড আপনাকে তাড়াবে?'
আরও পড়ুন:
সলমান আগার জবাব
প্রশ্ন শুনে সলমান আলি আগার ঠোঁটে হালকা হাসি দেখতে পাওয়া যায়। এরপর তিনি জবাব দেন, 'এখনই এই ব্যাপারে কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে আমার মনে হয় না। এখন এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করলে সেটা আবেগের বশে নেওয়া হবে। আমরা অবশ্যই কামব্যাক করব। ২-৪ দিন সময় দিন। তারপর এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব।'
আরও পড়ুন:
PAK vs SL, Dasun Shanaka: বিশ্বকাপের 'ট্র্যাজিক হিরো', রেকর্ড গড়েও জেতাতে পারলেন না শ্রীলঙ্কাকে
সলমান আগাকে বলা হল 'ডামি' অধিনায়ক
একজন তো আবার সলমান আলি আগাকে 'ডামি' অধিনায়ক বলেও উল্লেখ করেন। কারণ, সলমান কাজের থেকে বেশি দেখনদারি করতে ভালবাসেন। পাক অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল, সলমান আলি আগাকে কি 'ডামি' অধিনায়ক হিসেবে তুলে ধরা হচ্ছে? মাইক হেসনই পিছন থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছেন? এই প্রশ্নটা বিশেষত বাবর আজমকে নিয়েই ছিল।
আরও পড়ুন:
এই প্রশ্নের জবাবে সলমান বললেন, 'আমি যদি এই প্রশ্নের জবাব দিই, তাহলে আপনি আমাকে তো বেয়াদব বলবেন? একজন ব্যক্তির সিদ্ধান্তে কখনই একটা দল তৈরি হয় না। একাধিক ব্যক্তির সিদ্ধান্ত থেকে একটা দলগঠণের পিছনে। এবারের বিশ্বকাপে বাবরের ভূমিকাই একেবারে আলাদা ছিল।'
২০২৬ টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্য়ান্স
গ্রুপ পর্বে পাকিস্তান ক্রিকেট দল চারটের মধ্যে ৩ ম্য়াচে জয়লাভ করে সুপার এইট পর্বে নিজেদের নাম নথিভূক্ত করেছিল। প্রসঙ্গত, গ্রুপ পর্বে একমাত্র ভারতের বিরুদ্ধেই হারতে হয়েছিল পাকিস্তানকে। এরপর সুপার এইট পর্বে প্রথম ম্য়াচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। সেটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার কথা ছিল। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্য়াচে তারা ২ উইকেটে হেরে যায়। অবশেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে অন্তিম ম্য়াচে পাকিস্তান ৫ রানে জয়লাভ করে। কিন্তু, তা সত্ত্বেও সেমিফাইনালে জায়গা পাকা করতে পারেনি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us