Pakistan Cricket Controversy: 'এটা আমাদের সিদ্ধান্ত নয়...', পাকিস্তান সরকারের বিরুদ্ধে 'বিদ্রোহ' খোদ অধিনায়কের?

Pakistan Cricket Controversy: ২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্য়াচ খেলবে না পাকিস্তান ক্রিকেট দল। গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ভারতের বিরুদ্ধে আয়োজিত ম্য়াচটি তারা বয়কট করছে।

Pakistan Cricket Controversy: ২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্য়াচ খেলবে না পাকিস্তান ক্রিকেট দল। গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ভারতের বিরুদ্ধে আয়োজিত ম্য়াচটি তারা বয়কট করছে।

author-image
Koushik Biswas
New Update
Salman Ali Agha (3)

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি আগা

ICC T20I World Cup 2026: ২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্য়াচ খেলবে না পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ভারতের (India vs Pakistan) বিরুদ্ধে আয়োজিত ম্য়াচটি তারা বয়কট করছে। এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশ নাম প্রত্যাহার করার পর, পাকিস্তানও জানিয়েছিল যে তারা বিশ্বকাপ বয়কট করতে পারে। তবে শেষপর্যন্ত তারা জানিয়েছে, শুধুমাত্র ভারতের বিরুদ্ধেই তারা খেলবে না। এই সিদ্ধান্তের পর পাকিস্তান টি-২০ দলের অধিনায়ক সলমান আলি আগার (Salman Ali Agha) একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে।

Advertisment

আরও পড়ুন:

India vs Pakistan, ICC T20I World Cup 2026: বোমা ফাটাল পাকিস্তান, টি-২০ বিশ্বকাপের আগে চাঞ্চল্যকর সিদ্ধান্ত

চাঞ্চল্যকর মন্তব্য সলমান আলি আগার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত ৩ ম্য়াচের টি-২০ সিরিজ় পাকিস্তান ৩-০ ব্যবধানে জয়লাভ করেছে। গত রবিবার (১ ফেব্রুয়ারি) এই সিরিজের তৃতীয় ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচের শেষে পাকিস্তানি অধিনায়ক সলমান আলি আগা একটি চাঞ্চল্যকর মন্তব্য করলেন। সাংবাদিক বৈঠকে তাঁকে ভারতের বিরুদ্ধে এই ম্যাচ বয়কট নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেন, 'এটা আমাদের সিদ্ধান্ত নয়। এক্ষেত্রে আমরা কিছু করতে পারব না। আমাদের সরকার এবং পিসিবি চেয়ারম্য়ান যা বলবেন, সেটাই আমরা করব। ওরা যা বলবেন, আমাদের সেটাই করতে হবে।'

আরও পড়ুন:

IND vs PAK World Cup Controversy: গ্রুপ পর্বে বয়কটের 'নাটক', বিশ্বকাপ ফাইনালে ভারত উঠলে কী করবে পাকিস্তান?

১৫ ফেব্রুয়ারি ম্য়াচ হওয়ার কথা ছিল

২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপে ভারত এবং পাকিস্তানকে গ্রুপ এ'তে রাখা হয়েছে। দুটো দলের মধ্যে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ম্য়াচ হওয়ার কথা ছিল। কিন্তু, আপাতত সেই ম্যাচ হচ্ছে না। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল কোনও ম্যাচ না খেলেই ২ পয়েন্ট পেয়ে যাবে। এই টুর্নামেন্টের গ্রুপ A-তে রয়েছে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া এবং আমেরিকা যুক্তরাষ্ট্র। পাকিস্তান আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ অভিযান শুরু করবে। খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। তবে আগামী ৪ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে তারা একটি অনুশীলন ম্য়াচ খেলবে। 

আরও পড়ুন:

IND U19 vs PAK U19 Highlights: ভারতের হাতেই 'বধ' পাকিস্তান, সেমিফাইনালে কাদের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া?

বাংলাদেশের জায়গায় সুযোগ পেয়েছে স্কটল্যান্ড

পাকিস্তানের আগে বাংলাদেশও একটি বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাদের দাবি ছিল, আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপের কোনও ম্য়াচই তারা ভারতের মাটিতে খেলবে না। তাদের ম্য়াচ ভেন্যু শ্রীলঙ্কায় শিফট করতে হবে। কিন্তু, আইসিসি এই দাবি কার্যত ফুৎকারে উড়িয়ে দেয়। এই পরিস্থিতিতে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করেছিল। পরবর্তীকালে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছে।

Salman Ali Agha India vs Pakistan Pakistan Cricket Team ICC T20I World Cup 2026