/indian-express-bangla/media/media_files/2026/01/25/pakistan-cricketer-rape-accused-2026-01-25-19-15-48.jpg)
ছবিটি প্রতীকী
Pakistan Cricket: পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার আব্দুল কাদিরের ছেলে সুলেমান কাদিরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। শোনা গিয়েছে, সুলেমান নাকি তাঁর গৃহ পরিচারিকার উপর শারীরিক নির্যাতন চালিয়েছেন। ইতিমধ্যে স্থানীয় পুলিশ সুলেমানকে গ্রেফতার করেছে। ওই পরিচারিকার অভিযোগ, সুলেমান নাকি তাঁকে বলপূর্বক ফার্ম হাউসে নিয়ে গিয়েছিলেন। সেখানেই তাঁর উপর যৌন নিপীড়ন চালানো হয়। প্রসঙ্গত, সুলেমান পাকিস্তানের হয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলেছেন।
আরও পড়ুন:
Pakistan Cricket Team: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে 'চোরামি' করল পাকিস্তান? গোপন কথা সামনে আসতেই তুলকালাম!
গ্রেফতার করেছে পুলিশ
ওই পরিচারিকা আরও অভিযোগ করেন, সুলেমান কাদির নাকি তাঁকে জোর করে ফার্ম হাউসে নিয়ে গিয়েছিল। এরপর তিনি ধর্ষণ করেন। সংবাদ সংস্থা PTI মারফৎ জানা গিয়েছে, একজন পুলিশ আধিকারিক খোলসা জানিয়েছেন যে ওই মহিলাকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে আসার পরই গোটা ঘটনাটি আরও স্পষ্ট হবে। আইনি প্রক্রিয়া অনুসারে, সুলেমানকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন:
বাবা ছিলেন প্রাক্তন তারকা ক্রিকেটার
সুলেমানের বাবা আব্দুল কাদির পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার ছিলেন। তিনি পাকিস্তানের হয়ে ১৯৭৭ সালে ডেবিউ করেছিলেন। আর ১৯৯৩ সালে তিনি জাতীয় ক্রিকেট দলের জার্সিতে শেষ ম্য়াচ খেলেছিলেন। পাকিস্তানের হয়ে কাদির ৬৭ টেস্ট ম্য়াচে মোট ২৩৬ উইকেট শিকার করেছিলেন। এর পাশাপাশি ১০৪ ওয়ানডে ম্য়াচে তিনি মোট ১৩২ উইকেট শিকার করেন। যদিও আব্দুল কাদির কয়েক বছর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ২০১৯ সালে তিনি মারা যান।
আরও পড়ুন:
Pakistan Cricket Team: দেশের মাটিতে ফের 'বেইজ্জত' পাকিস্তান, মান-সম্মান মিশল ধুলোয়!
আব্দুল কাদিরের ছেলে সলমানও পাকিস্তানের হয়ে ধরোয়া ক্রিকেট খেলেন। ৪১ বছর বয়সি সুলেমা ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ঘরোয়া ক্রিকেট খেলেন। ২৬ প্রথম শ্রেণী ম্য়াচে তিনি মোট ৮৫৬ রান করেন। এছাড়া ৪০ লিস্ট এ ম্য়াচে তিনি ৬১৫ রান করেন। সঙ্গে শিকার করেছেন ২৬ উইকেটও। পাশাপাশি, ১০ টি-২০ ম্য়াচে তিনি ৫৬ রান ছাড়াও ৮ উইকেট শিকার করেছেন। ২০১৩ সালের পর থেকে আর তাঁকে পেশাদার ক্রিকেটে দেখতে পাওয়া যায়নি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us