Pakistan Cricket Team Semifinal Scenario: ইংল্যান্ডের কাছে লজ্জার হার, তবুও কীভাবে সেমিফাইনালে উঠতে পারবে পাকিস্তান?

Pakistan vs England: ২০২৬ টি-২০ বিশ্বকাপে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পাকিস্তান এবং ইংল্যান্ড খেলতে নেমেছিল। এই ম্য়াচে পাকিস্তান ২ উইকেটে হেরে গিয়েছে।

Pakistan vs England: ২০২৬ টি-২০ বিশ্বকাপে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পাকিস্তান এবং ইংল্যান্ড খেলতে নেমেছিল। এই ম্য়াচে পাকিস্তান ২ উইকেটে হেরে গিয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Pakistan Cricket Team (9)

এথনও কীভাবে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে পাকিস্তান?

Pakistan vs England: ২০২৬ টি-২০ বিশ্বকাপে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পাকিস্তান এবং ইংল্যান্ড খেলতে নেমেছিল। এই ম্য়াচে পাকিস্তান ২ উইকেটে হেরে গিয়েছে। যেহেতু নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে এই পর্বের প্রথম ম্য়াচটা বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল, সেকারণে দ্বিতীয় ম্য়াচে এই হার পাকিস্তানের (Pakistan Cricket Team) সামনে সেমিফাইনালের রাস্তা আরও কঠিন করে দিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে এই হারের পর পাকিস্তান ২ ম্য়াচ থেকে মাত্র ১ পয়েন্টই সংগ্রহ করতে পেরেছে। এখনও শ্রীলঙ্কার বিরুদ্ধে একটা ম্য়াচ খেলা তাদের বাকি রয়েছে। সেকারণে চলতি বিশ্বকাপ থেকে যে পাকিস্তান বিদায় নিয়েছে, সেটা এখনই বলা সম্ভব নয়। পাকিস্তানকে তাদের শেষ ম্য়াচে জয়ের পাশাপাশি অন্য দলগুলোর ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে।

Advertisment

আরও পড়ুন:

Pak vs Eng T20 World Cup live: বিধ্বংসী শতরান ব্রুকের, ৪ উইকেট শাহিনের! বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান?

কীভাবে এখনও সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে পারে পাকিস্তান?

পাকিস্তানকে এই টুর্নামেন্টের (ICC T20I World Cup 2026) সেমিফাইনালে যেতে হলে আপাতত একটাই রাস্তা খোলা রয়েছে। নিউজিল্য়ান্ডকে আগামী ২ ম্য়াচ শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিরুদ্ধে হারতে হবে। এরপর যদি শ্রীলঙ্কাকে মেন ইন গ্রিন হারাতে পারে, তাহলে তাদের কাছে ৩ পয়েন্ট চলে আসবে। আর নিউজিল্যান্ডের পকেটে থাকবে ১ পয়েন্ট। এদিকে আবার যদি শ্রীলঙ্কা হেরে যায় পাকিস্তানের বিরুদ্ধে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করে, তাহলে তাদের খাতায় ২ পয়েন্ট জমা হবে। 

Advertisment

আরও পড়ুন:

Babar Azam Out: ফের ব্যর্থ বাবর, মুখ পোড়ালেন গোটা পাকিস্তানের

কিন্তু, যদি কিউয়ি ব্রিগেড শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় এবং তারপর ইংল্যান্ডের কাছে হেরে যায়, তাহলে অঙ্কটা ঘুরে যাবে। কারণ, পাকিস্তান এদিকে শ্রীলঙ্কাকে হারাতে পারলে সলমান আলি আগার দল এবং ব্ল্যাক ক্যাপসবাহিনী উভয়ই ৩ পয়েন্ট সংগ্রহ করবে। সেক্ষেত্রে নেট রান রেট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে।

আরও পড়ুন:

IND vs PAK T20 Highlights: খেল খতম পাকিস্তানের, কত রানে জয়লাভ করল টিম ইন্ডিয়া?

আর নিউজিল্যান্ড যদি বাকি ২ ম্য়াচেই ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়লাভ করে, তাহলে তারা ৫ পয়েন্ট সংগ্রহ করবে। সেক্ষেত্রে তারা ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। তাহলে পাকিস্তানের আর কিছুই করার থাকবে না। এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। এমনকী, শ্রীলঙ্কাকে হারিয়েও কোনও লাভ হবে না।

ICC T20I World Cup 2026 Pakistan Cricket Team Pakistan vs England