/indian-express-bangla/media/media_files/2026/02/28/pakistan-cricket-team-11-2026-02-28-12-01-51.jpg)
বিশ্বকাপ থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল
ICC T20I World Cup 2026: চলতি টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারেনি পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। আর সেকারণেই তারা ইতিমধ্যে আইসিসি-র এই মেগা ইভেন্ট থেকে বিদায় নিয়েছে। এবারের বিশ্বকাপে পাকিস্তান একেবারে নজরকাড়া পারফরম্যান্স করতে পারেনি। কিন্তু, তা সত্ত্বেও আইসিসি তাদের মালামাল করে দেবে। কোটি-কোটি টাকার পুরস্কার পাবেন পাকিস্তানি ক্রিকেটাররা।
আরও পড়ুন:
পাকিস্তানি ক্রিকেটাররা হবেন মালামাল
২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপ থেকে মোট ১১.২৫ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক পুরস্কার পাওয়া যাবে। সুপার এইট পর্বে যে দলগুলো নিজেদের যাত্রা শেষ করবে, তারা ৩.৮ মার্কিন ডলার পাবে। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা দাঁড়াবে ৩.৫ কোটি। অর্থাৎ, সুপার এইট পর্বে ওঠার জন্য পাকিস্তান সাড়ে ৩ কোটি টাকা পাবে। এর পাশাপাশি আইসিসি গ্রুপ পর্ব এবং সুপার এইটে ম্য়াচ জেতার জন্য আলাদা করে তারা টাকা পাবে।
আরও পড়ুন:
সেমিফাইনাল এবং ফাইনাল ম্য়াচ বাদ দিয়ে বাকি ম্য়াচগুলো জয়ের জন্য ৩১,১৫৪ মার্কিন ডলার (প্রায় ২৮ লাখ টাকা) দেওয়া হতে পারে। পাকিস্তান ক্রিকেট দল গ্রুপ পর্ব এবং সুপার এইট মিলিয়ে মোট ৪ ম্য়াচে জয়লাভ করেছে। সেক্ষেত্রে তারা ১.১২ কোটি টাকা পাবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন:
PAK vs SL, Dasun Shanaka: বিশ্বকাপের 'ট্র্যাজিক হিরো', রেকর্ড গড়েও জেতাতে পারলেন না শ্রীলঙ্কাকে
চূড়ান্ত ব্যর্থ হয়েছে পাকিস্তান ক্রিকেট দল
আইসিসি-র এই মেগা ইভেন্টে পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্য়ান্স একেবারে খারাপ হয়েছে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তারা হারতে হারতে কোনওক্রমে জয়লাভ করেছে। শুধুমাত্র নামিবিয়া এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা ভালভাবে জয়লাভ করেছে। এবার সুপার এইট পর্ব নিয়ে আলোচনা করা যাক। নিউজিল্যান্ড ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে তারা হেরে যায়। অবশেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা মাত্র ৫ রানে জয়লাভ করে। ইতিমধ্যে সলমান আলি আগার অধিনায়কত্ব নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। খুব শীঘ্রই তিনি ক্যাপ্টেন্সি ছাড়তে পারেন, এমনটা শোনা যাচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us