Pakistan Cricket Team: আউট হতেই রেগে ফায়ার, ভাঙচুর ক্রিকেটের সরঞ্জাম! ICC-র রোষানলে পাক তারকা ক্রিকেটার

Pakistan vs Sri Lanka 3rd ODI: শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছিল। এই সিরিজে পাকিস্তান ক্রিকেট দল ৩-০ ব্যবধানে জয়লাভ করেছে। তবে একটি ঘটনায় জয়ের আনন্দ কিছুটা হলেও ফিকে হয়ে গিয়েছে।

Pakistan vs Sri Lanka 3rd ODI: শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছিল। এই সিরিজে পাকিস্তান ক্রিকেট দল ৩-০ ব্যবধানে জয়লাভ করেছে। তবে একটি ঘটনায় জয়ের আনন্দ কিছুটা হলেও ফিকে হয়ে গিয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Babar Azam (2)

পাকিস্তান ক্রিকেট দলের তারকা ব্যাটার বাবর আজম

Babar Azam: ফের একবার সংবাদ শিরোনামে উঠে এলেন পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) তারকা ব্যাটার বাবর আজম। তবে এবার অবশ্য ব্যাটিং পারফরম্য়ান্সের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেননি তিনি। শৃঙ্খলাভঙ্গের কারণেই তাঁকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্য়াচ খেলতে নেমেছিল পাকিস্তান ক্রিকেট দল। এই ম্য়াচ চলাকালীন আইসিসি কোড অফ কন্ডাক্টের লেভেল-১ অপরাধের অভিযোগ উঠেছে বাবরের বিরুদ্ধে। সেকারণে তাঁর ম্য়াচ ফি'র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে তাঁর নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আসলে, আউট হওয়ার পর বাবর তাঁর ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন। যদিও সঙ্গে সঙ্গে তিনি নিজের ভুল স্বীকার করেছেন। যদিও পাকিস্তানের জয়ের আবহে এই ঘটনাটি কাঁটার মতো বিঁধছে।

Advertisment

Babar Azam Humiliates: লাইভ ম্যাচে বাবর আজমের চরম বেইজ্জতি! ব্যাপক ভাইরাল ভিডিও

স্টাম্পে আঘাত করে জরিমানা বাবরের

ইনিংসের ২১ ওভারে আউট হয়ে যান বাবর আজম। এরপর তিনি রাগের মাথায় ব্যাাট দিয়ে বলটাকে এমন আঘাত করেন, সেটা স্টাম্পে গিয়ে লাগে। আইসিসি কোড অফ কন্ডাক্ট অনুসারে, বাবর আজম শৃঙ্খলাভঙ্গ করেছেন। খেলায় ব্যবহৃত সরঞ্জাম নষ্ট করার অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছে। এই ঘটনার পর আম্পায়াররা ম্য়াচ রেফারির কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেন। এরপর আইসিসি ম্য়াচ রেফারি আলি নকভি বাবরকে জরিমানা করার সিদ্ধান্ত নেন। যদিও বাবর সঙ্গে সঙ্গে নিজের দোষের কথা স্বীকার করে নিয়েছেন।

Advertisment

Babar Azam T20 World XI: সীমান্তে উত্তেজনার মধ্যেই বিরাট-বুমরাহকে 'চরম অপমান', ভয়ঙ্কর ট্রোলড বাবর আজম

যোগ হয়েছে ডিমেরিট পয়েন্টও

আইসিসি জানিয়েছে, গত ২৪ মাসের মধ্যে এটাই বাবরের প্রথম অপরাধ। সেকারণে তাঁর নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। যদিও এই ঘটনায় বাবরের খেলার উপর প্রত্যক্ষ কোনও প্রভাব পড়বে না। কিন্তু, ভবিষ্যতে আর কোনও অপরাধ করলে, এই ডিমেরিট পয়েন্ট পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে।

Pahalgam Attack Babar Azam: পহেলগাঁও হামলায় এবার জড়াল বাবর আজমের নাম! ঘটনাটা কী জানেন?

৩-০ ব্যবধানে সিরিজ জয় পাকিস্তানের

এই বিতর্কের মধ্যেও পাকিস্তান ক্রিকেট দল তৃতীয় ওয়ানডে ম্য়াচে দুর্দান্ত পারফরম্য়ান্স করে এবং শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে দেয়। পাশাপাশি এই ওয়ানডে সিরিজে তারা ৩-০ ব্যবধানে জয়লাভ করেছে। ফখর জামান ৪৫ বলে ৫৫ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। বাবর আজমের (৩৪) সঙ্গে তিনি ৮০ রানের একটি অনবদ্য পার্টনারশিপ গড়ে তোলেন। ফখরের আক্রমণাত্মক ব্যাটিংই পাকিস্তানের জয়ের ভিত মজবুত করে। শেষপর্যন্ত মহম্মদ রিজওয়ান (অপরাজিত ৬১ রান) এবং হুসেন তালাতের (অপরাজিত ৪২ রান) ব্যাটিং, পাকিস্তান ক্রিকেট দলের একতরফা জয় নিশ্চিত করে।

Pakistan Cricket Team Babar Azam