/indian-express-bangla/media/media_files/2026/02/13/pakistan-hockey-team-2026-02-13-01-02-23.jpg)
পাকিস্তান হকি দল
Pakistan Hockey Controversy: বিশ্বের যে কোনও খেলাতেই পাকিস্তানের হাল যে কতখানি করুণ, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না। ছবিটা গোটা বিশ্বের কাছে ইতিমধ্যে দিনের আলোর মতো স্পষ্ট। যে ক্রিকেট খেলা পাকিস্তানে এতটা বেশি জনপ্রিয়, সেই ক্রিকেটাররাই দেশে প্রাপ্য সম্মান পান না। যতদিন দেশের হয়ে খেলছেন, ততদিনই সম্মান থাকে কপালে। তবে আজ এমন একটা
Indian Hockey Team: হকিতে 'ধামাকা' ভারতের, অভাবনীয় সাফল্য যুব বিশ্বকাপে
ইতিমধ্যে পাকিস্তান হকি দলের একটি খবর সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। এই ঘটনা আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের মুখ কালিমালিপ্ত করেছে। FIH প্রো লিগের দ্বিতীয় ভাগ ইতিমধ্যে শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার হোবার্টে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। পাকিস্তান হকি দলও ইতিমধ্যে ওই টুর্নামেন্ট খেলতে গিয়েছিল। কিন্তু, হোটেলের বিল না মেটানোর কারণে ঘণ্টার পর ঘণ্টা হকি খেলোয়াড়দের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়।
Indian Hockey Team: শুধুমাত্র ক্রিকেট নয়, হকিতেও আরেক অধিনায়ক রোহিত! নেতৃত্ব দিচ্ছেন বিশ্বকাপে
ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে রইলেন খেলোয়াড় এবং আধিকারিকরা
অস্ট্রেলিয়ার ক্যানবেরায় পৌঁছে মাথায় আকাশ ভেঙে পড়ল পাকিস্তান হকি দলের। হোটেলে পৌঁছে তারা জানতে পারে যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিল মেটানো হয়নি। আর সেকারণে গোটা দলের বুকিং স্থগিত করে দেওয়া হয়েছে। পাকিস্তান হকি দলের একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, খেলোয়াড় এবং আধিকারিকদের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়।
Indian Hockey Team: কোন অঙ্কে এশিয়া কাপ ফাইনালে খেলবে ভারত? চিনের বিরুদ্ধে হারতেই...
ওই সূত্রের বক্তব্য অনুসারে, পাকিস্তানের হকি খেলোয়াড় এবং আধিকারিকদের জন্য একটি ফোর স্টার হোটেলের ঘর বুক করা হয়েছিল। কিন্তু, পাকিস্তান হকি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনও অর্থ প্রদান করা হয়নি। ক্যানবেরায় পা রাখার পর জানা গিয়েছে, ওই হোটেলের বুকিং নাকি স্থগিত করে দেওয়া হয়েছে। বেশ কয়েক ঘণ্টা রাস্তায় চুপচাপ দাঁড়িয়ে থাকার পর ওই হোটেল কর্তৃপক্ষ খেলোয়াড়দের কয়েকটি ঘর ব্যবহারের অনুমতি দেয়। সেক্ষেত্রে এক একটি ঘরে তিনজন করে খেলোয়াড়কে রাখা হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us