Pakistan Hockey Controversy: পকেট গড়ের মাঠ, নেই একটা টাকাও! রাগে 'চরম সিদ্ধান্ত' পাকিস্তান হকি খেলোয়াড়দের

Pakistan Hockey Controversy: পাকিস্তান হকি দলের কয়েকজন সিনিয়র খেলোয়াড় ইতিমধ্যে বিদ্রোহ শুরু করেছেন। তাদের দাবি, সম্পূর্ণ বেতন নাকি দেওয়া হয়নি। ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে জলঘোলা শুরু হয়েছে।

Pakistan Hockey Controversy: পাকিস্তান হকি দলের কয়েকজন সিনিয়র খেলোয়াড় ইতিমধ্যে বিদ্রোহ শুরু করেছেন। তাদের দাবি, সম্পূর্ণ বেতন নাকি দেওয়া হয়নি। ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে জলঘোলা শুরু হয়েছে।

author-image
Koushik Biswas
New Update
pakistani Hockey Player

বিক্ষোভে ফেটে পড়েছেন পাকিস্তানের হকি খেলোয়াড়রা

Pakistan Hockey Team: পাকিস্তান হকি দলের কয়েকজন সিনিয়র খেলোয়াড় ইতিমধ্যে বিদ্রোহ শুরু করেছেন। তাদের দাবি, সম্পূর্ণ বেতন নাকি দেওয়া হয়নি। আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে পুরুষ এফআইএইচ প্রো লিগের দ্বিতীয় ভাগ। দাবি করা হয়েছে, যদি সম্পূর্ণ টাকা না দেওয়া হয়, সেক্ষেত্রে এই টুর্নামেন্ট তাঁরা বয়কট করতে পারেন। খেলোয়াড়রা আরও দাবি করেছেন, চলতি মাসের শুরু থেকে আয়োজিত ম্যাচগুলোর দৈনিক ভাতা নাকি তাদের দেওয়া হয়নি।

Advertisment

India vs Pakistan Clash 2026: ২০২৬ সালে কবে-কবে মুখোমুখি ভারত-পাকিস্তান? নোট করে নিন হাইভোল্টেজ ড্রামার দিনক্ষণ

জাতীয় পুরুষ হকি দলের কমপক্ষে ২ সদস্য নিশ্চিত করেছেন, পাকিস্তান হকি অ্যাসোসিয়েশনকে ইতিমধ্যেই সতর্ক করে দেওয়া হয়েছে, যদি এই আর্থিক সমস্যার সমাধান না করা হয়, তাহলে কোনও হকি তারকা আসন্ন FIH প্রো লিগ খেলবেন না।

Pakistan Under-19 Team Dance On Dhurandhar Film Song:ভারতকে হারিয়ে উচ্ছ্বাস পাকিস্তানের, 'উদযাপনের ধরণ' নিয়ে তীব্র বিতর্ক

দেওয়া হয়েছিল আশ্বাস 

একজন হকি খেলোয়াড় বললেন, ' আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল, চলতি মাসের শুরুতে আর্জেন্টিনায় আয়োজিত প্রো লিগ প্রতিযোগিতা চলাকালীন প্রতিদিন ৩০ হাজার টাকার ভাতা দেওয়া হবে। গত সপ্তাহে আমাদের অ্যাকাউন্টে টাকা জমা পরলেও, তার পরিমাণ ছিল মাত্র ১১ হাজার টাকা। আমাদের কার্যত বঞ্চিত করা হয়েছে।'

Pakistani Cricketer Hospitalized: ভয়ঙ্কর রোগে আক্রান্ত পাকিস্তানের বিশ্বজয়ী ক্রিকেটার, চিকিৎসকরা বলে দিলেন...

আর্জেন্টিনায় আয়োজিত এই FIH প্রো লিগে ৪ ম্যাচ খেলেছিল পাকিস্তান (Pakistan Hockey Controversy)। এরমধ্যে প্রত্যেকটা ম্যাচই তারা হেরে যায়। এবার আগামী ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ায় তারা ৪ ম্যাচ খেলবে। এদিকে PHF জানিয়েছে, পাকিস্তান হকি বোর্ডের নীতি অনুসারে তারা টুর্নামেন্ট খেলার জন্য যারা এই সফরে বিদেশ গেছেন তাদের ৪০ শতাংশ মার্কিন ডলার দৈনিক ভাতা হিসেবে দেওয়া হয়েছে।

India vs Pakistan: 'চিরশত্রু' পাকিস্তানকে সাহায্য? এ কী করলেন ভারতীয় ক্রিকেটার! তোলপাড় দেশজুড়ে

Pakistan Hockey Controversy