Pakistan Under-19 Team Dance On Dhurandhar Film Song:ভারতকে হারিয়ে উচ্ছ্বাস পাকিস্তানের, 'উদযাপনের ধরণ' নিয়ে তীব্র বিতর্ক

Pakistan Under-19 Team Dance On Dhurandhar Film Song:২১ ডিসেম্বর, রবিবার দুবাইয়ের আইসিসি একাডেমিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়।

Pakistan Under-19 Team Dance On Dhurandhar Film Song:২১ ডিসেম্বর, রবিবার দুবাইয়ের আইসিসি একাডেমিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Pakistan U19 Asia Cup, India vs Pakistan U19 final, ACC U19 Asia Cup 2025, Pakistan U19 champions, Dhurandhar movie song, Dhurandhar banned in Pakistan, Pakistani players dance video, FA9LA song, Samir Minhas century, India U19 all out, Dubai ICC Academy

ভারতকে হারিয়ে উচ্ছ্বাস পাকিস্তানের, 'উদযাপনের ধরণ' নিয়ে তীব্র বিতর্ক

Pakistan Under-19 Team Dance On Dhurandhar Film Song: ২০২৫ সালের এসিসি পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। দুবাইয়ে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচের পর মাঠেই উদ্‌যাপনের 'ধরণ' ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। জয়ের আনন্দে পাকিস্তানি অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের একটি বলিউড ছবির গানের তালে নাচতে দেখা যায়। যে ছবিটি আবার পাকিস্তানে নিষিদ্ধ। 

Advertisment

রণবীর সিং ও অক্ষয় খান্না অভিনীত আলোচিত বলিউড ছবি ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই ভারতে ছবিটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা। ছবিটি নিয়ে আন্তর্জাতিক স্তরেও আলোচনা হলেও, পাকিস্তান-সহ একাধিক উপসাগরীয় দেশে এই ছবির প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগ, ছবিটি পাকিস্তানের ভাবমূর্তিকে নেতিবাচকভাবে তুলে ধরেছে। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও সেই ছবির জনপ্রিয় গানেই নাচতে দেখা গেল পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের।

২১ ডিসেম্বর, রবিবার দুবাইয়ের আইসিসি একাডেমিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়। ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে বিশাল ৩৪৭ রান তোলে। দলের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন সমীর মিনহাস। তিনি ১১৯ বলে ১৭২ রান করেন, চলতি টুর্নামেন্টে এটি তাঁর দ্বিতীয় শতরান।

রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়ে। একের পর এক উইকেট হারিয়ে ভারতীয় দল মাত্র ১৫৬ রানেই অলআউট হয়ে যায়। এর ফলে পাকিস্তান ১৯১ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতে নেয়।

ম্যাচ শেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে। সেই ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের সব ক্রিকেটার একসঙ্গে নাচছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘ধুরন্ধর’ ছবির জনপ্রিয় গান 'FA9LA’। গানটি গেয়েছেন বাহারিনের র‍্যাপার ফ্লিপ্পারাচি এবং সুর করেছেন ডিজে আউটল। গানটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে ভাইরাল হয়েছে।

পাকিস্তান সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সেই গানের তালে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের উদ্‌যাপন নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ক্রিকেট মাঠের জয়ের আনন্দ ছাপিয়ে এবার আলোচনার কেন্দ্রে পাকিস্তানি খেলোয়াড়দের এই নাচ ও নিষিদ্ধ বলিউড ছবির গান।

আরও পড়ুন- ক্রিকেট বিশ্ব থেকে অবসর নিয়ে 'বিস্ফোরক' মন্তব্য, 'বোমা' ফাটালেন রোহিত শর্মা

আরও পড়ুন- শ্রীলঙ্কার বিরুদ্ধে জ্বলে উঠল ভারতীয় মহিলা দল, জয়ের পরও কেন অসন্তোষ প্রকাশ হরমনপ্রীতের?

আরও পড়ুন- এশিয়া কাপ ফাইনালে ভরাডুবি ভারতের, নেপথ্যে কোন চার বড় কারণ, সমীর মিনহাসের বিধ্বংসী ইনিংসে কার্যত শেষ টিম ইন্ডিয়া

আরও পড়ুন- ১০ ম্য়াচে ৫১৭ রান... তাও সুযোগ পেলেন না ২০২৬ টি-২০ বিশ্বকাপে! ভারতীয় ক্রিকেট দলে ব্রাত্য এই চ্যাম্পিয়ন অধিনায়ক

আরও পড়ুন- Ishan Kishan: ফের গর্জে উঠল ঈশানের ব্যাট, আর কতদিন মুখ ফেরাবেন নির্বাচকরা?

আরও পড়ুন-Ishan Kishan Comeback: একেই বলে কপাল! সুযোগ এলেও টিম ইন্ডিয়ায় কামব্যাক হল না ঈশানের, কারণটা জানেন?

আরও পড়ুন-Ishan Kishan in IPL Closing Ceremony: ঈশান কিষান নাকি? নাচে-গানে মাতালেন সমাপনী অনুষ্ঠান

আরও পড়ুন-খেলাধুলায় বাংলার মুকুটে জুড়ল নয়া পালক, ছত্তিশগড়কে দুরমুশ করে চ্যাম্পিয়ন, বাঙালি হিসাবে এই সাফল্যে গর্ব হবে

Asia Cup india pakistan