/indian-express-bangla/media/media_files/2026/01/23/pakistan-vs-zimbabwe-2026-01-23-15-54-28.jpg)
পাকিস্তান বনাম জিম্বাবোয়ে
ICC U19 World Cup 2026: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের লড়াই ইতিমধ্যে জমে উঠেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) টুর্নামেন্টের ১৯ নম্বর ম্য়াচে পাকিস্তান (Pakistan Cricket Team) এবং জিম্বাবোয়ে খেলতে নেমেছিল। এই ম্য়াচে পাকিস্তান ক্রিকেট দল ৮ উইকেটে জয়লাভ করেছে।
আরও পড়ুন:
পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা নাকি ইচ্ছাকৃতভাবে শ্লথগতিতে ব্যাট করছিল। আর এই স্লো ব্যাটিংয়ের কারণেই নাকি তারা স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে এই টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে। ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন:
পাকিস্তান যুব দলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ
আইসিসি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান ইতিমধ্যে সুপার সিক্স পর্বে পৌঁছে গিয়েছে। এই ম্যাচের উপরেই জিম্বাবোয়ে এবং স্কটল্যান্ডের ভবিষ্যৎ নির্ভর করছিল। জিম্বাবোয়েকে ১২৮ রানের মধ্যে বান্ডিল করে দেয় পাকিস্তান। এরপর তারা ব্যাট করতে নামে।
আরও পড়ুন:
কী ছিল হিসেব?
হিসেবটা ছিল, পাকিস্তান ক্রিকেট দল ২৫.২ ওভারের পর এই ম্য়াচে জয়লাভ করে, সেক্ষেত্রে জিম্বাবোয়ে ক্রিকেট দল পরবর্তী রাউন্ডে পৌঁছে যেত। আর যদি ২৫.২ ওভারের আগেই পাকিস্তান জিততে পারত, তাহলে স্কটল্যান্ড পরবর্তী রাউন্ডের যোগ্যতা অর্জন করত। পাকিস্তান ক্রিকেট দলের কাছে এই ম্য়াচটা দ্রুত জেতার একটা সুযোগ ছিল। কিন্তু, তারা শুরু থেকেই ধীরগতিতে ব্যাট করতে শুরু করে। আর সেকারণেই তাদের উপর অভিযোগ উঠতে শুরু করে।
আরও পড়ুন:
ইচ্ছাকৃতভাবে ধীরে ব্যাটিং করল পাকিস্তান?
১২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান ক্রিকেট দল একটা সময় ১৪ ওভারে ৮৪ রান করে ফেলেছিল। এরপর পাক ব্যাটাররা ধীর গতিতে ব্যাট করতে শুরু করে। আর সেকারণে আগামী ১২ ওভারে তারা মাত্র ৩৬ রান করে। জিম্বাবোয়ে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতেই পাকিস্তানি ব্যাটার সমীর মিনহাস আগামী ২ বলে ছক্কা হাঁকিয়ে ম্য়াচ শেষ করে দেন। আর সেকারণেই অভিযোগ উঠতে শুরু করে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us