/indian-express-bangla/media/media_files/2025/11/28/babar-azam-pakistan-2025-11-28-02-58-57.jpg)
পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বাবর আজম
Babar Azam: ২০২৬ টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) পাকিস্তান গ্রুপ পর্বের শেষ ম্য়াচটি নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল। পাকিস্তানের (Pakistan Cricket Team) কাছে এই ম্য়াচটি ছিল যথেষ্টই গুরুত্বপূর্ণ। কারণ, হেরে গেলে বিশ্বকাপ থেকেই বিদায় নিতে হত। যদিও শেষপর্যন্ত তারা ১০২ রানে জয়লাভ করেছে। সেইসঙ্গে কোনওমতে কনফার্ম করেছে সুপার এইট পর্বের টিকিট। তবে কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাবে আয়োজিত এই ম্যাচে পাকিস্তান তাদের তারকা ক্রিকেটার বাবর আজমকেই বেইজ্জত করে দিল।
আরও পড়ুন:
Babar Azam vs Virat Kohli: রাজত্ব হারিয়েছেন বাবর, বিরাট কোহলির সঙ্গে তুলনায় নারাজ সমর্থকরা
এই ম্য়াচের প্রথম একাদশে বাবর আজমকে রেখেছিল পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু, তাঁকে ব্যাট করতেই পাঠাল না টিম ম্য়ানেজমেন্ট। ডাগ-আউটে বসে তিনি শুধুমাত্র ম্যাচই দেখে গেলেন। পাকিস্তান ক্রিকেট দলের এই সিদ্ধান্তে ধারাভাষ্যকাররা পর্যন্ত অবাক হয়ে গিয়েছেন।
আরও পড়ুন:
নামিবিয়ার বিরুদ্ধে চুপচাপ বসে রইলেন বাবর আজম
বাবর আজম সাধারণত ৪ নম্বরেই ব্যাট করতে নামেন। কিন্তু, নামিবিয়া ম্য়াচে তাঁর জায়গায় খোওয়াজা নাফেকে ব্যাট করার জন্য পাঠানো হয়। খোওয়াজা ৫ বলে ৫ রান করে আউট হয়ে যান। এরপর সবাই আশা করেছিলেন, বাবর হয়ত ব্যাট করতে নামবেন। কিন্তু, শাদাব খানকে ব্যাট করার জন্য পাঠানো হয়। শাদাব ২২ বলে একটি বাউন্ডারি এবং তিন ছক্কার দৌলতে ৩৬ রানে অপরাজিত থাকেন। পাশাপাশি, চতুর্থ উইকেটে সাহিবজাদা ফারহানের সঙ্গে তিনি ৮১ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুললেন।
আরও পড়ুন:
Babar Azam Duck: ফের 'বেইজ্জত' বাবর আজম, চরম লজ্জায় কাটা গেল মাথা! ছিছিক্কার ক্রিকেট বিশ্বে
ইতিমধ্যে বাবর ব্যাটিংয়ের জন্য অপেক্ষা করতেই থাকলেন। কিন্তু, ব্যাট করার সুযোগই পেলেন না তিনি। ২০ ওভার তিনি শুধুমাত্র বেঞ্চেই বসে রইলেন। এই পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেট সমর্থক এবং বিশেষজ্ঞরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, বাবরকে যদি ব্যাটিংই না করানো হয়, তাহলে প্রথম একাদশে কেন রাখা হয়েছিল? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ৩১ বছর বয়সি বাবর এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনটে ম্য়াচ খেলেছেন। কিন্তু, মাত্র ৬৬ রানই করতে পেরেছেন তিনি। গত ম্য়াচে ভারতের বিরুদ্ধে তো মাত্র ৫ রানে তিনি আউট হয়ে গিয়েছিলেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us