/indian-express-bangla/media/media_files/2025/12/04/babar-azam-3-2025-12-04-15-05-39.jpg)
পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বাবর আজম
Pakistan Cricket Team: ২০২৬ টি-২০ বিশ্বকাপের (ICC T20I World Cup 2026) প্রথম ম্যাচে খেলতে নামছে পাকিস্তান এবং নেদারল্যান্ডস। এই ম্য়াচটি ভারতীয় সময় অনুসারে সকাল ১১টা থেকে শুরু হবে। কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাবের আয়োজিত এই ম্য়াচের উপর সকলের নজর রয়েছে। ভারতের বিরুদ্ধে ম্য়াচ বয়কটের পর পাকিস্তান ক্রিকেট দল এবার চরম বেকায়দায় পড়তে চলেছে। কারণে বরুণদেবও বোধহয় পাকিস্তানের উপর রীতিমতো খাপ্পা হয়ে রয়েছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে আয়োজিত এই ম্য়াচটি বৃষ্টির কারণে ভেস্তে গেলে পাকিস্তান ক্রিকেট দলের যাবতীয় সমীকরণ চৌপাট হয়ে যাবে।
আরও পড়ুন:
কেমন থাকবে আজকের ওয়েদার?
কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাবের আয়োজিত এই ম্য়াচে যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুসারে, ম্য়াচ চলাকালীন তাপমাত্রা কিছুটা হলেও বেশি থাকবে। কারণ স্টেডিয়ামটি চারদিক থেকেই সমুদ্রে ঘেরা। দিনেরবেলা তাপমাত্রা সর্বাধিক ৩৩ ডিগ্রির আশপাশে থাকবে। আর ম্যাচ যত এগোবে ততই সেটা কমতে থাকবে। এই ম্য়াচে বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ম্যাচ চলাকালীন বৃষ্টি প্রায় দেড়ঘণ্টা পর্যন্ত হতে পারে। বৃষ্টির কারণে এই ম্য়াচ বেশ খানিকটা বিঘ্নিত হতে পারে।
আরও পড়ুন:
যদি এই ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে পাকিস্তান ক্রিকেট দল বড়সড় বিপদে পড়বে। ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্য়াচটা যে তারা খেলবে না, সেটা আগেই স্পষ্ট করে দিয়েছিল। এই পরিস্থিতিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও তারা ২ পয়েন্ট সংগ্রহ করতে পারবে না। সেক্ষেত্রে পাকিস্তানের সামনে সুপার এইটে যাওয়ার রাস্তা বেশ কঠিন হয়ে যাবে। এই পরিস্থিতিতে নামিবিয়া এবং আমেরিকার বিরুদ্ধে বড় ব্যবধানে জয়লাভ করতে হবে পাকিস্তানকে।
আরও পড়ুন:
নেদারল্যান্ডসের পূর্ণাঙ্গ স্কোয়াড:
মাইকেল লেভিট, ম্যাক্স ও'ডাউড, বাস ডি লিড, জ্যাক লায়ন ক্যাশেট, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (উইকেটকিপার), নোয়া ক্রস, রোয়েলফ ভ্যান ডার মর্ব, লোগান ভ্যান বীক, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন, পল ভ্যান মিকেরেন, টিম ভ্যান ডের গুগটেন, সাকিব জুলফিকার, ফ্রেড ক্লাসেন।
আরও পড়ুন:
পাকিস্তানের পূর্ণাঙ্গ স্কোয়াড:
ফখর জামান, সাইম আইয়ুব, বাবর আজম, সালমান আগা (অধিনায়ক), খাজা নাফে (উইকেটরক্ষক), শাদাব খান, মহম্মদ নওয়াজ, ফাহিম আশরফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, উসমান খান, সলমান মির্জা, উসমান তারিক।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us