Pakistan Cricket Team: মুখ থুবড়ে পড়ল পাকিস্তান, থেঁতো করে দিলেন এই তারকা ক্রিকেটার!

Pakistan vs South Africa 2nd ODI: পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ বৃহস্পতিবার (৬ নভেম্বর) আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে প্রোটিয়া ব্রিগেড ৮ উইকেটে জয়লাভ করেছে।

Pakistan vs South Africa 2nd ODI: পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ বৃহস্পতিবার (৬ নভেম্বর) আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে প্রোটিয়া ব্রিগেড ৮ উইকেটে জয়লাভ করেছে।

author-image
Koushik Biswas
New Update
Pakstan Cricket Team

আউট হয়ে ফিরে যাচ্ছেন বাবর আজম

Pakistan Cricket Team: পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে দুর্দান্ত শতরান হাঁকালেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক। অবসর ভেঙে ফেরার পর তিনি যে এমন খেলা দেখাবেন, তা কেউ কল্পনা করেননি।দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল আপাতত পাকিস্তান সফরে রয়েছে। এই সফরে তারা ২ ম্য়াচের টেস্ট সিরিজ এবং ৩ ম্য়াচের টি-২০ সিরিজ খেলছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করল দক্ষিণ আফ্রিকা। বলা ভাল, পাকিস্তানকে তারা কার্যত থেঁতো করে দিল। এই জয়ের পাশাপাশি ৩ ম্য়াচের এই সিরিজে প্রোটিয়া ব্রিগেড ১-১ ব্যবধানে সমতা ফিরিয়ে আনল। দক্ষিণ আফ্রিকার হয়ে শতরান করলেন কুইন্টন ডি কক।

Advertisment

Pakistan Cricket Team: ঘুম ভাঙল পাকিস্তানের, অবশেষে অ্যাকশন মোডে PCB

পাকিস্তান করেছিল ২৬৯ রান

প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ক্রিকেট দল ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান করেছিল। পাক ওপেনার ফখর জামান ৩ বলে শূন্য রান করেন। অন্যদিকে, স্যাম আইয়ুব ৬৬ বলে ৫৩ রানের একটি ইনিংস উপহার দেন। এছাড়া বাবর আজম ১৩ বলে করেন ১১ রান। অন্যদিকে, মহম্মদ রিজওয়ান ৪ বলে ৪।

Pakistan Cricket Team Penalized: ফের 'বেইজ্জত' পাকিস্তান, নেমে এল শাস্তির খাঁড়া!

Advertisment

যদিও পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে সলমান আলি আগা একটি ঝকঝকে অর্ধশতরান করেন। ১০৬ বলে তিনি করেন ৬৯ রান। তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছে ৫ বাউন্ডারি। অন্যদিকে, লোয়ার মিডল অর্ডারে মহম্মদ নওয়াজ ৫৯ বলে ৫৯ রান করেন। 

Pakistan Cricket Team: বিশ্ব দরবারে ফের 'বেইজ্জত' পাকিস্তান, হারল বাংলাদেশের কাছেও!

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক উইকেট শিকার করেন নান্দ্রে বার্গার। ১০ ওভারে ৪৬ রান খরচ করে তিনি চারটে উইকেট শিকার করেন। অন্যদিকে, করভিন বশ ২ উইকেট তুলে দেন। এছাড়া ৩ উইকেট নিয়েছেন নকওয়ামজি।

Quinton de Kock Comeback: অবসর ভেঙে ফিরলেন তারকা ক্রিকেটার, ভয়ে কাঁপছে পাকিস্তান!

সহজেই টার্গেট হাসিল করে দক্ষিণ আফ্রিকা

২৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত ব্যাটিং করে। সঙ্গে ম্য়াচটাও নিজেদের পকেটে পুরে নেয়। দলের ওপেনার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস এবং কুইন্টন ডি কক প্রথম উইকেটে ৮১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। প্রিটোরিয়াস ৪৬ রান করেন। অন্যদিকে, কুইন্টন ডি ককের ব্যাট থেকে শতরান বেরিয়ে এসেছে। তিনি ১১৯ বলে ১২৩ রান করেন। চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন টোনি ডি জোরজি। তিনি ৬৩ বলে ৭৬ রান করেন। ৯ চার মারার পাশাপাশি ৩ গগনচুম্বী ছক্কাও হাঁকান তিনি। শেষপর্যন্ত প্রোটিয়া ব্রিগেড ৮ উইকেটে জয়লাভ করে।

Quinton de Kock Pakistan Cricket Team