/indian-express-bangla/media/media_files/2025/11/14/pakistan-vs-sri-lanka-1-2025-11-14-18-57-26.jpg)
চলছে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ
Pakistan Cricket: পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি শুক্রবার (১৪ নভেম্বর) রাওয়ালপিন্ডিতে আয়োজন করা হচ্ছে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি আগা। যদিও গোটা পাকিস্তানকে আপাতত আতঙ্কের পরিবেশ গ্রাস করেছে। কয়েকদিন আগেই ইসলামাবাদে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ হয়। এই ঘটনায় একাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন। এই পরিস্থিতিতিতে পাকিস্তান সরকার শ্রীলঙ্কা ক্রিকেট দলের নিরাপত্তা দেশের সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে।
Pakistan Cricket Team: মুখ থুবড়ে পড়ল পাকিস্তান, থেঁতো করে দিলেন এই তারকা ক্রিকেটার!
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি (Mohsin Naqvi) স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে অতিথি দলের জন্য সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা হওয়া উচিত। আর সেকারণে পুলিশের পাশাপাশি এবার দেশের সেনাবাহিনী এবং রেঞ্জার্স শ্রীলঙ্কা ক্রিকেট দলের নিরাপত্তা সুরক্ষিত করছেন।
Pakistan Cricket Team: ঘুম ভাঙল পাকিস্তানের, অবশেষে অ্যাকশন মোডে PCB
প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই (১৩ নভেম্বর) নকভি রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে এসে শ্রীলঙ্কা এবং পাকিস্তানি ক্রিকেটার সঙ্গে দেখা করেন। এরপর তিনি দেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শ্রীলঙ্কা সরকার এবং বোর্ড পাকিস্তান ক্রিকেটের প্রতি নিজেদের আস্থা রেখেছে। সঙ্গে তিনি আরও যোগ করেন, সন্ত্রাসবাদী হামলার পর শ্রীলঙ্কার বেশ কয়েকজন ক্রিকেটার দেশে ফিরেও যেতে চেয়েছিলেন।
Pakistan Cricket Team Penalized: ফের 'বেইজ্জত' পাকিস্তান, নেমে এল শাস্তির খাঁড়া!
শেষ হল শ্রীলঙ্কার ব্যাটিং
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শ্রীলঙ্কা ক্রিকেট দলের ব্যাটিং ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। নির্ধারিত ৫০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে ২৮৮ রান করেছে। দলের হয়ে সর্বাধিক ৫৪ রান করেন জানিথ লিয়ানাগা। এছাড়া কামিন্দু মেন্ডিস ৪৪ এবং সাদিরা সমরবিক্রমা ৪২ রান করেন। পাকিস্তানি বোলারদের মধ্যে তিনটি করে উইকেট শিকার করেছেন হ্যারিস রউফ এবং আবরার আহমেদ। এছাড়া একটি উইকেট নেন মহম্মদ ওয়াসিম।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us