/indian-express-bangla/media/media_files/2025/11/28/babar-azam-pakistan-2025-11-28-02-58-57.jpg)
শ্রীলঙ্কার বিরুদ্ধে রানের খাতাই খুলতে পারলেন না বাবর আজম
Pakistan Cricket Team: ত্রিদেশীয় সিরিজে গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শ্রীলঙ্কা এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচটি রাওয়ালপিণ্ডিতে আয়োজন করা হয়। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে রানের পাহাড় খাড়া করেছিল। লঙ্কা ব্রিগেডের হয়ে কামিল মিশারা অর্ধ শতরানের ইনিংস খেলেন। অন্যদিকে, কুশল মেন্ডিস ৪০ রানের গুরুত্বপূর্ণ সঙ্গত দেন। পাকিস্তানের হয়ে সলমান আলি আঘা ছাড়া আর কেউই সেভাবে নজর কাড়তে পারেননি। শ্রীলঙ্কা ৬ রানে জয়লাভ করে এই ম্য়াচে।
India vs Pakistan: টি-২০ বিশ্বকাপে হাত মেলাতেই হবে ভারত-পাকিস্তানকে! কী বলছে ICC-র নিয়ম?
শ্রীলঙ্কা করেছিল ১৮৪ রান
দলের ওপেনার ৭ বলে মাত্র ৮ রান করে প্য়াভিলিয়নে ফিরে যান। এরপর কামিল মিশারা ৪৮ বলে ৭২ রানের একটি বিধ্বংসী ইনিংস দলকে উপহার দেন। তিনি ৬ চার এবং ৩ ছক্কা হাঁকিয়েছেন। এই ম্যাচে মিশারাকে দুর্দান্ত ছন্দে দেখতে পাওয়া যাচ্ছিল। মাঠের চারিদিকে শট খেলেন তিনি। শেষপর্যন্ত আবরার আহমেদ তাঁর উইকেট শিকার করেন।
Sri Lanka vs Pakistan: পুড়ে ছারখার লঙ্কা সাম্রাজ্য, তৃতীয় টি-২০'তে সহজ জয় পাকিস্তানের
এছাড়া কুশল মেন্ডিস ২৩ বলে ৪০ রান করেন। অন্যদিকে, কুশল পেরেরার ব্যাট থেকে বেরিয়ে আসে মাত্র ৬ রান। শেষবেলায় জানিথ লিয়ানাগে ২৪ বলে ২৪ রান করেন। অন্যদিকে, অধিনায়ক দাসুন শনাকা ১০ বলে ১৭ রানের ইনিংস খেলেন। ২০ ওভার শেষে শ্রীলঙ্কা ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান করেন। পাকিস্তানের হয়ে জোড়া উইকেট শিকার করেন আবরার আহমেদ। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন সলমান মির্জ়া এবং সায়েম আইয়ুব।
India vs Pakistan: এশিয়া কাপ সেমিফাইনালে হবে না ভারত-পাকিস্তান লড়াই! পিছনে রয়েছে এই বিশেষ কারণ
পাকিস্তানের কপালে জুটল লজ্জার হার
১৮৫ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান ক্রিকেট দল শুরুটা একেবারে ভাল করতে পারেনি। সাহিবজাদা ফারহান ৭ বলে ৯ রান করেন। অন্যদিকে সায়েম আইয়ুব করেন ১৮ বলে ২৭ রান। এছাড়া বাবর আজম (Babar Azam) রানের খাতা খুলতে পারেননি। ২ বল খেলে তিনি ০ রান করেন। তবে সলমান আলি আগার (Salman Ali Agha) ব্যাট থেকে একটি ঝকঝকে অর্ধশতরান বেরিয়ে আসে।
তিনি ৪৪ বলে অপরাজিত ৬৩ রানের একটি ঝকঝকে ইনিংস দলকে উপহার দেন। যদিও শেষপর্যন্ত উইকেটে থেকেও তিনি দলকে জেতাতে পারলেন না। এছাড়া উসমান খান ২৩ বলে ৩৩ রান করেছেন। পাকিস্তান ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us