Pakistan vs USA T20 World Cup Highlights: লড়েও শেষপর্যন্ত হার, পাকিস্তানের হাতেই 'বধ' আমেরিকা

Pakistan vs USA: চলতি টি-২০ বিশ্বকাপে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাকিস্তান ৩২ রানে জয়লাভ করেছে। ইতিপূর্বে, গ্রুপ পর্বের প্রথম ম্য়াচে তারা নেদারল্যান্ডসকে হারিয়েছিল।

Pakistan vs USA: চলতি টি-২০ বিশ্বকাপে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাকিস্তান ৩২ রানে জয়লাভ করেছে। ইতিপূর্বে, গ্রুপ পর্বের প্রথম ম্য়াচে তারা নেদারল্যান্ডসকে হারিয়েছিল।

author-image
Koushik Biswas
New Update
Pakistan Cricket Team (4)

পাকিস্তান ক্রিকেট দল

ICC T20I World Cup 2026: আমেরিকা যুক্তরাষ্ট্রের তুলনায় পাকিস্তান (Pakistan Cricket Team) যে অনেকটাই শক্তিশালী ক্রিকেট দল, সেকথা আর আলাদা করে বলার দরকার নেই। সুতরাং, ম্য়াচের ফলাফল যে কী হতে পারে, সেটাও আগাম অনুমেয় ছিল। কিন্তু, পাকিস্তান যে এমন কষ্টার্জিত জয় অর্জন করবে, সেটা অন্তত কেউ কল্পনা করতে পারেনি। ২০২৬ টি-২০ বিশ্বকাপের ১২ নম্বর ম্য়াচে মাত্র ৩২ রানে জয়লাভ করেছে পাকিস্তান। সেইসঙ্গে গ্রুপ এ'র পয়েন্ট টেবিলে তারা শীর্ষস্থানে উঠে এসেছে।

Advertisment

আরও পড়ুন:

Pakistan Cricket Controversy: অপমান যেন 'জলভাত', নিজেদের মুখ নিজেরাই পোড়াতে অভ্যস্ত পাকিস্তান!

বিধ্বংসী ব্যাটিং সাহিবজাদার

এই ম্য়াচে টস জিতে আমেরিকা (USA Cricket Team) প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। শুরুটা তারা বেশ ভালোই করেছিল। ১৯ রানে ফিরে যান সায়েম আইয়ুব। অধিনায়ক সলমান আলি আগা করলেন মাত্র ১ রান। তবে তৃতীয় উইকেটে বাবর আজম এবং সাহিবজাদা ফারহানের মধ্যে ৮১ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ৩২ বলে ৪৬ রান করে ফিরে যান বাবর। কিন্তু, সাহিবজাদার বিধ্বংসী ব্যাটিং অব্যাহত থাকে। পাকিস্তানের এই তারকা ওপেনার ৪১ বলে ৭৩ রান করলেন। তাঁর ব্যাট থেকে ৬ চার এবং ৫ ছক্কা বেরিয়ে এসেছে। মিডল অর্ডারে ব্যাট করতে নেমে শাদাব খানও ঝোড়ো ইনিংস খেলেন। মাত্র ১২ বলে তিনি ৩০ রানের একটি ঝকঝকে ইনিংস উপহার দেন। ২০ ওভারে পাকিস্তান ৯ উইকেট হারিয়ে মোট ১৯০ রান করে।

Advertisment

ছবিতে দেখুন:

T20 World Cup 2026 Points Table Update: বিশ্বমঞ্চে ফের কলঙ্কিত পাকিস্তান ক্রিকেট, পয়েন্ট টেবিলে নেদারল্যান্ডসেরও নীচে বাবর-সলমানরা

একাই ৪ উইকেট নিলেন শাল্কউইক

মার্কিন যুক্তরাষ্ট্রের বোলারদের মধ্যে আলাদা করে নজর কাড়লেন শ্যাডলে ভ্যান শাল্কউইক। তিনি একাই চারটে উইকেট শিকার করলেন। পাকিস্তানের মতো একটা বড় দলের বিরুদ্ধে এমন বোলিং পারফরম্য়ান্স সত্যিই প্রশংসনীয়। এছাড়া একটি করে উইকেট নেন সৌরভ নেত্রভালকর, মহম্মদ মহসিন এবং হরমীত সিং।

Harmeet Singh USA Cricketer: ভারতের হয়ে খেলেছিলেন ২ বিশ্বকাপ, গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ! সেই ভারতের বিরুদ্ধেই হিসেব মেটালেন এই ক্রিকেটার

নজর কাড়লেন আমেরিকার ব্যাটাররাও

জবাবে আমেরিকাও শুরুটা নেহাত মন্দ করেনি। দলের ওপেনার সায়ন জাহাঙ্গীর ৩৪ বলে ৪৯ রান করলেন। তিনি ৫ চার এবং ২ ছক্কা হাঁকিয়েছেন। তবে এই ম্য়াচে আলাদা করে নজর কাড়লেন মার্কিন ব্রিগেডের মিডল অর্ডার ব্যাটার শুভম রঞ্জনে। মাত্র ৩০ বলে ধামাকাদার ৫১ রান করলেন তিনি। তবে একটা বড় টার্গেট তাড়া করার জন্য যেভাবে ইনিংসের গতি বাড়াতে হয়, সেটা আমেরিকার ব্যাটাররা শেষপর্যন্ত পারেননি। খুব স্বাভাবিক সেটা। তবে জয়ের জন্য ১৯১ রানের টার্গেট তাড়া করতে নেমে তারা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান করে। শেষপর্যন্ত ৩২ রানে ম্য়াচটা হাতছাড়া করতে হল।

USA Cricket Team Pakistan Cricket Team ICC T20I World Cup 2026