Pakistani Cricketer Passed Away: মারা গেলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার, শোকের ছায়া বিশ্বজুড়ে

Mohammad Ilyas Death: পাকিস্তান ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে, ওই দেশের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইলিয়াস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইলিয়াসের বয়স হয়েছিল ৭৯ বছর।

Mohammad Ilyas Death: পাকিস্তান ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে, ওই দেশের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইলিয়াস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইলিয়াসের বয়স হয়েছিল ৭৯ বছর।

author-image
Koushik Biswas
New Update
Pakistan Cricket Board

ছবিটি প্রতীকী

Pakistan Cricket: পাকিস্তান ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে, ওই দেশের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইলিয়াস (Mohammad Ilyas) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইলিয়াসের বয়স হয়েছিল ৭৯ বছর। বেশ কয়েকবছর ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে শোকজ্ঞাপন করা হয়েছে। পিসিবি-র পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, এই কঠিন সময়ে মহম্মদ ইলিয়াসের পরিবারের জন্য সমবেদনা ব্যক্ত করেছেন চেয়ারম্য়ান মহসিন নকভি। তিনি মহম্মদ ইলিয়াসকে শ্রদ্ধাঞ্জলিও দিয়েছেন।

Advertisment

আরও পড়ুন:

Indian Cricketer Death: খেলা চলাকালীন আচমকা হার্ট অ্যাটাক, মাঠেই লুটিয়ে পড়লেন ভারতীয় ক্রিকেটার! শোকের ছায়া দেশজুড়ে

মেলবোর্নে হয়েছিল টেস্ট ডেবিউ

ছয়ের দশকে মহম্মদ ইলিয়াস পাকিস্তানের হয়ে ১০ টেস্ট ম্য়াচ খেলেছিলেন। ১৯৬৪ সালের ডিসেম্বর মাসে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি টেস্ট ডেবিউ করেন। পাশাপাশি, ১৯৬৯ সালের মার্চ মাসে ঢাকায় কেরিয়ারের শেষ টেস্ট ম্য়াচটি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন। ৫ বছরের টেস্ট কেরিয়ারে ইলিয়াস ২৩.২১ ব্যাটিং গড়ে মোট ৪৪১ রান করেন। এরমধ্যে একটি শতরান এবং জোড়া হাফসেঞ্চুরি রয়েছে। একমাত্র শতরানটি তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন।

আরও পড়ুন:

England Cricketer Death: প্রয়াত ইংল্যান্ডের তারকা ক্রিকেটার, নেমে এল শোকের ছায়া

তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি অসাধারণ পারফরম্য়ান্স করেন। ১৯৬১ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত ইলিয়াস ৮২ ম্য়াচে ৩৫.৭১ গড়ে মোট ৪,৬০৭ রান করেন। ১৯৭৫ সালে তিনি কেরিয়ারের অন্তিম প্রথম শ্রেণীর ম্য়াচ খেলেছিলেন। তবে শুধুমাত্র ক্রিকেটই নয়। ফ্লাইওয়েট বক্সিংয়েও তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন।

আরও পড়ুন:

Bengal Cricketer Death: ক্যানসারের যুদ্ধে হারল জীবন, মারা গেলেন বাংলার তরুণ ক্রিকেটার

স্কুল এবং ক্লাবস্তরে অসাধারণ পারফরম্য়ান্স

ইতিমধ্যে লাহোরে তিনি বাড়ির কাছেই পিক-আপ গেমসে ফাস্ট বোলার হিসেবে খেলতে শুরু করেন। এরপর মুসলিম মডেল স্কুলের এক শিক্ষকের নজরে পড়েন তিনি। এরপর স্কুলের নেটে নিয়মিত অনুশীলন করতে শুরু করেন। স্কুল পর্বে তিনি নিজের পারফরম্য়ান্সের দৌলতে সকলকে মুগ্ধ করেছিলেন। এরপর খুব স্বাভাবিকভাবে স্কুল টিমে তিনি নির্বাচিত হন। ফয়সালাবাদে আয়োজিত প্রথম ম্য়াচেই তিনি বল হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন। এরপর নাইট ওয়াচম্য়ান হিসেবে এসে ফিফটি করেন। এরপর থেকে তিনি লেগ স্পিন বল করতে শুরু করেন। কিন্তু, ভাগ্যের খাতায় বোধহয় অন্যকিছু লেখা ছিল। সব ছেড়ে তিনি টপ অর্ডার ব্যাটার হওয়ার পথে পা বাড়ান।

আরও পড়ুন:

Indian Cricketer Death: পথ দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় ক্রিকেটারের, শোকের ছায়া দেশজুড়ে

স্কুল এবং ক্লাব সার্কিটে দ্রুত উন্নতির সিঁড়িতে চড়তে শুরু করেছিলেন। এরপর লাহোরের সবথেকে পুরনো ক্রিকেট ক্লাবগুলোর মধ্যে অন্যতম ক্রিসেন্ট ক্লাবে যোগ দেন। ১৯৬১ সালে তিনি  কায়দে-এ-আজম ট্রফিতে লাহোর বি দলের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ডেবিউ করেন। এরপর ৩ বছরের মধ্যে প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনটে শতরান করার পর পাকিস্তানের টেস্ট ক্রিকেট দলে সুযোগ পান। এরপর প্রায় ৫ বছর তিনি পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলেন।

Mohammad Ilyas Pakistan Cricket