/indian-express-bangla/media/media_files/2025/10/03/sana-mir-2025-10-03-12-19-12.jpg)
বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন সানা মীর
Sana Mir: ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের শুরুটা একেবারে জঘন্য করল পাকিস্তান (Pakistan Cricket Team)। প্রথম ম্য়াচে তারা বাংলাদেশের বিরুদ্ধে ৭ উইকেটে পরাস্ত হয়েছে। এই ম্য়াচে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১২৯ রানে অলআউট হয়ে যায়। এরপর টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ সহজেই তা হাসিল করে নিয়েছে। চলতি বিশ্বকাপে এটাই ছিল পাকিস্তানের প্রথম ম্য়াচ। আর সেটাই তারা হেরে গিয়েছে। তবে এই ম্য়াচে কমেন্ট্রি করার সময় পাকিস্তান মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সানা মীর। ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হয়েছে। অবশেষে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নিলেন সানা।
Pakistan Cricket Team: বিশ্ব দরবারে ফের 'বেইজ্জত' পাকিস্তান, হারল বাংলাদেশের কাছেও!
একথাই বলেছিলেন সানা মীর
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন যখন পাকিস্তানের ক্রিকেটার নাতালিয়া পারভেজ ব্যাট করতে নামেন, সেইসময় সানা মীর মন্তব্য করেন যে আজাদ কাশ্মীর থেকে উঠে এসেছে নাতালিয়া। ক্রিকেট খেলার জন্য ওকে লাহোরে আসতে হত। এই বিতর্কিত মন্তব্যকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায়। কারণ, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই কাশ্মীরের বেশ খানিকটা অঞ্চল পাকিস্তান কার্যত কব্জা করে রেখেছে। কাশ্মীরের যে অংশটা পাকিস্তানের দখলে রয়েছে, সেটাকে পাক অধিকৃত কাশ্মীর বলা হয়ে থাকে। আর সানা মীর সেটাকেই আজাদ কাশ্মীর বলে দাবি করেন।
India vs Pakistan: ভারতকে অসম্মান! বেকায়দায় পড়ে ল্যাজ গোটালেন পাক অধিনায়ক
কারোর আবেগে আঘাত করতে চাইনি: সানা মীর
এবার এই বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাফাই দিলেন সানা মীর। তিনি জানিয়েছেন, ওই পাকিস্তানি ক্রিকেটারের হোম টাউন নিয়ে মন্তব্যটি তিনি কোনও উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেননি। তিনি শুধুমাত্র এটাই বোঝাতে চেয়েছিলেন যে ওই ক্রিকেটার পাকিস্তানের এমন একটি অঞ্চল থেকে উঠে এসেছে, যেখানে সুযোগ-সুবিধা বলতে কিছুই নেই। সানার অনুরোধ, 'আমি ওর লড়াইটা তুলে ধরতে চেয়েছিলাম। কঠিন প্রতিবন্ধকতার মোকাবিলা করে কীভাবে সাফল্যের পথ প্রশস্থ করেছে, সেটাই দেখাতে চেয়েছিলাম। একজন ধারাভাষ্যকার হিসেবে তো ক্রিকেটারদের লড়াইয়ের কাহিনী হামেশাই বলা হয়ে থাকে। দয়া করে এটাকে নিয়ে কোনও রাজনীতি করবেন না।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'একজন ধারাভাষ্য়কার হিসেবে আমাদের প্রাথমিক কর্তব্য হল খেলা, দল এবং ক্রিকেটারদের উপর ফোকাস করা। আমার মনে অন্য কোনও অভিপ্রায় ছিল না। কারোর আবেগে আমি আঘাত করতে চাইনি।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us