Pakistani Cricketer Punished: বিশ্বকাপের মাঝেই চরম দুঃসংবাদ, ভয়ঙ্কর শাস্তির কবলে পাকিস্তানের ক্রিকেটার!

Pakistan Women vs South Africa ODI: পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আপাতত ওয়ানডে সিরিজ চলছে। এই সিরিজের প্রথম ম্য়াচে পাক ব্যাটার সিদরা আমিন এক ভয়ঙ্কর কাণ্ড বাধিয়ে ফেললেন।

Pakistan Women vs South Africa ODI: পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আপাতত ওয়ানডে সিরিজ চলছে। এই সিরিজের প্রথম ম্য়াচে পাক ব্যাটার সিদরা আমিন এক ভয়ঙ্কর কাণ্ড বাধিয়ে ফেললেন।

author-image
Koushik Biswas
New Update
Sidra Amin

পাকিস্তান ক্রিকেট দলের তারকা ব্যাটার সিদরা আমিন

Pakistan Cricket Team: ২০২৬ টি-২০ বিশ্বকাপ নিয়ে মশগুল আপাতত গোটা ক্রিকেট বিশ্ব। ইতিমধ্যে, আরও একবার নিজেদের মুখ পুড়িয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তবে পুরুষ নয়, এবার মহিলা ক্রিকেটারদের কারণেই চরম অপমানের সাক্ষী হল পাকিস্তান। গত রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচ খেলতে নেমেছিল 'উইমেন ইন গ্রিন' ব্রিগেড। তো, সেই ম্য়াচে পাক ব্যাটার সিদরা আমিনকে (Sidra Amin) ভয়ঙ্কর শাস্তি দিয়েছে খোদ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। কী হয়েছে গোটা ঘটনাটি, আসুন সবিস্তারে জেনে নেওয়া যাক।

Advertisment

আরও পড়ুন:

Pakistan Cricket Team Semifinal Qualification: নিউজিল্যান্ডের জয়েই কি বিদায় নিশ্চিত পাকিস্তানের? বুঝে নিন সুপার এইটের অঙ্ক

কী বলছে ICC-র নিয়ম?

ব্লুমফনটেইনে আয়োজিত এই ম্য়াচটি এক হতাশাজনক দৃশ্যের সাক্ষী হয়ে রইল। পাকিস্তানের এই ডানহাতি ব্যাটার আইসিসি সংহিতার ২.২ ধারা লঙ্ঘন করলেন। এই ধারায় ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের আচরণ সংক্রান্ত বিধি উল্লেখ করা রয়েছে। এই বিধি অনুসারে, কোনও ক্রিকেট খেলার সামগ্রী কিংবা পোশাক, মাঠের যন্ত্রপাতি কিংবা আন্তর্জাতির ম্য়াচের সূচি ক্ষতিগ্রস্থ করা হয়, সেক্ষেত্রে ওই খেলোয়াড়কে শাস্তির কবলে পড়তে হয়।

Advertisment

আরও পড়ুন:

Pakistan Cricket Team Controvesy: ইংল্যান্ডের বিরুদ্ধে হারতেই 'গৃহযুদ্ধ' পাকিস্তানে! কার ঘাড়ে দোষ চাপালেন অধিনায়ক সলমান?

রাগে 'উন্মত্ত' হয়ে গিয়েছিলেন সিদরা

পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে ম্য়াচে এমনই ঘটনার সাক্ষী রইল গোটা ক্রিকেট বিশ্ব। পাকিস্তান ইনিংসের ২৪ ওভারে প্রোটিয়া লেগ স্পিনার সুন লুস আউট করে দেন সিদরা আমিনকে। আউট হওয়ার পর হতাশায় কার্যত ভেঙে পড়েন সিদরা। রাগের মাথায় তিনি নিজের ব্যাটটা মাটিতে আছড়ে ফেলেন। এরপর ক্রিজ় ছেড়ে বেরিয়ে যান।

আরও পড়ুন:

T20 World Cup, Pakistan Cricket Team: একমাত্র নিউজিল্যান্ডই বাঁচাতে পারে পাকিস্তানকে! কোন পথে খুলবে সেমিফাইনালের দরজা?

আগেও করেছেন এমনই ভুল!

দূর্ভাগ্যের বিষয় হল, এমন আচরণ আগেও করেছেন সিদরা আমিন। ৩৩ বছর বয়সি পাক ব্যাটারের কাছে এমন ভুল একেবারে নতুন কোনও বিষয় নয়। ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন ভারতের বিরুদ্ধে খেলতে নেমেও এমন আচরণ করেছিলে। সেকারণে একটি ডিমেরিট পয়েন্টও তাঁর ঝুলিতে যুক্ত হয়েছিল। উল্লেখ্য, গত ৫ অক্টোবর কলম্বোয় আয়োজিত ওই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল হরমনপ্রীত কৌরের নেতৃত্বে জয়লাভ করেছিল। 

আরও পড়ুন:

Pakistan Cricket Team Semifinal Scenario: ইংল্যান্ডের কাছে লজ্জার হার, তবুও কীভাবে সেমিফাইনালে উঠতে পারবে পাকিস্তান?

তবে গত রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচ চলাকালীন সিদরার বিরুদ্ধে অভিযোগ করেন অন-ফিল্ড আম্পায়ার কেরিন ক্লাসটে এবং নিমালি পেরেরা, তৃতীয় আম্পায়ার লরেন আগেনবাগ এবং চতুর্থ আম্পায়ার স্টেসি ল্যাকে। 

সিদরা ইতিমধ্যে তাঁর ভুল স্বীকার করেছেন। ICC-র ম্য়াচ রেফারি শ্যান্ডার ফ্রিৎজ় তাঁকে যা শাস্তি দিয়েছেন, সেটা মাথা পেতে গ্রহণ করেছেন। সেকারণে আলাদা করে আর শুনানির প্রয়োজন হয়নি।

ICC Sidra Amin Pakistan Cricket Team