Palash Muchhal Controversy: স্মৃতি মান্ধানার ৭ বছরের প্রেমে দাউদাউ আগুন! কেন প্রাক্তন বয়ফ্রেন্ডকে বেধড়ক পেটালেন ভারতীয় মহিলা ক্রিকেটররা?

Palash Muchhaal Controversy: সম্প্রতি স্মৃতি মান্ধানার প্রাক্তন বয়ফ্রেন্ড পলাশ মুচ্ছলের বিরুদ্ধে একটি চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। তাঁকে নাকি এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পাওয়া গিয়েছিল।

Palash Muchhaal Controversy: সম্প্রতি স্মৃতি মান্ধানার প্রাক্তন বয়ফ্রেন্ড পলাশ মুচ্ছলের বিরুদ্ধে একটি চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। তাঁকে নাকি এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পাওয়া গিয়েছিল।

author-image
Koushik Biswas
New Update
Smriti Mandhana and Palash Mucchal

স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছল

Smriti Mandhana and Palash Muchhal: ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানার প্রাক্তন 'বয়ফ্রেন্ড' পলাশ মুচ্ছলকে নিয়ে আরও একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। অভিনেত্রী তথা প্রোডিউসার বিদ্যান মানে পলাশের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ নিয়ে এসেছে। তাঁর কথায়, পলাশকে নাকি অপর এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পাওয়া গিয়েছিল। হাতেনাতে ধরাও পড়েছিলেন তিনি। এরপর ভারতীয় মহিলা ক্রিকেটাররা পলাশের সঙ্গে যা করেছিলেন, সেটা শুনলে আপনারাও স্তম্ভিত হবেন। সংবাদমাধ্যম সূত্রের খবর, স্মৃতি এবং বিদ্যান দুজনেই একে অপরের বন্ধু। স্মৃতির বাবা শ্রীনিবাসই পলাশের সঙ্গে বিদ্যানের পরিচয় করিয়ে দিয়েছিলেন।

Advertisment

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, পলাশ মুচ্ছলের বিরুদ্ধে ৪০ লাখ টাকা হাতানোর অভিযোগ তুলেছিলেন। তবে এবার তিনি আরও একটি চাঞ্চল্যকর মন্তব্য করলেন। এই অভিযোগ আরও বেশি গুরুতর। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েন পলাশ

এইচটি সিটি-কে বিদ্যান মানে জানিয়েছেন, 'আমি বিয়ের (স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছল) প্রস্তুতিতে ব্যস্ত ছিলাম। এমন সময় অন্য একট মহিলার সঙ্গে পলাশকে বিছানায় ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাওয়া গিয়েছিল। ওই দৃশ্য এককথায় ভয়ানক ছিল। এরপর ভারতীয় মহিলা ক্রিকেটার ওকে বেধড়ক পেটায়। আমি ভেবেছিলাম, বিয়ে করে ও হয়ত সাংলিতেই পাকাপাকিভাবে থাকবে। কিন্তু, আমার ধারণা এক ধাক্কায় বদলে গিয়েছিল।'

বিয়ে ভাঙার পর পলাশের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

গত বছর ২৩ নভেম্বর স্মৃতি এবং পলাশের বিয়ে হওয়ার কথা ছিল। সেকারণে প্রস্তুতিও চলছিল জোরকদমে। এরপর বিয়ের দিন শোনা যায়, স্মৃতির বাবা নাকি আচমকা অসুস্থ হয়ে পড়েছেন। সেকারণে বিয়ের অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়েছে। এরপর বেশ কয়েকদিন বিয়ে নিয়ে আর কোনও আপডেট আসেনি। কয়েকদিন পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া হয় যে এই বিয়ে আর হচ্ছে না।

ভেঙে যায় ৭ বছরের সম্পর্ক

উল্লেখ্য, ২০১৯ সালে স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছল প্রথমবার ডেট করেছিলেন। অর্থাৎ গত ৭ বছর ধরে তাঁরা একসঙ্গে ছিলেন। দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় ছবি পোস্ট করতেন। এই বিয়ে ভাঙার পর অনেকেই হতবাক হয়েছিলেন।

Palash Muchhal Smriti Mandhana