/indian-express-bangla/media/media_files/2026/01/31/australia-cricket-team-2-2026-01-31-15-00-49.jpg)
টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া ক্রিকেট দল
ICC T20I World Cup 2026: ২০২৬ টি-২০ বিশ্বকাপের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া (Australia Cricket Team) তাদের স্কোয়াড ঘোষণা করল। ইতিপূর্বে একটি প্রাথমিক দল ঘোষণা করেছিল বোর্ড। সেখানে প্যাট কামিন্সকে (Pat Cummins) রাখা হলেও, এবার তাঁকে মূল স্কোয়াড থেকে বাদ দেওয়া হল। অর্থাৎ, আসন্ন টি-২০ বিশ্বকাপ খেলবেন না প্যাট কামিন্স। তবে শুধুমাত্র কামিন্স নন, অস্ট্রেলিয়া তাদের মূল স্কোয়াডে মোট ২ পরিবর্তন করেছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আজই (৩১ জানুয়ারি) স্কোয়াড পরিবর্তন করার অন্তিম তারিখ।
আরও পড়ুন:
২০২৬ টি-২০ বিশ্বকাপের আসর ভারত এবং শ্রীলঙ্কায় বসতে চলেছে। এই টুর্নামেন্ট শুরু হতে আর এক সপ্তাহও হাতে বাকি নেই। প্রসঙ্গত, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। মোট ২০ দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। তাদের আবার ৪ গ্রুপে ভাগ করা হয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট দল গ্রুপ বি'তে রয়েছে। এই গ্রুপের প্রত্যেকটা ম্য়াচ শ্রীলঙ্কাতেই আয়োজন করা হবে। তবে টুর্নামেন্ট শুরুর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দল একটা বড়সড় ধাক্কা খেল। বেশ অনেকদিন ধরেই প্যাট কামিন্সের চোট রয়েছে। আশা করা হয়েছিল, পিঠের নীচে (ল্যাম্বর স্ট্রেস ইনজুরি) ওই চোটটি বিশ্বকাপের আগেই সেরে যাবে। সেক্ষেত্রে এই মেগা টুর্নামেন্ট খেলতেও কোনও বাধা থাকবে না। আর তাই কামিন্সকে প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছিল। কিন্তু, মূল স্কোয়াড থেকে তিনি শেষপর্যন্ত ছিটকেই গেলেন।
আরও পড়ুন:
অস্ট্রেলিয়া স্কোয়াডে ২ পরিবর্তন
শুধুমাত্র প্যাট কামিন্সই নন, ম্যাট শর্টকেও অস্ট্রেলিয়া ক্রিকেটের মূল স্কোয়াডে রাখা হয়নি। এই ২ ক্রিকেটারের পরিবর্তে ম্য়াট রেনেশ এবং বেন ডোয়ারশুইসকে দলে নিয়ে আসা হয়েছে। অভিজ্ঞ পেস বোলার কামিন্সের না থাকাটা বিশ্বকাপের মতো একটা বড় টুর্নামেন্টে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কাছে একটা বড়সড় ধাক্কা হতে চলেছে। যদিও মিচেল মার্শের অধিনায়কত্বে এই দলটাকে যথেষ্টই শক্তিশালী দেখাচ্ছে। কারণ এই দলে ট্রাভিস হেড, টিম ডেভিড, জস ইংলিশ, ক্যামেরন গ্রিন, জস হ্যাজ়েলউড, মার্কাস স্টোয়েনিস এবং গ্লেন ম্য়াক্সওয়েলের মতো রথী-মহারথীরা রয়েছেন। টি-২০ ক্রিকেটে প্রত্যেকেই যথেষ্ট উজ্জ্বল তারকা।
আরও পড়ুন:
২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার মূল স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনৌলি, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, ট্রাভিস হেড, জস হ্যাজ়েলউড, জস ইংলিশ, ম্যাথু কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু রেনশ, মার্কাস স্টোয়েনিস, অ্যাডাম জাম্পা।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us