Sourav Ganguly Pretoria Capitals: ফের ফাইনালে স্বপ্নভঙ্গ সৌরভের, আশা জাগিয়েও জিততে পারল না প্রিটোরিয়া

Pretoria Capitals SA20 Final Loss: আশা ছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোচিংয়ে হয়ত প্রথমবার দক্ষিণ আফ্রিকা টি-২০ টুর্নামেন্টের খেতাব জয় করতে পারবে প্রিটোরিয়া ক্যাপিটালস। কিন্তু, শেষপর্যন্ত সেই আশা পূরণ হল না।

Pretoria Capitals SA20 Final Loss: আশা ছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোচিংয়ে হয়ত প্রথমবার দক্ষিণ আফ্রিকা টি-২০ টুর্নামেন্টের খেতাব জয় করতে পারবে প্রিটোরিয়া ক্যাপিটালস। কিন্তু, শেষপর্যন্ত সেই আশা পূরণ হল না।

author-image
Koushik Biswas
New Update
Sourav Ganguly Pretoria Capitals

প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly Pretoria Capitals: দক্ষিণ আফ্রিকা টি-২০ (SA20) টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচটি সানরাইজার্স ইস্টার্ন কেপ এবং প্রিটোরিয়া ক্যাপিটালসের মধ্যে আয়োজন করা হয়। রবিবার (২৫ জানুয়ারি) কেপটাউনে এই ম্য়াচটি কেপটাউনে আয়োজন করা হয়েছিল। প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে দিবল্ড ব্রেভিস ঝকঝকে একটি শতরান করেছিলেন। ব্রেভিসের এই শতরানের দৌলতেই প্রিটোরিয়া সম্মানজনক স্কোর খাড়া করে। তবে ক্যাপিটালসের আর কোনও ব্যাটারই সেভাবে নজর কাড়তে পারেনি। তবে ব্রেভিসের এই সেঞ্চুরিতে কার্যত জল ঢেলে দিলেন ম্যাথু ব্রিৎজ়কে।

Advertisment

আরও পড়ুন:

Sourav Ganguly Biopic: বেহালার বাড়ি হুবহু সেটে তৈরি, সৌরভ গঙ্গোপাধ্যায় বায়োপিক ঘিরে জোর প্রস্তুতি

১৫৮ রান করে প্রিটোরিয়া ক্যাপিটালস

প্রথমে ব্যাট করতে নেমে প্রিটোরিয়া ক্যাপিটালস ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান করেছিলেন। দলের ওপেনার কোনর এস্টরহুইজ়েন রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে যান। এরপর ব্রাইস পার্সন্স ৩০ বলে ৩০ রান করেন। অন্যদিকে, শাই হোপ ২ বলে মাত্র ১ রান করে আউট হয়ে যান। এরপর চার নম্বরে ব্যাট করতে নামেন দিবল্ড ব্রেভিস।

আরও পড়ুন:

Virat Kohli Breaks Sourav Ganguly Record: চুরমার সৌরভের 'ধামাকা' রেকর্ড, কিং কোহলির রাজত্বে নতিস্বীকার মহারাজের!

এই ম্য়াচে তিনি দুর্দান্ত ব্যাটিং করেন। ব্রেভিসের ব্যাট থেকে বেরিয়ে আসে একটি ঝকঝকে শতরান। তিনি ৫৬ বলে ১০১ রান করেন। এই ইনিংসে ব্রেভিস ৮ চার এবং ৭ ছক্কা হাঁকিয়েছেন। অন্যদিকে, ইস্টার্ন কেপের হয়ে মার্কো জেনসেন ৪ ওভারে ১০ রান খরচ করে ৩ উইকেট শিকার করেন। এই ম্য়াচে বল হাতে তিনি কার্যত আগুন ঝরালেন। এর পাশাপাশি লুথো সিপামলা এবং অনরিখ নোর্খিয়া একটি করে উইকেট তুলে নেন।

আরও পড়ুন:

Sourav Ganguly: টি-২০ বিশ্বকাপে কে হবেন ভারতের ট্রাম্প কার্ড? আগাম ভবিষ্যৎবাণী সৌরভের

কেমন ব্যাটিং করল সানরাইজার্স ইস্টার্ন কেপ

টার্গেট তাড়া করার সময় সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে ওপেন করতে নামেন কুইন্টন ডি কক। তিনি ১৫ বলে ১৮ রান করেন। অন্য়দিকে, জনি বেয়ারস্টো ১ বলে করলেন ০ রান। এছাড়া জর্ডন হরমন ৬ বলে মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তবে ম্যাথু ব্রিৎজ়কে দুরন্ত একটি হাফসেঞ্চুরি হাঁকালেন। তিনি ৪৯ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন। ব্রিৎজ়কে তাঁর ইনিংসকে ৫ চার এবং ২ ছক্কা দিয়ে সাজিয়েছেন। এছাড়া ট্রিস্টান স্টাবস৪১ বলে ৬৩ রান করেছেন। ১৯.২ ওভারে সানরাইজার্স ৪ উইকেট হারিয়ে ১৬২ রান করে ফেলে। সেইসঙ্গে ৬ উইকেটে তারা এই ম্য়াচে জয়লাভ করেছে।

SA20 Pretoria Capitals Sourav Ganguly