/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/harmanpreet-kaur-m.jpg)
ডিএসপি থেকে কনস্টেবল হতে চলেছেন দেশের টি-২০ দলের ক্যাপ্টেন! (ফাইল চিত্র)
মুখ পুড়তে চলেছে দেশের টি-২০ দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কউরের। জানা যাচ্ছে তাঁর স্নাতকের ডিগ্রি ভুয়ো! আর এর জেরে পঞ্জাব পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশের (ডিএসপি) পদ খোয়াতে চলেছেন তিনি, হয়ে যাবেন কনস্টেবল। এমনটাই সিদ্ধান্ত নিতে চলেছে পঞ্জাব সরকার।
পঞ্জাব সরকারের এক উচ্চপদস্থ কর্তার কথায় জানা যাচ্ছে যে, হরমীনপ্রীত তাঁদের বলেছিলেন যে, তাঁর কোচই তাঁকে মীরাটের চৌধুরি চরণ সিং ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দেন।পরীক্ষার ক্ষেত্রে একটা স্বাধীনতা পেতেন হরমনপ্রীত। কিন্তু পঞ্জাব সরকারের কাছে কোনও আভাসই ছিল না যে, দেশের টি-২০ দলের অধিনায়কের স্নাতকের ডিগ্রি ভুয়ো হতে পারে। একজন ডিএসপি-কে স্নাতক হতেই হবে। হরমনপ্রীতের জন্যও এই নিয়ম প্রযোজ্য। এর কোনও হেরফের হবে না। ফলে হরমনপ্রীতের পক্ষে এই পদে আর বহাল থাকা সম্ভব না।
আরও পড়ুন: এশিয়া কাপে বাংলাদেশের কাছে হার মানলেন ভারতের মেয়েরা
গত বছর বিশ্বকাপে হরমনপ্রীতের দুরন্ত পারফরম্যান্সই তাঁকে ডিএসপি-র চাকরি পাইয়ে দেয়। স্বয়ং পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং হরমনপ্রীতকে এই চাকরির প্রস্তাব দেন। স্পোর্টস কোটায় হরমনপ্রীতের কাছে পুলিশের চাকররি প্রস্তাব এসেছিল। কিন্তু সেসময় হরমনপ্রীত পশ্চিম রেলওয়েজের হয়ে অফিস সুপারিনটেনডেন্টের পদে বহাল ছিলেন বলে আগামী ছ’মাসের মধ্যে তাঁর পক্ষে পঞ্জাব পুলিশ যোগ দেওয়া সম্ভব ছিল না। রেলের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি ছিল হরমনপ্রীতের। তারপক্ষে চাকরি ছেড়ে বেরিয়ে আসা সম্ভব ছিল না। শেষে অমরিন্দরের হস্তক্ষেপে গত বছর ফেব্রুয়ারিতে হরমনপ্রীত ডিএসপি পদে বহাল হন। অবশেষে জালিয়াতির দায় সাম্মানিক পদ খুইয়ে সাধারণ কনস্টেবল হতে চলেছেন তিনি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us