/indian-express-bangla/media/media_files/2025/09/22/quinton-de-kock-2025-09-22-16-55-19.jpg)
অবসর ভেঙে ফিরে এলেন কুইন্টন ডি কক
Quinton de Kock: পাকিস্তানের বিরুদ্ধে তিন ফরম্য়াটেই সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সেকারণে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে প্রোটিয়া ক্রিকেট স্কোয়াড। তবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে একটি চাঞ্চল্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অবসর ভেঙে ফিরে আসার কথা ঘোষণা করলেন উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক। এবার টি-২০ দলকে নেতৃত্ব দেবেন ডেভিড মিলার। চোটের কারণে এই সিরিজে খেলতে পারছেন না টেম্বা বাভুমা। সেকারণে এইডেন মারক্রাম টেস্ট ক্রিকেট দলের অধিনায়কত্ব সামলাবেন।
Quinton De Kock: অবসর মানে উপসংহার নয়, এটা নতুনের সূচনা! মোক্ষম শিক্ষা নাইট ওপেনারের
শাহিদ আফ্রিদির রাস্তাতেই হাঁটলেন কুইন্টন ডি কক
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি বেশ কয়েকবার অবসর ভেঙে ফিরে এসেছেন। এবার সেই পথেই হাঁটলেন কুইন্টন ডি কক। এবার তিনিও অবসর ভেঙে ফিরে এলেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন ডি কক। ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কত্ব পেয়েছেন ম্যাথু ব্রিৎজ়কে। কুইন্টন ডি কক কামব্যাক করার কারণে দক্ষিণ আফ্রিকা স্কোয়াডে অভিজ্ঞতার অভাব পূরণ হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে এই সিরিজের হাত ধরেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ২০২৬ টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে। এরপর ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ তো ঘরের মাঠেই খেলতে হবে।
South Africa ICC Trophy: ২৭ বছর পর ঘুচল 'চোকার্স' তকমা, দ্বিতীয়বার আইসিসি ট্রফি জিতল আফ্রিকা
পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:
ডেভিড মিলার (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, ডোনোবন ফেরেরা, রিজা হেনড্রিকস, জর্জ লিন্ডে, কোয়েনা মফাকা, লুঙ্গি এনগিডি, নকাওয়া পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, এন্ডিলে সিমলেন, লিজার্ড উইলিয়ামস।
South Africa Wins WTC Final: চুরমার অস্ট্রেলিয়ার অহংকার, টেস্ট ক্রিকেটে ইতিহাস লিখল দক্ষিণ আফ্রিকা
পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:
ম্যাথু ব্রিৎজ়কে (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, টোনি ডি জর্জি, ডোনোবন ফেরেরা, ওয়ার্ন ফোর্টুইন, জর্জ লিন্ডে, কোয়েনা মফাকা, লুঙ্গি এনগিডি, নকাওয়া পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা ক্যাশিলে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us