Rahim Nabi on Lionel Messi Programme Chaos: 'পরিবার নিয়ে নোংরামি করেছে...', মেসি 'কাণ্ডে' কাকে দুষলেন রহিম নবি?

Rahim Nabi on Messi Chaos: একটি প্রীতি ম্য়াচে মোহনবাগানের হয়ে খেলতে নেমেছিলেন বাংলার স্বনামধন্য ফুটবলার রহিম নবি। গোটা ঘটনাটির সাক্ষী তিনি। এই ম্য়াচ চলাকালীনই মাঠে ঢুকেছিলেন মেসি। আর্জেন্টিনার এই ফুটবল নক্ষত্র নবির সঙ্গে করমর্দনের পাশাপাশি কথাও বলেন।

Rahim Nabi on Messi Chaos: একটি প্রীতি ম্য়াচে মোহনবাগানের হয়ে খেলতে নেমেছিলেন বাংলার স্বনামধন্য ফুটবলার রহিম নবি। গোটা ঘটনাটির সাক্ষী তিনি। এই ম্য়াচ চলাকালীনই মাঠে ঢুকেছিলেন মেসি। আর্জেন্টিনার এই ফুটবল নক্ষত্র নবির সঙ্গে করমর্দনের পাশাপাশি কথাও বলেন।

author-image
Koushik Biswas
New Update
Rahim Nabi on Lionel Messi Chaos

রহিম নবির সঙ্গে হাত মেলাচ্ছেন লিওনেল মেসি

Lionel Messi: ফুটবল বিশ্বের কিংবদন্তী নক্ষত্র লিওনেল মেসি তাঁর G.O.A.T ট্যুরের সূচনা কলকাতা দিয়ে করেছিলেন। সবার আগে তিনি নিজের মূর্তি উন্মোচন করেন। এরপর পা রাখেন সল্টলেক স্টেডিয়ামে। সেখানে সমর্থকরা তাঁর জন্য অপেক্ষা করছিলেন। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কিছুক্ষণ থাকার কথা ছিল মেসির। লিওকে বলা হয় ফুটবল 'ঈশ্বরের বরপুত্র'। এমন একজন ফুটবলারকে সামনে থেকে দেখার জন্য সমর্থকরা ২ হাত উপুর করে টাকা ঢেলেছিলেন। কিন্তু, শেষপর্যন্ত তাঁরা মেসিকে দেখতে পাননি। সেকারণে তারা রীতিমতো ক্ষেপে যান এবং গোটা স্টেডিয়ামে তছনছ করতে শুরু করেন।

Advertisment

Exclusive: ইডেন ছেড়ে যুবভারতী কেন? মেসির অনুষ্ঠান ঘিরে চাঞ্চল্যকর তথ্য "ফাঁস" স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের

শনিবাসরীয় এই ইভেন্টে একটি প্রীতি ফুটবল ম্য়াচের আয়োজন করা হয়েছিল। খেলতে নেমেছিল মোহনবাগান অল স্টারস এবং ডায়মন্ড হারবার অল স্টারস। এই প্রীতি ম্য়াচে মোহনবাগানের হয়ে খেলতে নেমেছিলেন বাংলার স্বনামধন্য ফুটবলার রহিম নবি (Rahim Nabi)। গোটা ঘটনাটির সাক্ষী তিনি। এই ম্য়াচ চলাকালীনই মাঠে ঢুকেছিলেন মেসি। আর্জেন্টিনার এই ফুটবল নক্ষত্র নবির সঙ্গে করমর্দনের পাশাপাশি কথাও বলেন।

Lionel Messi G.O.A.T Tour Kolkata Fiasco: 'মুখে তোলা যাচ্ছে না চাউমিন, ছাড়ছে পচা গন্ধ...', বোমা ফাটালেন মেসিকে দেখতে আসা সমর্থকরা

ফুটবলের জন্য খারাপ বিজ্ঞাপন, বিস্ফোরক নবি

কিন্তু, আচমকা কেন এমন পরিস্থিতি তৈরি হল? এই প্রসঙ্গে রহিম নবি বললেন, 'আমাকে একটা প্রীতি ম্য়াচ খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সেকারণেই গিয়েছিলাম। কিন্তু, যেটা হল তা ফুটবলের জন্য অত্যন্ত একটি খারাপ বিজ্ঞাপন। বিগত কয়েক দশক ধরে আন্তর্জাতিক ফুটবলে রাজত্ব করছেন মেসি। ছোট থেকে বড় সকলেই তাঁকে চেনেন। এমন একজন ফুটবলার যখন ভারতে এসেছে, তখন কাছ থেকে সকলেই তাঁকে দেখতে চাইবে। কেউ ছুঁতে পারে, কেউ পারে না। কিন্তু, একেবারে সামনে থেকে মেসিকে দেখার জন্যই গতকাল সকলে মাঠে এসেছিলেন।'

Shubhashree Ganguly-Messi: যুবভারতীতে মেসিকে নিয়ে অরাজকতা, আর তার খেসারত অভিনেত্রীর! শুভশ্রী বিতর্কে মুখ খুললেন রাজ

এরপর তিনি বললেন, 'গতকাল আমাদের দেখতে কেউ আসেনি। সবাই মেসিকেই দেখতে এসেছিলেন। যদি একটা হুডখোলা গাড়িতে মেসিকে চাপিয়ে আস্তে আস্তে গোটা মাঠ মেসিকে ঘোরানো যেত, তাহলেই আর কোনও সমস্যা হত না। যেহেতু শতদ্রু নিয়ে এসেছেন মেসিকে, উপস্থিত ছিলেন স্বয়ং ক্রীড়ামন্ত্রী; সেখানে পরিকল্পনা আরও খানিকটা ভাল হতে পারত।'

নবির কথায়, 'মেসিকে যাঁরা এনেছিলেন এবং ওঁর আশপাশে যে আধিকারিকরা উপস্থিত ছিলেন, তাঁরা হয়ত ভুলে গিয়েছিলেন যে মেসিকে দেখার জন্য আরও হাজার হাজার দর্শক মাঠে এসেছেন। ওই আধিকারিকরা তাঁর পরিবার নিয়ে যে অসভ্যতামি করেছেন, এটা একজন ফুটবলার হিসেবে বলতে পারি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা।'

Messi chaos in Kolkata: মেসির কনসার্টে চরম বিশৃঙ্খলা, বিশ্বের নামি-দামি সংবাদমাধ্যমের প্রতিবেদনে মাথা হেঁট হল তিলোত্তমার

সবশেষে বললেন, 'মেসি এলে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে, সেটাই স্বাভাবিক। কারণ মেসির ভাবমূর্তিটাই তেমন। ফুটবলের মাধ্যমে ও যেভাবে প্রজন্মের পর প্রজন্মকে আনন্দ দিয়েছে, সেখানে এই উন্মাদনাই স্বাভাবিক। তা বলে গোটা পরিকল্পনা আরও পোক্ত করতে হবে না? এই পরিকল্পনা অনেকদিন আগে থেকেই তো হচ্ছে। এটা অবশ্যই ম্যানেজমেন্টের ব্যর্থতা।'

Lionel Messi Rahim Nabi