/indian-express-bangla/media/media_files/2026/01/23/rahmanullah-gurbaz-2026-01-23-14-37-06.jpg)
বলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেন রহমানউল্লাহ গুরবাজ
Rahmanullah Gurbaz: ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপের (ICC T20I World Cup 2026) প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান (Afghanistan Cricket Team)। আপাতত এই ২ দলের মধ্যে টি-২০ সিরিজ চলছে। ইতিমধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। এমন ভিডিও দেখে গোটা ক্রিকেট বিশ্ব কার্যত আঁতকে উঠেছে। ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, আফগানিস্তানের তারকা ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ বলের আঘাতে মাটিতে পড়ে গিয়েছেন। চোখের সামনে এমন কাণ্ড দেখে আম্পায়াররা দৌড়ে এসেছেন। তাঁরা গুরবাজের প্রাথমিক শুশ্রূষা শুরু করেন।
প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ৩ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হয়েছিল। এই সিরিজে আফগান ব্রিগেড ২-১ ব্যবধানে জয়লাভ করে। যদিও তৃতীয় টি-২০ ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেয় ক্যারিবিয়ান ক্রিকেট দল।
দেখুন ভিডিও:
বলের আঘাতে ছিটকে পড়লেন মাটিতে
ইনিংসের ১৫ ওভারে রহমানউল্লাহ গুরবাজ ৫৩ রানে ব্যাট করছিলেন। সেইসময় স্ট্রাইকে ছিলেন দরবেশ রসুলি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল করছিলেন শামর স্প্রিঙ্গর। রসুলি বলটাকে ঠেলে দিয়েই ১ রানের জন্য দৌড়তে শুরু করেন। কিন্তু, এরপরই চোখের নিমেষে রান নিতে অস্বীকার করেন। গুরবাজ দৌড়ে নন-স্ট্রাইকার এন্ডে ফিরে যাচ্ছিলেন। এমন সময় গুড়াকেশ মোতি ভয়ঙ্কর থ্রো করেন। বল সোজা গুরবাজের গর্দানে গিয়ে লাগে। বল লাগার পর সঙ্গে সঙ্গে গুরবাজ মাটিতে লুটিয়ে পড়েন। এরপর আম্পায়ার এবং ফিল্ডাররা সঙ্গে সঙ্গে তাঁর দিকে দৌড়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শুরু করেন আম্পায়াররা। এরপর দ্রুত দৌড়ে আসে মেডিক্যাল দল। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, গুরবাজের চোয়ালে আঘাত লাগে। যদিও শেষপর্যন্ত তিনি মাঠের বাইরে যেতে চাননি। এরপর তিনি ফের খেলতে শুরু করেন।
ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ
তৃতীয় টি-২০ ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান করেছে। অধিনায়ক ব্রেন্ডন কিং সর্বাধিক ৪৭ রান করেন। শেষের দিকে ম্যাথিউ ফোর্ড ১১ বলে ২৭ রান করেন। শামর স্প্রিঙ্গরও ৯ বলে অপরাজিত ১৬ রান করেন। রশিদ খান জোড়া উইকেট শিকার করেন। জবাবে আফগানিস্তান ক্রিকেট দল মাত্র ১৩৬ রানে অলআউট হয়ে যায়। রহমানউল্লাহ গুরবাজ ৫৮ বলে ৭১ রান করেন। এই ইনিংসে তিনি ৮ চার এবং ১ ছক্কা হাঁকিয়েছেন। গুরবাজ একটা দিক ধরে রাখলেও, অপর প্রান্ত থেকে অন্য কোনও ব্যাটার আর সঙ্গ দিতে পারেননি। সেকারণে তারা ওয়েস্ট ইন্ডিজকে ক্লিন সুইপ করতে পারেনি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us