Rain In India vs Bangaldesh Match: ফের তুলকালাম বৃষ্টির চোখ রাঙানি, ভেস্তে যাবে ভারত বনাম বাংলাদেশ 'মহারণ'?

Rain in IND vs BAN U19 Match: ভারত বনাম বাংলাদেশ ম্য়াচে টসের আগেই ব্যাপক বৃষ্টিপাত হয়। সেকারণে এই ম্য়াচ আদৌ ১০০ ওভারের হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Rain in IND vs BAN U19 Match: ভারত বনাম বাংলাদেশ ম্য়াচে টসের আগেই ব্যাপক বৃষ্টিপাত হয়। সেকারণে এই ম্য়াচ আদৌ ১০০ ওভারের হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

author-image
Koushik Biswas
New Update
Rain in Cricket Ground (2)

ছবিটি প্রতীকী

India vs Bangladesh: অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে (ICC U19 World Cup 2026) আজ ভারত এবং বাংলাদেশ খেলতে নামছে। মুস্তাফিজ়ুর রহমান বিতর্কের আবহে দুই দেশের কাছেই ম্য়াচটি কার্যত সম্মানের লড়াই হয়ে গিয়েছে। কিন্তু, আদৌ কি হবে খেলা? তা নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। জিম্বাবোয়ের কুইন্স পার্কে আপাতত টসের ঠিক আগেই ঝমঝমিয়ে বৃষ্টিপাত হচ্ছিল। আর এই বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস আয়োজন করা সম্ভব হয়নি। পরে অবশ্য টস হয়। টসে জিতে বাংলাদেশ প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে দর্শকরা ১০০ ওভারের ম্য়াচ উপভোগ করতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisment

আরও পড়ুন:

IND U19 vs BAN U19 LIVE Score: পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, ভারত-বাংলাদেশ ম্য়াচ নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা

গত ম্য়াচও বৃষ্টির কারণে হয়েছিল বিঘ্নিত

এই টুর্নামেন্টের প্রথম ম্য়াচে ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল (India U19 Cricket Team) আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একই ভেন্যুতে খেলতে নেমেছিল। টিম ইন্ডিয়া গত ম্য়াচে একতরফা জয়লাভ করলেও, বৃষ্টির কারণে ম্য়াচের অনেকটা সময় বিঘ্নিত হয়। প্রসঙ্গত, প্রথম ম্য়াচে টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আমেরিকা প্রথমে ব্যাট করতে নেমে ১০৭ রানে বান্ডিল হয়ে যায়। এরপর ভারত ব্যাট করার সময় নামে প্রবল বৃষ্টিপাত। সেকারণে ২ বার খেলা বন্ধও রাখতে হয়। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে শেষপর্যন্ত ভারতের সামনে জয়ের জন্য ৯৬ রানের টার্গেট দেওয়া হয়েছিল। ১৭.২ ওভারে আয়ুশ মহাত্রের দল ৪ উইকেটে সেই রান হাসি করে নেয়। এবার দ্বিতীয় ম্য়াচ শুরুর আগেই বৃষ্টির প্রকোপ দেখতে পাওয়া গেল।

আরও পড়ুন:

India vs Bangladesh: আমেরিকার পর এবার বাংলাদেশ বধের পালা, উত্তেজনার আবহেই বাঘ শিকারে নামছে ভারত

ভারতীয় অনূর্ধ্ব-১৯ ওডিআই দল: 

আয়ুষ মহাত্রে (অধিনায়ক), ডি. দীপেশ, মহম্মদ আনান, বৈভব সূর্যবংশী, আরএস অম্বরীশ, কনিষ্ক চৌহান, অ্যারন জর্জ, বিহান মালহোত্রা, উদ্ধব মোহন, হেনিল প্যাটেল, খিলান প্যাটেল, হরবংশ সিং, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু, কিষাণ কুমার সিং।

আরও পড়ুন:

IND U19 vs BAN U19: বাংলাদেশের বিরুদ্ধে আজ জ্বলে উঠবেন বৈভব? অপেক্ষায় ১৪০ কোটি দেশবাসী

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ওয়ানডে দল: 

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, শাদিন ইসলাম, মহম্মদ আবদুল্লাহ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ, ইকবাল হোসেন, ফরিদ হাসান ফয়সাল, আল বাইবেল, কালামুল ইসলাম ও শইদুল ইসলাম।

ICC U19 World Cup 2026 India U19 Cricket Team India vs Bangladesh