/indian-express-bangla/media/media_files/2026/01/31/shabaz-ahmed-2026-01-31-23-01-39.jpg)
হরিয়ানার বিরুদ্ধে ১১ উইকেট শিকার করলেন শাহবাজ আহমেদ
Ranji Trophy 2025-26: হরিয়ানাকে আরও একবার নতিস্বীকার করতে বাধ্য করলেন বাংলার (Bengal Cricket Team) তারকা অলরাউন্ডার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। চলতি রনজি ট্রফিতে এলিট গ্রুপ সি'র ম্য়াচে বাংলা ক্রিকেট দল ১৮৮ রানে দুর্দান্ত জয়লাভ করল। রোহতাকের চৌধুরি বংশীলাল স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচটি মাত্র ৩ দিনের মধ্যে নিজেদের পকেটে পুরে ফেলল লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা।
আরও পড়ুন:
Bengal Cricket Team: আগুন বোলিং বঙ্গ ব্রিগেডের, ভয়ে থরথরিয়ে কাঁপছে হরিয়ানা
তৃতীয় দিন মধ্যাহ্নভোজের আগে পরে তিনটে করে উইকেট শিকার করলেন শাহবাজ। আর সেইসঙ্গে কেরিয়ারের সেরা বোলিং পারফরম্য়ান্সও তিনি করে ফেলেন। এই ম্য়াচে তিনি ৮০ রান দিয়ে মোট ১১ উইকেট শিকার করলেন। প্রথম ইনিংসে হরিয়ানা ১০০ রানে অলআউট হয়েছিল। আর দ্বিতীয় ইনিংসে ২৯৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০৫ রানে অলআউট হয়ে যায়।
আরও পড়ুন:
Bengal Cricket Team: মাত্র ৯.৩ ওভারেই শেষ ম্য়াচ, বিজয় হাজারেতে আগুন পারফরম্য়ান্স বাংলার
যদিও দ্বিতীয় ইনিংসের শুরুটা বেশ ভালই করেছিল হরিয়ানা। অঙ্কিত কুমার (২৫) এবং যুবরাজ (২৫) টিম ওপেন করতে নেমে মাত্র ৮ ওভারের মধ্যে ৪৪ রান করে ফেলেন। কিন্তু, যুবরাজ আউট হতেই গোটা ব্যাটিং ডিপার্টমেন্ট কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। দ্বিতীয় ইনিংসে হরিয়ানার ৫ ব্যাটার তো রানের খাতাই খুলতে পারলেন না। শাহবাজ আহমেদের ৬ উইকেট ছাড়াও জোড়া ব্যাটারকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন মুকেশ কুমার। এছাড়া একটি করে উইকেট নেমে আকাশ দীপ এবং বিকাশ সিং।
আরও পড়ুন:
Bengal Cricket Team: ধাক্কা খেল 'বেলাইন' রেল, 'শাহ'বাজিতে দাপুটে জয় বাংলার
প্রথম ইনিংসেও দেখা গিয়েছিল বঙ্গ বোলারদের দাপট
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই ম্য়াচের প্রথম ইনিংসেও বাংলার বোলিং দাপট ছিল চোখে পড়ার মতো। শুক্রবার হরিয়ানার ব্যাটিং শুরু হতে না হতেই তা শেষ হয়ে গেল। দলের তিনজন ব্যাটার তো রানের খাতাই খুলতে পারলেন না। সর্বাধিক ২৯ রান করেন হরিয়ানার ওপেনার যুবরাজ সিং। এছাড়া ২৩ রান করলেন হিমাংশু রানা। বাংলার পেসারদের দাপটে হরিয়ানার মোট ৮ ব্যাটার দুই অঙ্কের রান পর্যন্ত স্পর্শ করতে পারলেন না। ফলে বঙ্গ বোলিং ব্রিগেড কতটা আগুন পারফরম্য়ান্স করেছিলেন, তা সহজেই অনুমেয়। আকাশ দীপ এবং শাহবাজ আহমেদ দুজনেই পাঁচটি করে উইকেট শিকার করেছেন। যদিও মুকেশ কুমার কোনও উইকেট শিকার করতে পারেননি। আর সেকারণে হরিয়ানা মাত্র ১০০ রানেই 'বান্ডিল' হয়ে যায়।
আরও পড়ুন:
Mohammed Shami in Ranji Trophy: রনজি'তে আগুন পারফরম্য়ান্স শামির, যোগ্য জবাব গম্ভীর-আগরকরদের!
এই ধামাকাদার জয়ের পর বাংলার ঝুলিতে ৭ ম্য়াচে মোট ৩৬ পয়েন্ট এল। সেইসঙ্গে তারা গ্রুপ শীর্ষে নিজেদের রাজত্ব কায়েম রাখল। তার থেকেও বড় কথা, পরবর্তী রাউন্ডে হেসেখেলে পৌঁছে গেল তারা। এবার হরিয়ানা, উত্তরাখণ্ড ও সার্ভিসেসের মধ্যে যে কোনও একটি দল কোয়ার্টার ফাইনালের টিকিট কনফার্ম করতে পারবে। এই জয় বাংলার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us