Ravindra Jadeja ODI Career: এবার 'খতম' জাদেজার ওয়ানডে কেরিয়ার? ফাঁস হল গোপন খবর

India vs New Zealand ODI Series: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় ক্রিকেট দল ২-১ ব্যবধানে হেরে গিয়েছে। এই হারের পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা একেবারে ভেঙে পড়েছেন।

India vs New Zealand ODI Series: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় ক্রিকেট দল ২-১ ব্যবধানে হেরে গিয়েছে। এই হারের পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা একেবারে ভেঙে পড়েছেন।

author-image
Koushik Biswas
New Update
Ravindra Jadeja (10)

ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা

Ravindra Jadeja: নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) ২-১ ব্যবধানে হেরে গিয়েছে। এই হারের পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা একেবারে ভেঙে পড়েছেন। এমনকী, তাঁরা বেশ কয়েকজন ক্রিকেটারকে ছাঁটাইয়ের দাবিতে সোচ্চারও হয়েছেন। এই তালিকায় নাম রয়েছে ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। একথা নিঃসন্দেহে বলা যেতে পারে, ওয়ানডে ফরম্য়াটে জাদেজা একেবারেই জঘন্য় পারফরম্য়ান্স করছেন। আর সেকারণেই তাঁর পারফরম্য়ান্সের উপর বারংবার উঠতে শুরু করেছে প্রশ্নচিহ্ন। অনেকে তো আবার এও বলতে শুরু করেছেন, টিম ইন্ডিয়ার জার্সিতে শেষ ওয়ানডে ম্য়াচ নাকি খেলে ফেললেন রবীন্দ্র জাদেজা!

Advertisment

আরও পড়ুন:

IND vs NZ 3rd ODI Highlights: ভারত হারলেও উজ্জ্বল কোহলির লড়াই, বাকিদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন

ধারাবাহিকভাবে খারাপ পারফরম্য়ান্স করছেন রবীন্দ্র জাদেজা

টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে কামব্যাক করেছেন। কিন্তু, এই সুযোগের সদ্ব্যবহার তিনি করতে পারেননি। গত ৬ ম্য়াচে একেবারেই নজর কাড়তে পারেনি তাঁর পারফরম্য়ান্স। সেকারণে ভারতীয় ক্রিকেট স্কোয়াডে আদৌ তাঁকে জায়গা দেওয়া উচিত কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন:

IND vs NZ 3rd ODI Shubman Gill Captaincy: একেবারে জঘন্য ক্যাপ্টেন্সি, সেই পুরনো 'গলদ' আওড়ালেন শুভমান!

প্রসঙ্গত, ২০২৪ সাল থেকে রবীন্দ্র জাদেজা মোট ১৩ ওয়ানডে ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে তিনি ৩৪.২৫ ব্যাটিং গড়ে মাত্র ১৩৭ রান করেছেন। এছাড়া ৪৫.১৬ বোলিং গড়ে শিকার করেছেন ১২ উইকেট। তুলনামূলকভাবে অক্ষর প্যাটেলের রেকর্ড অনেকটাই ভাল। ব্যাট এবং বল দুটো ডিপার্টমেন্টেই অক্ষর দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। আগামী জুন মাসে পরবর্তী ওয়ানডে সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেই সিরিজে জাদেজার উপর ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট আস্থা রাখে কি না, সেটাই আপাতত দেখার।

আরও পড়ুন:

IND vs NZ 3rd ODI Shubman Gill Record: ইতিহাসের দোরগোড়ায় শুভমান গিল, কোহলির রেকর্ড ভাঙতে দরকার কত রান?

গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন শ্রীবৎস গোস্বামী

ওয়ানডে ক্রিকেটে রবীন্দ্র জাদেজার বর্তমান পারফরম্য়ান্স নিয়ে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী। উল্লেখ্য, ২০০৮ সালে বিরাট কোহলির সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছিলেন শ্রীবৎস। জাদেজার পারফরম্য়ান্স নিয়ে তিনি বললেন, 'বিগত কয়েক বছর ধরেই ভারতীয় ক্রিকেট দলে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন রবীন্দ্র জাদেজা। ও একজন ম্য়াচ উইনার। তবে আপনাদের কী মনে হয়, এটাই জাদেজার ওয়ানডে ক্রিকেট কেরিয়ারে অন্তিম সিরিজ ছিল? আগামী জুন মাসে ইংল্যান্ডের মাটিতে টিম ইন্ডিয়াকে ওয়ানডে ক্রিকেট সিরিজ খেলতে হবে। সেই কথাটা অবশ্যই মাথায় রাখা উচিত।'

Ravindra Jadeja Indian Cricket Team India vs New Zealand