/indian-express-bangla/media/media_files/2025/11/17/ravindra-jadeja-3-2025-11-17-11-49-41.jpg)
রাজস্থান রয়্যালসের জার্সিতে রবীন্দ্র জাদেজা
Ravindra Jadeja: সম্প্রতি আইপিএল (IPL 2026) টুর্নামেন্টে ঐতিহাসিক ট্রেডিং সম্পন্ন হয়েছে। চেন্নাই সুপার কিংস থেকে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) দলে যোগ দিয়েছেন রবীন্দ্র জাদেজা। ২০২৬ আইপিএল টুর্নামেন্টের আগে রাজস্থান রয়্যালস এমনিতেই একজন অধিনায়ক খুঁজছে।
IPL 2026: আইপিএল ২০২৬-এ বিরাট রদবদল! সেরা তারকাদের নিয়ে ধামাকাদার খবর
ইতিমধ্যে বেশ কয়েকটি নামও সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে, রবীন্দ্র জাদেজাকেই কী শেষপর্যন্ত দলের অধিনায়ক করা হবে? সকলেই খুঁজছিলেন এই প্রশ্নের উত্তর। অবশেষে রাজস্থান রয়্যালস দলের মালিক মনোজ বডালে 'গোপন কথাটা' জানিয়ে দিলেন।
Mohammed Shami in IPL 2026: মহম্মদ শামিকে নিয়ে ধামাকা খবর, শুনলে চমকে উঠবেন আপনিও
রবীন্দ্র জাদেজাই হচ্ছেন রাজস্থান রয়্যালস দলের আগামী অধিনায়ক?
২০২৬ আইপিএল টুর্নামেন্টে মিনি নিলামের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই তালিকায় নাম রয়েছে রাজস্থান রয়্যালসেরও। এই নিলামের আগে অনেকেই আশা করছেন, অধিনায়কত্বের ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিতে আলোচনা করা হবে।
IPL 2026 Trading: আইপিএল ইতিহাসের সবথেকে বড় চমক! CSK ছাড়তে চলেছেন তারকা ক্রিকেটার?
ইএসপিএন ক্রিকইনফো-কে দেওয়া একটি ইন্টারভিউয়ে রাজস্থান রয়্যালস দলের মালিক মনোজ বডালে বললেন, 'এই ভূমিকার জন্য ৬-৭ ক্রিকেটারকে আমরা বেছে রেখেছি। তবে রবীন্দ্র জাদেজাকে নিয়ে আলাদা করে কোনও চিন্তাভাবনা করিনি। আপাতত আমাদের ফোকাস ট্রেডিংয়ের উপরেই ছিল। আমরা খুব ভাল করেই জানতাম, এই ট্রেড হবেই। এবার ট্রেডিংয়ের পর আমরা নিলামের উপর ফোকাস করছি। নিলাম অনুষ্ঠানের পরই আমরা অধিনায়কের ব্যাপারে চিন্তাভাবনা শুরু করব।'
MS Dhoni in IPL 2026: আগামী আইপিএল মরশুমে খেলবেন ধোনি? সামনে এল বড় আপডেট
রাজস্থান রয়্যালসে এসে উচ্ছ্বসিত রবীন্দ্র জাদেজা
রাজস্থান রয়্যালস দলে রবীন্দ্র জাদেজার এন্ট্রি নিয়ে দলের মালিক মনোজ বডালে বললেন, 'জাদেজার মতো এত বড় মাপের ক্রিকেটার দলে এলে যে কোনও মালিকই উচ্ছ্বসিত হবে। ভারতীয় ক্রিকেটে রবীন্দ্র জাদেজার অবদান যে কতখানি, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। আইপিএল টুর্নামন্টেও ট্রফি জয় করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে জিতেছে একাধিক ট্রফি। ও আমাদের দলে অন্যতম সেরা অলরাউন্ডা। এর পাশাপাশি ফিল্ডিংয়েও ওর কোনও জবাব নেই। ২০০৮ সালে ও আমাদের হয়ে খেলেছিল বটে, কিন্তু ওঁর ব্যাপারে আমি খুব বেশি জানি না। সেইসময় ওঁর বয়স ছিল মাত্র ১৯ বছর। এই পরিস্থিতিতে ঘর ওয়াপসি করে নিশ্চয়ই খুব ভাল লাগবে।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us