/indian-express-bangla/media/media_files/2026/02/05/dc-vs-rcb-wpl-2026-final-6-2026-02-05-18-47-17.jpg)
দ্বিতীয়বার মহিলা প্রিমিয়ার লিগের খেতাব জয় করল আরসিবি
Royal Challengers Bengaluru vs Delhi Capitals Women WPL 2026 Final Match Scorecard, RCB-W vs DC-W Highlights: রেকর্ড রান তাড়া করে অবশেষে জয়লাভ করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনাল ম্য়াচে তারা দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে দেয়। এই জয়ের নেপথ্যে সবথেকে বড় অবদান রয়েছে দলের অধিনায়ক স্মৃতি মান্ধানার। মাত্র ৪১ বলে তিনি ৮৭ রান করলেন। তাঁর ব্যাট থেকে ১২ চার এবং ৩ গগনচুম্বী ছক্কা বেরিয়ে এসেছে। অন্যদিকে, সমান কৃতিত্বের ভাগীদার জর্জিয়া ভোল। ৫৪ বলে তিনি ৭৯ রান করেন। তাঁর ব্যাট থেকে ১৪ চার বেরিয়ে এসেছে। ২০২৪ সালের পর আবারও ২০২৬ সালে মহিলা প্রিমিয়ার লিগের খেতাব জয় করল আরসিবি। মাঝে অবশ্য ২০২৫ সালে আরসিবি আইপিএল খেতাবও জয় করেছে। সবমিলিয়ে তারা যে স্বপ্নের ফর্মের মধ্যে দিয়ে এগোচ্ছে, তা বলা যেতেই পারে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শুরুটা খারাপ হলেও আপাতত তারা যথেষ্ট শক্ত ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে। ৩৭ বলে হাফসেঞ্চুরি করলেন জর্জিয়া ওয়াল। আরসিবি আপাতত শক্ত ভিতে দাঁড়িয়ে রয়েছে। সেইসঙ্গে স্মৃতি মান্ধানাও ২৩ বলে ৫০ রান করলেন। আরসিবি ১১.২ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৪ রান করেছে। দেখতে না দেখতেই দুজনের মধ্যে ১৫০ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এরপর আরসিবি-র সামনে দ্বিতীয়বার খেতাব জয় ছিল নেহাতই সময়ের অপেক্ষা।
এমন সময় ঘটল টুইস্ট। ৭৯ রানে ফিরে গেলেন জর্জিয়া। স্মৃতিও ৮৭ রানে আউট হয়ে যান। টানটান উত্তেজনা ফিরে আসে অন্তিম ওভারে। দিল্লির জয়ের জন্য় দরকার ছিল আর ১০ রান। শেষ ওভারে রাধা যাদব জোড়া বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করে। দিল্লি শেষপর্যন্ত ৬ উইকেটে হেরে গেল। এই নিয়ে আরসিবি দ্বিতীয়বার মহিলা প্রিমিয়ার লিগের খেতাব জয় করল।
শেষ হল দিল্লির ব্যাটিং
এককথায় অসাধারণ। ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের ফাইনাল ম্য়াচে আগুন ব্যাটিং করল দিল্লি ক্যাপিটালস। নির্ধারিত ২০ ওভারে তারা ৪ উইকেট হারিয়ে ২০৩ রান তুলেছে। অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জয়ের জন্য এবার ২০৪ রান করতে হবে। ফলে স্মৃতি মান্ধানাদেরও যে রেকর্ড রান তাড়া করতে হবে তা বলাই বাহুল্য। দিল্লির হয়ে শুরুটা মন্দ করেননি দুই ওপেনার শেফালি বর্মা (১৩ বলে ২০ রান) এবং লিজেল লি (৩০ বলে ৩৭ রান)। এরপর শুরু হল রডরিগস ধামাকা। একেবারে স্বপ্নের মতো ব্যাটিং করলেন তিনি। ব্যাটে-বলে হচ্ছিল নিখুঁত টাইমিং। এক একটা শৈল্পিক শটে তিনি বলগুলো বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিলেন। যদিও হাফসেঞ্চুরি (৩৭ বলে ৫৭ রান) হাঁকিয়েই ফিরে যান তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন উলভার্ট (২৫ বলে ৪৪ রান)। তবে শেষটা তিনি দায়িত্ব নিয়ে করলেন। শেষকালে ১৫ বলে ৩৫ রান করেন শিনেল হেনরিও।
আরসিবি-র জন্য কাজটা যে খুব একটা সহজ হবে না, তা বলা যেতেই পারে। আজ তারা পরিকল্পনা অনুসারে বল করতে পারেনি। একমাত্র লরেন বেল ছাড়া বাকি প্রত্যেকেই উইকেটের ২ প্রান্ত থেকে রান দিয়েছেন। প্রত্যেক ওভারেই রানের বন্যা বইয়ে দিয়েছেন দিল্লি ব্যাটাররা। অর্থাৎ খেতাব জয় করতে হলে এবার তাদের পর্বত শৃঙ্গ অতিক্রম করতে হবে। WPL ইতিহাসে তাড়া করতে হবে সর্বাধিক রান। শেষপর্যন্ত স্মৃতি মান্ধানার দল কি এই ম্য়াচটা জিততে পারবে? সেটাই আপাতত দেখার।
আরও পড়ুন:
Indian Cricket Team Latest News: বয়কট করেছে পাকিস্তান, তবুও মাঠে নামবে ভারত! কী বলছে ICC-র নিয়ম?
এবার শুরু হল ২০২৬ ফাইনাল ম্য়াচ। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক স্মৃতি মান্ধানা। দিল্লি হয়ে ওপেন করতে নামলেন শেফালি বর্মা এবং লিজেল লি। দিল্লি ক্যাপিটালস রানের বন্যা বইয়ে দিতে না পারলেও শুরুটা নেহাত মন্দ করেনি। দুই ওপেনারই আপাতত দেখেশুনে ব্যাট করছেন। ৫ ওভার শেষে বিনা উইকেটে তারা ৩১ রান করেছে। যদিও ১৩ বলে ২০ রান করে ফিরে গেলেন শেফালি বর্মা। এরপর ব্যাট করতে নামলেন লরা উলভার্ট। ৩০ বলে ৩৭ রান করে আউট হয়ে গেলেন লিজেল লি। নাদিন ডি ক্লার্কের বলে তিনি গ্রেস হ্যারিসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।
ইতিমধ্যে জমে উঠেছে ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের সমাপনী অনুষ্ঠান। ম্যাচ শুরুর আগে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ডান্স পারফরম্য়ান্স করছেন। সমাপনী অনুষ্ঠানে মালাইকার নাচ সমর্থকরা দারুণ উপভোগ করছেন। ইতিপূর্বে, টস জিতে আরসিবি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন:
WPL 2026 Prize Money: WPL জিতলেই 'লক্ষ্মীর ভাণ্ডার'! কত টাকা পুরস্কার পাবে বিজয়ীরা?
অবশেষে সমাপ্তির পথে ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এই টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হচ্ছে। এই ফাইনাল ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস খেলতে নামছে। বরোদার কোটাম্বি স্টেডিয়ামে এই ম্য়াচটি খেলা হবে। গোটা মরশুমেই এই দুটো দল বেশ ভাল পারফরম্য়ান্স করেছে। আর একটা ম্য়াচ জিততে পারলেই খেতাব চলে আসবে হাতের মুঠোয়। এই নিয়ে দিল্লি ক্যাপিটালস টানা ৪ বার ফাইনালে উঠল। অন্যদিকে, দ্বিতীয়বার খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবে আরসিবি।
একদিকে ২০২৪ সালের চ্যাম্পিয়ন আরসিবি ফের একবার ট্রফি জিততে চাইবে। অন্যদিকে, দিল্লি প্রথমবার WPL খেতাব জয়ের জন্য মুখিয়ে রয়েছে। এই খেতাবি লড়াইয়ের আগে আসুন জেনে নেওয়া যাক, দুই দলের হেড টু হেড রেকর্ড:
দুটো দলই রয়েছে নজরকাড়া ফর্মে
স্মৃতি মান্ধানার নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। লিগ পর্বে আরসিবি আটটার মধ্যে ৬ ম্য়াচে জয়লাভ করেছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে তারা ফাইনালের আসন পাকা করেছিল। ২০২৪ সালে আরসিবি প্রথমবার খেতাব জয় করে। এবার তারা দ্বিতীয়বার খেতাব জয়ের জন্য় মাঠে নামবে। যদিও আরসিবি-কে এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে গেলে একটি পুরনো ট্রেন্ড ভাঙতে হবে।
আরও পড়ুন:
এখনও পর্যন্ত WPL ইতিহাসে কোনও দল লিগ পর্ব থেকে সোজা ফাইনালে উঠে খেতাব জিততে পারেনি। অন্য়দিকে, জেমিমা র়ডরিগসের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস এলিমিনেটর পর্বে গুজরাট জায়ান্টসকে পরাস্ত করেছিল। এই নিয়ে তারা চতুর্থবার টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ খেলতে নামছে। এই পরিস্থিতিতে তারা ফাইনাল ম্য়াচ জিতে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার আপ্রাণ চেষ্টা করবে।
দিল্লি বনাম বেঙ্গালুরু: হেড টু হেড রেকর্ডে কার পাল্লা ভারী?
২০২৬ আইপিএল টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ত দুর্দান্ত ফর্মে রয়েছে। তবে পরিসংখ্যান কিন্তু একেবারে অন্য কথা বলছে। WPL ইতিহাসে এখনও পর্যন্ত আরসিবি এবং দিল্লির মধ্যে মোট ৯ বার মুখোমুখি লড়াই হয়েছে। এরমধ্যে মাত্র ৩ ম্য়াচে জয়লাভ করেছে আরসিবি। পরিসংখ্যান বলছে, আরসিবি-র তুলনায় দিল্লি ক্যাপিটালস অনেকটাই এগিয়ে রয়েছে।
আরও পড়ুন:
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৪ WPL টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল আরসিবি। সেকারণে এবার দিল্লি শুধুমাত্র খেতাব জিততে নয়, বরং ওই হারের বদলা নিতে মাঠে নামবে। আশা করা হচ্ছে, দুটো দলের মধ্যে কাঁটায়-কাঁটায় টক্কর দেখা যেতে পারে। সমর্থকরা একটি রোমাঞ্চকর ম্য়াচ উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন:
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ:
লিজেল লি (উইকেটরক্ষক), শেফালি বর্মা, লরা ওলভার্ট, জেমিমা রডরিগজ (অধিনায়ক), মারিজান কাপ, শিনেল হেনরি, নিকি প্রসাদ, স্নেহ রানা, মিন্নু মানি, শ্রী চরণী এবং নন্দিনী শর্মা।
আরও পড়ুন:
MI-W vs DC-W, WPL 2026 Highlights: দ্বিতীয় জয় দিল্লি ক্যাপিটালসের, বাঁচিয়ে রাখল প্লে-অফের আশা
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ:
গ্রেস হ্যারিস, স্মৃতি মান্ধানা (অধিনায়ক), জর্জিয়া ভোল, রাধা যাদব, রিচা ঘোষ (উইকেটরক্ষক), নাদিন ডি ক্লার্ক, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, সায়ালি সাতঘরে, শ্রেয়াঙ্কা পাটিল এবং লরেন বেল।
- Feb 05, 2026 23:26 IST
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: দ্বিতীয়বার খেতাব জিতে ইতিহাস গড়ল আরসিবি
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: দ্বিতীয়বার মহিলা প্রিমিয়ার লিগের খেতাব জয় করল আরসিবি। দিল্লি ক্যাপিটালস আরও একবার হারের হতাশায় ডুবে গেল। ২০৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতেই তারা এই ম্য়াচ জিতে নে্য়।
- Feb 05, 2026 23:24 IST
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: স্মৃতি মান্ধানা আউট
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: স্মৃতি মান্ধানা ৪১ বলে ৮৭ রান করে আউট হলেন। এটা আরসিবি-র কাছে একটা বড় ধাক্কা। শেষ ওভারে জয়ের জন্য ১০ রান দরকার।
- Feb 05, 2026 23:02 IST
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: আউট হলেন জর্জিয়া
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: হাফসেঞ্চুরির পর অবশেষে আউট হয়ে গেলেন জর্জিয়া ওয়াল। দ্বিতীয় উইকেট পেল দিল্লি ক্যাপিটালস। ১৬.৪ ওভারে বেঙ্গালুরু ২ উইকেট হারিয়ে ১৭৫ রান করেছে।
- Feb 05, 2026 22:31 IST
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: দুরন্ত হাফসেঞ্চুরি জর্জিয়া-স্মৃতির
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: ৩৭ বলে হাফসেঞ্চুরি করলেন জর্জিয়া ওয়াল। আরসিবি আপাতত শক্ত ভিতে দাঁড়িয়ে রয়েছে। সেইসঙ্গে স্মৃতি মান্ধানাও ২৩ বলে ৫০ রান করলেন। আরসিবি ১১.২ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৪ রান করেছে।
- Feb 05, 2026 22:26 IST
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: চলছে আরসিবি-র ধামাকা ব্যাটিং
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: চলছে আরসিবি-র ধামাকা ব্যাটিং। ৯.৫ ওভারে তারা ১ উইকেট হারিয়ে ৯৪ রান করেছেন। জর্জিয়া ৪৮ এবং স্মৃতি ৩৩ রানে ব্যাট করছেন।
- Feb 05, 2026 21:44 IST
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: আউট গ্রেস হ্যারিস
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: শুরুতেই আউট হয়ে গেলেন গ্রেস হ্যারিস। দ্বিতীয় ওভারের প্রথম বলে শিনেল হেনরির বলে তিনি ক্লিন বোল্ড হয়ে গেলেন। ৭ বলে ৯ রান করলেন তিনি।
- Feb 05, 2026 21:42 IST
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: শুরু হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: শুরু হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং। ব্যাট করতে নামলেন গ্রেস হ্যারিস এবং স্মৃতি মান্ধানা।
- Feb 05, 2026 21:30 IST
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: বিশাল স্কোর হাঁকাল দিল্লি ক্যাপিটালস
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে ২০৩ রানের বিশাল স্কোর খাড়া করল। আরসিিবি-কে এই ম্য়াচ জিততে হলে ২০ ওভারে ২০৪ রান করতে হবে।
- Feb 05, 2026 20:57 IST
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: হাফসেঞ্চুরি করেই আউট জেমিমা রডরিগস
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: ৩৭ বলে ৫৭ রান করে আউট হয়ে গেলেন জেমিমা রডরিগস। ১৬ ওভার শেষে দিল্লি ক্যাপিটালস ৩ উইকেট হারিয়ে ১৪৮ রান করেছে। সায়ালি সাতঘরের বলে তিনি নাদিন ডি ক্লার্কের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। অন্যদিকে রয়েছেন লরা উলভার্ট। তিনি ১৫ বলে ২৬ রান করেছেন।
- Feb 05, 2026 20:40 IST
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: শেষ হল ১০ ওভারের খেলা
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: ১০ ওভারের খেলা শেষ হয়ে গেল। দিল্লির স্কোর আপাতত ২ উইকেটে ৯৪ রান। জেমিমা রডরিগস ১২ বলে ১৯ রান করেছেন। অন্যদিকে, লরা উলভার্ট ৮ বলে করেছেন ১৩ রান।
- Feb 05, 2026 20:25 IST
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: আউট লিজেল লি, দিল্লির দ্বিতীয় উইকেটের পতন
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: ৩০ বলে ৩৭ রান করে আউট হয়ে গেলেন লিজেল লি। নাদিন ডি ক্লার্কের বলে তিনি গ্রেস হ্যারিসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ৭.৩ ওভারে দিল্লির স্কোর ৭২/২।
- Feb 05, 2026 20:13 IST
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: আউট হয়ে গেলেন শেফালি বর্মা
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: প্রথম ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। শেফালি ১৩ বলে ২০ রান করে আউট হয়ে গেলে। অরুন্ধতী রেড্ডি আরসিবি-কে প্রথম সাফল্য এনে দিলেন। ৬ ওভার শেষে দিল্লির স্কোর ৫৩ রান।
- Feb 05, 2026 20:06 IST
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: শুরুটা মন্দ করল না দিল্লি
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: দিল্লি ক্যাপিটালস রানের বন্যা বইয়ে দিতে না পারলেও শুরুটা নেহাত মন্দ করেনি। লিজেল লি এবং শেফালি বর্মা আপাতত দেখেশুনে ব্যাট করছেন। ৫ ওভার শেষে বিনা উইকেটে তারা ৩১ রান করেছে।
- Feb 05, 2026 19:53 IST
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: প্রথম উইকেটের খোঁজে আরসিবি
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: ৩ ওভারের খেলা হয়ে গেল। আরসিবি এখনও একটাও উইকেট শিকার করতে পারেনি। ৩ ওভার শেষে দিল্লি বিনা উইকেটে ৯ রান করেছে।
- Feb 05, 2026 19:42 IST
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: শুরু হল খেলা
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: ব্যাট করতে নামলেন শেফালি বর্মা এবং লিজেল লি। দিল্লির দুই ওপেনারের থেকে বড় রানের প্রত্যাশা রয়েছে। আরসিবি-র হয়ে প্রথম ওভার বল করতে আসছেন লরেন বেল।
- Feb 05, 2026 19:20 IST
দুই দলের প্রথম একাদশ
Here are the Playing XIs of @RCBTweets and @DelhiCapitals for the #Final 🙌
— Women's Premier League (WPL) (@wplt20) February 5, 2026
Updates ▶️ https://t.co/9sgUo0YqOI#TATAWPL | #ClaimTheCrown | #RCBvDCpic.twitter.com/wSONndtya7 - Feb 05, 2026 19:19 IST
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: কিছুক্ষণের মধ্যে শুরু হবে ম্য়াচ
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: সমর্থকরা ম্য়াচ শুরুর অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যে শুরু হবে খেলা।
- Feb 05, 2026 19:07 IST
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: নাচ করছেন মালাইকা
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: ম্যাচ শুরুর আগে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ডান্স পারফরম্য়ান্স করছেন। সমাপনী অনুষ্ঠানে মালাইকার নাচ সমর্থকরা দারুণ উপভোগ করছেন।
Glitz, Glamour and Energy ✨
— Women's Premier League (WPL) (@wplt20) February 5, 2026
Malaika Arora enthralls the crowd in Vadodara ahead of the #TATAWPL 2026 Grand Finale! 🤩#ClaimTheCrown | #RCBvDC | #Finalpic.twitter.com/Qe25yUxBpx - Feb 05, 2026 19:06 IST
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত আরসিবি-র
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: আরসিহি টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। দুই দলের প্রথম একাদশেই কোনও পরিবর্তন করা হয়নি।
🚨 Toss 🚨@RCBTweets have won the toss against @DelhiCapitals and elected to bowl in the #Final
— Women's Premier League (WPL) (@wplt20) February 5, 2026
Predict the target #DC will set 🎯
Updates ▶️ https://t.co/9sgUo0YqOI#TATAWPL | #ClaimTheCrown | #RCBvDCpic.twitter.com/Gml8UX87a3 - Feb 05, 2026 18:58 IST
ছবিতে দেখুন:
- Feb 05, 2026 18:57 IST
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: হেড টু হেড রেকর্ড
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates:মহিলা প্রিমিয়ার লিগ ইতিহাসে দিল্লি ক্যাপিটালস এবং আরসিবি-র মধ্যে মোট ৯ ম্যাচ খেলা হয়েছে। ইতিমধ্যে আরসিবি জিতেছে তিন ম্যাচে। আর দিল্লি জিতেছে হাফ ডজন। পরিসংখ্যান বিচারে দিল্লি অনেকটাই এগিয়ে রয়েছে।
- Feb 05, 2026 18:56 IST
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: কখন শুরু হবে খেলা?
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের ফাইনাল ম্য়াচটি বরোদার কোটাম্বি স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে এই খেতাবি লড়াই। এই নিয়ে দিল্লি ক্যাপিটালস টানা ৪ বার ফাইনালে উঠল। অন্যদিকে, দ্বিতীয়বার খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবে আরসিবি।
- Feb 05, 2026 18:56 IST
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: দিল্লি ক্যাপিটালসের পূর্ণাঙ্গ স্কোয়াড:
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: জেমিমা রডরিগস (অধিনায়ক), তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), লুসি হ্যামিল্টন, শিনেল হেনরি, মারিজান কাপ, আলানা কিং, লিজেল লি, মিন্নু মানি, নিকি প্রসাদ, স্নেহ রানা, শেফালি ভার্মা, নন্দিনী শর্মা, শ্রী চরণী, প্রগতি সিং, এডালা স্নুজানা, লরা উলভার্ট।
- Feb 05, 2026 18:55 IST
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পূর্ণাঙ্গ স্কোয়াড
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: স্মৃতি মান্ধানা (অধিনায়ক), লরেন বেল, নাদিন ডি ক্লার্ক, রিচা ঘোষ (উইকেটরক্ষক), গ্রেস হ্যারিস, দয়ালন হেমলতা, গৌতমী নায়েক, শ্রেয়াঙ্কা পাটিল, কুমার প্রত্যুষা, প্রেমা রাওয়াত, অরুন্ধতী রেড্ডি, সায়ালি সাতঘরে, লিন্সে স্মিথ, পূজা বস্ত্রকার, জর্জিয়া বোল, রাধা যাদব।
- Feb 05, 2026 18:03 IST
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: সুস্বাগতম!!
RCB-W vs DC-W, WPL 2026 Live Updates: নমস্কার, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। আজ ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হচ্ছে। খেতাবি লড়াইয়ে খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এবং দিল্লি ক্যাপিটালস। ফাইনাল ম্য়াচের যাবতীয় লাইভ আপডেটস পেতে আমাদের পেজে চোখ রাখুন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us