/indian-express-bangla/media/media_files/2026/01/17/smriti-mandhana-6-2026-01-17-23-22-26.jpg)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা
WPL 2026: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগ এখনও পর্যন্ত যতটুকু খেলা হয়েছে, তা পর্যালোচনা করলে একটা কথাই বলা যেতে পারে। বাকি দলগুলো নিজেদের মধ্যে লড়াই করছে। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) শীর্ষে রাজত্ব করছে। চলতি মরশুমে আরসিবি (RCB) ব্রিগেড যে অসাধারণ পারফরম্য়ান্স করছে, সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। শনিবার (১৭ জানুয়ারি) তারা দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) দল ১০ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্য়াচ নিজেদের পকেটে পুরে নেয়।
আরও পড়ুন:
UPW vs RCB, WPL 2026 Highlights: লজ্জায় মুখ পোড়াল উত্তরপ্রদেশ, ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় আরসিবি-র
এক নজরে পয়েন্ট টেবিল
এবারের মহিলা প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কার্যত অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছে। এখনও পর্যন্ত ৪ ম্য়াচ থেকে তারা মোট ৮ পয়েন্ট সংগ্রহ করেছে। একটাও ম্য়াচ তারা হারেনি। নেট রানরেট ১.৬০০। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ৫ ম্য়াচ থেকে তারা মাত্র ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। নেট রানরেটও (০.১৫১) যথেষ্টই কম। এরপর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছে গুজরাট জায়ান্টস (৪ ম্য়াচে ৪ পয়েন্ট), ইউপি ওয়ারিয়র্স (ম্য়াচে ৪ পয়েন্ট) এবং দিল্লি ক্যাপিটালস (৪ ম্য়াচে ২ পয়েন্ট)। ফলে, পার্থক্যটা আপনাদের চোখের সামনেই স্পষ্ট।
আরও পড়ুন:
MI vs RCB, WPL 2026 Highlights: জয় দিয়ে WPL শুরু স্মৃতিদের, শেষবেলায় বাজিমাত নাদিনের
এবার ম্য়াচের কথায় আসা যাক। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। ওপেনার শেফালি বর্মা ছাড়া আর কেউই সেভাবে নজর কাড়তে পারলেন না। শেফালি এই ম্য়াচে ৪১ বলে ৬২ রান করেন। তাঁর ব্যাট থেকে ৫ চার এবং ৪ ছক্কা দেখতে পাওয়া গিয়েছে। ক্যাপ্টেন্সি পাওয়ার পর জেমিমার (৪) ব্যাটে রান যে কোথায় হারিয়ে গিয়েছে, সেটা বোধহয় স্বয়ং ঈশ্বরও বলতে পারবেন না। তবে শেষবেলায় ঝোড়ো ইনিংস খেললেন লুসি হ্যামিলটন। ১৯ বলে ৩৬ রানের একটি ইনিংস তিনি দলকে উপহার দেন। শেষপর্যন্ত দিল্লি নির্ধারিত ২০ ওভারে ১৬৬ রানে অলআউট হয়ে যায়। আরসিবি-র হয়ে তিনটে করে উইকেট শিকার করলেন লরেন বেল এবং সায়ালি সাতঘরে। এছাড়া জোড়া উইকেট নেন প্রেমা রাওয়াত।
আরও পড়ুন:
আগুন ব্যাটিং স্মৃতির
জয়ের জন্য ১৬৭ রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নেমেছিল আরসিবি। এই ম্য়াচে মাত্র ৪ রানের জন্য নিজের শতরান মিস করলেন স্মৃতি মান্ধানা। ৬১ বলে ৯৬ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে তিনি আউট হল। স্মৃতির ব্য়াট থেকে ১৩ চার এবং ৩ ছক্কা দেখতে পাওয়া গিয়েছে। এছাড়া জর্জিয়া ভল ৪২ বলে ৫৪ রানের একটি মারকাটারি এবং অপরাজিত ইনিংস খেলেন। গ্রেস হ্যারিস ১ রানে আউট হলেও, ম্য়াচের উপর কোনও প্রভাব পড়তে দেননি স্মৃতি। অবশেষে আরসিবি ৮ উইকেটে এই ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেয়।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us