Real Madrid Transfer Update: পারফরম্যান্সের নামে 'লবডঙ্কা', দল ছাড়লেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার!

Real Madrid Transfer News: বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব যে রিয়াল মাদ্রিদ, সেই ব্যাপারে কোন দ্বিমত থাকতে পারে না। কিন্তু, এই ক্লাবে সম্প্রতি দেখা গিয়েছে এক অযাচিত ভাঙন।

Real Madrid Transfer News: বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব যে রিয়াল মাদ্রিদ, সেই ব্যাপারে কোন দ্বিমত থাকতে পারে না। কিন্তু, এই ক্লাবে সম্প্রতি দেখা গিয়েছে এক অযাচিত ভাঙন।

author-image
Koushik Biswas
New Update
Endrick

রিয়াল মাদ্রিদ ছাড়লেন ব্রাজ়িলের তারকা ফুবলার এনড্রিক

Real Madrid: বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব যে রিয়াল মাদ্রিদ, সেই ব্যাপারে কোন দ্বিমত থাকতে পারে না। কিন্তু, এই ক্লাবে সম্প্রতি দেখা গিয়েছে এক অযাচিত ভাঙন। এই ঐতিহ্যবাহী ক্লাব ছাড়লেন দলের তারকা ফুটবলার এন্দ্রিক। খবরটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে না হতেই রিয়াল সমর্থকরা হতাশায় ভেঙে পড়েন।

Advertisment

PSG vs Real Madrid: রিয়াল মাদ্রিদকে চূর্ণ করে ফাইনালে PSG, প্রাক্তন ক্লাবের সামনে ধুলোয় মিশল এমবাপের সম্মান

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত বছর ২৭ জুলাই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন এন্দ্রিক। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রায় ৪৩ হাজার সমর্থক তাঁকে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ব্রাজিলিয়ান এই ফুটবলারের মোহ কাটিয়ে ফেলে রিয়াল। যে প্রত্যাশা নিয়ে তাকে সই করানো হয়েছিল, সেটা তিনি সাদা জার্সিতে পূরণ করতে পারেননি।

Real Madrid Win: দুরন্ত পারফরম্য়ান্স ভিনিশিয়াস জুনিয়রের, বিশ্বকাপের শেষ ১৬-য় রিয়াল মাদ্রিদ

ফরাসি ফুবল ক্লাবে যোগ দিয়েছেন এনড্রিক

জানা গিয়েছে, ১৮ বছর বয়সী এই ফুটবলারকে লোনের ভিত্তিতে দলে নিয়েছে ফরাসি ফুটবল ক্লাব অলিম্পিক লিওঁ। মাত্র ছয় মাসের জন্য রিয়াল মাদ্রিদ এই ফুটবল তারকাকে ছেড়ে দিয়েছে। 

তবে মাদ্রিদের এই ঐতিহাসিক ফুটবল ক্লাব এন্দ্রিককে যে ভবিষ্যৎ পরিকল্পনায় রাখছে, তা একপ্রকার বলা যেতেই পারে। কারণ, ফরাসি ক্লাবের সঙ্গে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, ছ'মাস পর লিওঁ চাইলে ঘুরিয়ে এন্দ্রিককে পাকাপাকিভাবে সই করাতে পারবে না। উল্লেখ্য, এই দল পরিবর্তনের কারণে রিয়েল মাদ্রিদকে দশ লাখ ইউরো দিয়েছে ফরাসি এই ফুটবল ক্লাবটি।

Barcelona vs Real Madrid: এল ক্লাসিকোতে যে পাঁচটি জিনিস দেখলাম

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি মরশুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এন্দ্রিক মাত্র ৩ ম্যাচ খেলেছেন। এর মধ্যে দুটো ম্যাচে তিনি পরিবর্তন ফুটবলার হিসেবে মাঠে নেমেছিলেন। আর একটি ম্যাচে ছিলেন দলের প্রথম একাদশে। রিয়াল মাদ্রিদের হয়ে ৪০ ম্যাচে তিনি মাত্র সাতটি গোল করেছেন। পাশাপাশি এই বছর ব্রাজিলের হয়েও খেলেছেন একটিই মাত্র ম্যাচ।

Barcelona vs Real Madrid, El Clasico Live Streaming: কখন আর কোথায় দেখবেন ম্য়াচ?

ফরাসি ফুটবলের একটি বিশেষ নিয়ম প্রচলিত রয়েছে। কী সেই নিয়ম? একজন ফুটবলার যদি নতুন কোনও ক্লাবে যোগ দেন, তাহলে প্রথম ম্যাচ খেলার জন্য অন্তত চার দিন অপেক্ষা করতেই হয়। সেক্ষেত্রে হয়ত মোনাকোর বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না এন্দ্রিক। এই ম্যাচটি আগামী ৩ জানুয়ারি আয়োজিত হবে।

Real Madrid