/indian-express-bangla/media/media_files/2025/11/11/delhi-blast-ranji-trophy-2025-11-11-08-13-37.jpg)
দিল্লি বিস্ফোরণের পর রনজি ট্রফিতে কড়া নিরাপত্তা
Delhi Blast: সোমবার সন্ধ্যাবেলা দিল্লির লাল কেল্লা (Red Fort Blast) মেট্রো স্টেশনের সামনে একটা ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণটি সন্ধ্যা সাতটা নাগাদ হয়েছে। বিস্ফোরণের সময় ওই এলাকায় যথেষ্ট ভিড় ছিল। যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে, তার ঠিক পিছনেই একটি অটো ছিল। সেই অটোটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। যদিও অটোচালক সুরক্ষিত রয়েছেন। এই বিস্ফোরণের পর গোটা দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে আবার চলছে রনজি ট্রফি (Ranji Trophy 2025)। অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) মঙ্গলবার (১১ নভেম্বর) দিল্লি বনাম জম্মু-কাশ্মীরের ম্য়াচ রয়েছে। এই পরিস্থিতিতে স্টেডিয়াম এবং সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। লাল কেল্লা থেকে মাত্র কয়েক কিলোমিটার দুরেই অবস্থিত এই স্টেডিয়াম।
Delhi blast: লালকেল্লা বিস্ফোরণ, পুলওয়ামার বাসিন্দা গত মাসে কিনেছিলেন ওই i20, তদন্তে রোমহর্ষক সূত্র
আপডেট দিলেন সচিব শর্মা
দিল্লি এবং জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (DDCA) সচিব অশোক শর্মা সোমবার (১০ নভেম্বর) সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছিলেন, দিল্লি বনাম জম্মু-কাশ্মীর ম্যাচে অন্তিম দিনের খেলা অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই ম্য়াচ চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। আমি নিজে দিল্লি পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলব। স্টেডিয়াম চত্ত্বরের বাইরে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করার জন্য অনুরোধ করব।
Delhi Blast: রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, ঘটনাস্থলে পুলিশ-দমকল, চরম আতঙ্ক এলাকায়
গাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ
সোমবার সন্ধ্যায় লাল কেল্লার কাছে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছিল, সেই গাড়ির মালিককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। একটি সূত্র মারফৎ এই খবর জানা গিয়েছে। এই বিস্ফোরণে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। বেশ কয়েকটি গাড়ি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। গাড়ির মালিক মহম্মদ সলমানকে দিল্লি পুলিশ হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেফতার করেছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সলমান ওই গাড়িটি ওখলার এক ব্যক্তিকে বিক্রি করেছিলেন। গাড়িটা তাঁর নামেই রেজিস্ট্রেশন করা ছিল। এমনকী, গাড়ির নম্বরও তাঁর নামেই ছিল।
Delhi Blast: শীতের বিকেলে ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণ, ৬ মাস পর লাদাখে আটক চার
পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, গুরুগ্রাম পুলিশের সঙ্গে হাত মিলিয়ে দিল্লি পুলিশ সোমবারই মহম্মদ সলমানকে আটক করেছে। তাঁর গাড়ির ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। সলমান ওই গাড়িটি ওখলার দেবেন্দ্র নামে এক ব্যক্তিকে বিক্রি করেছিলেন। এরপর গাড়িটা ফের অম্বালার কোনও এক ব্যক্তিকে বিক্রি করা হয়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ওই আধিকারিক জানিয়েছেন, একটি চলন্ত আই-২০ গাড়িতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় গাড়ির মধ্যে তিনজন বসেছিলেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us