/indian-express-bangla/media/media_files/2025/12/28/richa-ghosh-14-2025-12-28-20-58-55.jpg)
ব্যাট হাতে তাণ্ডব চালালেন রিচা ঘোষ
Richa Ghosh: ভারত এবং শ্রীলঙ্কা (IND W vs SL W) মহিলা ক্রিকেট দলের মধ্যে পাঁচ ম্য়াচের টি-২০ ম্য়াচ আয়োজন করা হয়েছে। এই সিরিজের চতুর্থ ম্য়াচটি রবিবার (২৮ ডিসেম্বর) তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ডে আয়োজন করা হয়েছে। চতুর্থ ম্য়াচে ভারতীয় ব্যাটারদের দাপট যথেষ্ট নজর কাড়ল।
দেখে নিন ম্যাচের লাইভ আপডেটস:
তবে যাবতীয় প্রশংসা কুড়িয়ে নিলেন শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ। লঙ্কা বোলারদের নিয়ে তিনি কার্যত ডুগডুগি বাজালেন। শেষপর্যন্ত তিনি ৪০ রানে অপরাজিত থাকেন। আর সেটা মাত্র ১৬ বলে! সঙ্গে রানের পাহাড় গড়ল টিম ইন্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ভারত (Indian Women Cricket Team) ২ উইকেট হারিয়ে ২২১ রান করল। মহিলা টি-২০ ক্রিকেট ইতিহাসে এটাই ভারতের সর্বাধিক রান। ইতিপূর্বে, টিম ইন্ডিয়া ৪ উইকেটে ২১৭ রান করেছিল। ২০২৪ সালে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়া সেই স্কোর কায়েম করেছিল।
Richa Ghosh: অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ 'বিশ্বজয়ী রিচা, খেলার পাশাপাশি সামলাবেন আইন-শৃঙ্খলা
ঝোড়ো ব্যাটিং পারফরম্য়ান্স রিচার
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রবিবাসরীয় এই ম্য়াচে শেফালি বর্মা আউট হয়ে যাওয়ার পর ব্যাট করতে নেমেছিলেন রিচা ঘোষ। তিন নম্বরে হারলিন দেওলের ব্যাট করার কথা থাকলেও, রিচাকে অনেকটাই উপরে ব্যাটিংয়ের জন্য পাঠান অধিনায়ক হরমনপ্রীত কৌর। শুরুর দিকে কিছুটা হলেও অস্বস্তিতে ছিলেন রিচা। এমনকী, একবার সহজ ক্যাচ তুলেও পেয়ে যান জীবনদান। এরপর আচমকাই নিজের সুইচ অন করেন রিচা। কেন তাঁকে তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছে, সেটা বুঝিয়ে দিলেন ভারতীয় ইনিংসের ১৯ ওভারে।
১৯ ওভারে বল করতে এসেছিলেন নিমাশা মিপাগে। ওভারে প্রথম বলে একটা সিঙ্গল চুরি করে নেন হরমনপ্রীত। দ্বিতীয় বলে রিভার্স সুইপ মারতে গেলেও সফল হননি। এরপর শুরু হয় তাণ্ডব। তৃতীয় এবং চতুর্থ বলে তিনি পরপর দুটো ছক্কা হাঁকান। পঞ্চম বলে আসে একটি ঝকঝকে বাউন্ডারি। অবশেষে একটি গগনচুম্বী ছক্কা হাঁকিয়ে ওভারটা শেষ করেন তিনি। এই ওভার থেকে মোট ২৩ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। আর এখানেই ঘুরে যায় ম্যাচের মোড়। দুই ওপেনার ফিরে যাওয়ার পর ভারতীয় ব্যাটারদের রানের গতি কিছুটা হলেও শ্লথ হয়ে গিয়েছিল। একটা সময় তারা ২০০ রানের চৌকাঠ স্পর্শ করতে পারবে কি না, তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছিলেন ধারাভাষ্যকাররা। সেখানে টিম ইন্ডিয়া শেষপর্যন্ত ২ উইকেট হারিয়ে ২২১ রান তুলে ফেলে। অধিনায়ক হরমনপ্রীত কৌর করলেন ১০ বলে ১৬ রান।
Richa Ghosh: বিশ্বজয়ী রিচার বাড়িতে হঠাৎ হাজির শুভেন্দু, উপহারের তালিকা দেখে চমকে গেলেন বঙ্গতনয়া
ব্যাটিং তাণ্ডব স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মার
স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা সেঞ্চুরিয়ন পার্টনারশিপ এই ম্য়াচে ভারতের ভিতটা আগেই শক্ত করে দিয়েছিল। গ্রিনফিল্ড স্টেডিয়ামে টিম ইন্ডিয়া টস হেরে প্রথমে ব্যাট করতে নামে। স্মৃতি এবং শেফালি দুজনের ব্যাট থেকেই ধামাকাদার হাফসেঞ্চুরি বেরিয়ে আসে। প্রথম উইকেটে দুজনের মধ্যে গড়ে ওঠে ১৬২ রানের পার্টনারশিপ। ৭৯ রান করে প্যাভিলিয়নে ফিরলেন শেফালি বর্মা। অন্যদিকে, স্মৃতি মান্ধানা করলেন ৮০ রান। এবার শ্রীলঙ্কা জয়ের জন্য ২২২ রান তাড়া করতে পারে কি না, সেটাই দেখার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us