/indian-express-bangla/media/media_files/2025/11/08/richa-ghosh-police-job-2025-11-08-19-18-52.jpg)
রিচার হাতে পুলিশে চাকরির নিয়োগপত্র তুলে দিচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্যায়, ছবি - পার্থ পাল
Richa Ghosh: সম্প্রতি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)। এই প্রথমবার তারা আইসিসি-র কোনও পদক জিততে পারল। এই দলে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রিচা ঘোষ। টিম ইন্ডিয়ার 'ফিনিশার' হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন তিনি। শনিবার (৮ নভেম্বর) ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (Cricket Association of Bengal) পক্ষ থেকে তাঁকে বিশেষ সংবর্ধনা দেওয়া হল। কলকাতার ইডেন গার্ডেন্সে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Mamata Banerjee Felicitates Richa Ghosh: সৌরভকে নিয়ে ''বিতর্কিত' মন্তব্য মমতার, ঘুম উড়ল জয় শাহের
DSP পদে চাকরি রিচার
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে রিচার হাতে পুলিশে চাকরির নিয়োগপত্র তুলে দেন। রাজ্যের ডেপুটি পুলিশ সুপারিনটেনডেন্ট পদে রিচাকে নিয়োগ করা হল। এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচাকে রাজ্যের সর্বোচ্চ নাগরিক সম্মান বঙ্গ ভূষণেও সম্মানিত করেন। এটা যে রিচার কাছে অত্যন্ত গর্বের একটি মুহূর্ত, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না।
Richa Ghosh Grand Welcome: কোন মন্ত্রে সাফল্য এল বিশ্বকাপে? বাড়ি ফিরতেই 'হুঙ্কার' রিচার
রিচার প্রশংসা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'রিচার উপর আমাদের সকলের যথেষ্ট প্রত্যাশা রয়েছে। কিন্তু, ওর উপর আমরা কেউ মানসিক চাপ দেব না। ওকে আস্তে আস্তে এগোতে হবে। প্রথমেই যদি আমরা ওর থেকে অনেক কিছু আশা করে ফেলি, তাহলে সেটা হয়ত অনেকসময় পূরণ নাও হতে পারে। সেকারণে ও যেটা করছে, সেটাই ওকে করতে দিতে হবে।'
Richa Ghosh Felicitation News: রিচার হাতে কত টাকা তুলে দেবে সিএবি? শুনলে চমকে উঠবেন
শুধুমাত্র রাজ্য সরকারই নয়, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকেও রিচাকে একাধিক সম্মানে ভূষিত করা হয়েছে। উল্লেখ্য, বিশ্বকাপের ফাইনাল ম্য়াচে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া। এই ম্য়াচে রিচা অনেকটাই নীচের দিকে ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু, তা সত্ত্বেও তিনি ২৪ বলে ৩৪ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দেন। আর এই রানের জন্য সিএবি'র পক্ষ থেকে তাঁর হাতে ৩৪ লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়। অর্থাৎ, প্রত্যেকটা রানের জন্য রিচাকে ১ লাখ টাকা করে দেওয়া হয়েছে। এই চেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ই রিচার হাতে তুলে দেন। এর পাশাপাশি বাংলার এই নয়া ক্রিকেট আইকনের হাতে তুলে দেওয়া হয় একটি সোনার ব্যাট এবং বল। এটা অবশ্য মুখ্যমন্ত্রীর পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামী একসঙ্গে তুলে দেন।
Richa Ghosh Statement: 'সকলের ভালবাসা পেয়ে...', ঘরে ফিরে কী বললেন বিশ্বকাপ জয়ী রিচা?
একাধিক পুরস্কার দেওয়া হয় CAB-র তরফ থেকেও
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) তো রিচার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। তিনি বললেন, 'আমি নিজে তিনটে বিশ্বকাপ ফাইনাল খেলেছি। কিন্তু, একটাও জিততে পারিনি। অথচ, রিচা এত কম বয়সেই ওয়ানডে বিশ্বকাপের খেতাব জয় করেছে।' সঙ্গে তিনি আরও যোগ করেন, 'ভারতীয় ক্রিকেট দলে রিচা সাধারণত ৬ নম্বরে ব্যাট করতে নামে। ওই জায়গায় রান করা অতটাও সহজ নয়। কারণ, ওখানে বল কম থাকে, আর রান বেশি করতে হয়। অনেকেই হয়ত স্মৃতি-হরমনপ্রীতদের রানগুলো মনে রাখে। কিন্তু, রিচা যে জায়গায় ব্যাট করতে নেমে রানটা করে, সেটার কৃতিত্ব কোনও অংশে কম নয়। ওর স্ট্রাইক রেটটা একবার দেখুন। তাহলেই গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যাবে।'
প্রসঙ্গত, এবারের বিশ্বকাপ টুর্নামেন্টে রিচা মোট ১২ ছক্কা হাঁকিয়েছেন। একটি বিশ্বকাপ টুর্নামেন্টে এটাই সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড। ইতিপূর্বে, এই রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ডিয়েন্ড্রা ডটিনের দখলে। কিন্তু, এবার রিচা সেই রেকর্ডে ভাগ বসালেন। পাশাপাশি, এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ৯৪ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us