/indian-express-bangla/media/media_files/2025/11/08/richa-ghosh-felicitation-cab-7-2025-11-08-21-10-09.jpg)
রিচা ঘোষকে সম্মান জানাচ্ছেন ঝুলন গোস্বামী, এক্সপ্রেস ফোটো - পার্থ পাল
Richa Ghosh: ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Women Cricket Team) উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষকে শনিবার (৯ নভেম্বর) ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রিচাকে সম্মান জানাতে বসেছিল চাঁদের হাত। অতিথিদের তালিকায় নাম ছিল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীরও (Jhulan Goswami)। রিচার প্রশংসা করতে গিয়ে এক অজানা গল্প শেয়ার করলেন তিনি।
Richa Ghosh Police Job: পুলিশের চাকরি পেয়ে আনন্দে আত্মহারা! কী বললেন বাংলার 'বিশ্বজয়ী' রিচা?
রিচা ঘোষ। বয়স মাত্র ২২ বছর। কিন্তু, এই বয়সেই তিনি সাফল্য়ের যে শৃঙ্গ অর্জন করে ফেলেছেন, সেটা বাংলার রথী-মহারথীরা আজ পর্যন্ত পারেননি। আজ পর্যন্ত কোনও বাঙালি ক্রিকেটার বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি। গোটা বাংলায় একমাত্র বিশ্বকাপ পদকটি রিচার বাড়িতেই রয়েছে। কীভাবে উত্থান হল শিলিগুড়ির এই তারকা ক্রিকেটারের? কীভাবেই বা ভারতীয় ক্রিকেটে পা রাখলেন? উত্তর একটাই। ঝুলন গোস্বামী না থাকলে, এটা হয়ত সম্ভব হত না। কীভাবে রিচার মতো এমন 'রত্ন'কে খুঁজে পেলেন ঝুলন? শনিবারবাসরীয় সংবর্ধনা অনুষ্ঠানে সেই কথাই শেয়ার করলেন 'চাকদা এক্সপ্রেস'।
Sourav Ganguly Felicitates Richa Ghosh: 'সানার থেকেও ছোট...', রিচাকে নিয়ে কেন একথা বললেন সৌরভ?
ঝুলন বললেন, 'সালটা ছিল ২০১৩। ভারতীয় ক্রিকেট দল একেবারেই ভাল পারফরম্য়ান্স করতে পারছিল না। বঙ্গ ক্রিকেটের অবস্থাও ছিল তথৈবচ। সেই সময় আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। তৎকালীন সিএবি সচিব বিশ্বরূপ দে, বাবলু স্যার, গৌতম স্যারের কাছে আমি একটা বিশেষ অনুরোধ করেছিলাম। জানতে চেয়েছিলাম, রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিভা অন্বেষণের কাজ শুরু করতে পারি কি না? সেইসময় ওঁরা পাশে দাঁড়িয়েছিলেন। আমার প্রস্তাবে সহমত পোষন করেছিলেন। সেইসময় আমরা শিলিগুড়িতে গিয়েছিলাম। আর তখনই প্রথমবার দেখেছিলাম রিচাকে।'
Richa Ghosh Felicitation Photos: ইডেনে জমকালো সংবর্ধনা রিচাকে, ছবিতে দেখুন অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত
এখানেই শেষ নয়। টিম ইন্ডিয়ার প্রাক্তন পেস বোলার আরও বলেন, 'অনূর্ধ্ব ১৫-১৬ ট্রায়ালে একটা বাচ্চা মেয়েকে আমরা দেখেছিলাম। ওকে দেখেই আমি বলেছিলাম, আমাদের কাছে প্রচুর প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। তাদের যদি একটু সাপোর্ট করা যায়, তাহলে ভবিষ্যতে নিশ্চয়ই তারা দেশের হয়ে খেলতে পারবে। এরপর ওই প্রতিভা অন্বেষণ কর্মসূচি থেকে প্রচুর মহিলা ক্রিকেটারদের আমরা পেয়েছিলাম। আর সেখান থেকেই রিচার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল। আজ বলতে কোনও বাধা নেই, রিচার মধ্যে এত প্রতিভা রয়েছে যে ওই বয়সে অন্য কোনও ক্রিকেটারের মধ্যে আমি দেখিনি।'
Richa Ghosh Felicitation News Update: রাজ্য পুলিশের কোন পদে চাকরি পেলেন রিচা? জানলে অবাক হবেন আপনিও
বিশ্বকাপ জিততে গ্রহণ করেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা
ভারতীয় মহিলা ক্রিকেট দল ২০২৫ আইসিসি মহিলা বিশ্বকাপ জয় করে ইতিহাস রচনা করেছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে টিম ইন্ডিয়া গত রবিবার (২ নভেম্বর) নব্য মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ফাইনাল ম্য়াচ খেলতে নেমেছিল। এই ম্য়াচে দক্ষিণ আফ্রিকাকে তারা ৫২ রানে পরাস্ত করে। আর সেইসঙ্গে জিতে নেয় প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ ট্রফি। ফাইনাল ম্য়াচে রিচা দুর্দান্ত ব্যাটিং করেন। মাত্র ২৪ বলে তিনি ৩৪ রান করেন। এরমধ্যে ৩ চার এবং ২ ছক্কা ছিল। গোটা টুর্নামেন্ট জুড়েই রিচা যথেষ্ট নজরকাড়া পারফরম্য়ান্স করেন। এই বিশ্বকাপে তিনি একটি হাফসেঞ্চুরি সমেত মোট ২৩৫ রান করেন। সর্বাধিক ৯৪ রান করেছেন তিনি।
রিচার জন্য কম লড়াই করেননি ঝুলন নিজেও। তিনি বললেন, 'যখন প্রথমবার রিচা বাংলা ক্রিকেট দলের জন্য নির্বাচিত হল, সেইসময় সিএবি প্রেসিডেন্ট ছিলেন সৌরভ স্যার। আমিই ওকে সিনিয়র দলে খেলানোর প্রস্তাব দিয়েছিলাম। প্রাথমিকভাবে এই প্রস্তাবে সাড়া না পেলেও, পরবর্তীকালে সকলেই তা মেনে নেন। তারপর তো বাকিটা ইতিহাস। পরের সিরিজেই ভারতীয় ক্রিকেট দলে ও সুযোগ পেয়ে যায়। টি-২০ বিশ্বকাপ খেলে, ফাইনাল খেলে। আমার দেখা এই মুহূর্তে বাংলার সেরা ক্রিকেটার রিচাই। কারণ প্রত্যেকটা ট্রফি ও জিতেছে। বাংলার হয়ে জাতীয় স্তরে চ্যাম্পিয়ন হয়েছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে। WPL-য়ে একা লড়াই করে RCB-কে জিতিয়েছে। এটা যথেষ্ট কঠিন একটা টুর্নামেন্ট। সেখানে ও একা লড়াই করে গিয়েছে। আর অবশেষে দেশকে প্রথমবার মহিলা ক্রিকেটে বিশ্বকাপ জেতাল।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us