Richa Ghosh Felicitation: হুড খোলা গাড়িতে চাপিয়ে 'বরণ' রিচাকে, জনজোয়ারে ভাসছে শিলিগুড়ি

Richa Ghosh Felicitation: অবশেষে হল প্রতীক্ষার অবসান। শিলিগুড়িতে পা রাখলেন বাংলার তারকা ক্রিকেটার রিচা ঘোষ। শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টা নাগাদ বাগডোগরা বিমান বন্দরে আসেন রিচা।

Richa Ghosh Felicitation: অবশেষে হল প্রতীক্ষার অবসান। শিলিগুড়িতে পা রাখলেন বাংলার তারকা ক্রিকেটার রিচা ঘোষ। শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টা নাগাদ বাগডোগরা বিমান বন্দরে আসেন রিচা।

author-image
Koushik Biswas
New Update
Richa Ghosh

রিচাকে সংবর্ধনা দিল শহর শিলিগুড়ি

Richa Ghosh: অবশেষে হল প্রতীক্ষার অবসান। শিলিগুড়িতে পা রাখলেন বাংলার তারকা ক্রিকেটার রিচা ঘোষ। শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টা নাগাদ বাগডোগরা বিমান বন্দরে আসেন রিচা। টিম ইন্ডিয়ার (Indian Women Cricket Team) ব্লেজ়ার পরেই বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন তিনি। চোখে ছিল কালো রংয়ের সানগ্লাস। বিমান বন্দরের ঠিক বাইরেই একটি হুড খোলা জিপ তাঁর জন্য রাখা ছিল। সেই গাড়িতে সামনের সিটে বসেন রিচা। রওনা দেন বাড়ির পথে।

Advertisment

Richa Ghosh: ঘরে ফিরলেন প্রথম বিশ্বকাপজয়ী বঙ্গতনয়া রিচা, বিমান বন্দরের বাইরে জন আবেগের তীব্র বিস্ফোরণ

প্রসঙ্গত, শ্যাওলা রংয়ের এই গাড়িটা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছিল। গাড়িতে রিচার ঠিক পিছনেই দাঁড়িয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। 'ঘরের মেয়ে'-কে একবার দেখার জন্য রাস্তার দু'ধারে ভিড় কার্যত উপচে পড়ে। জিপের সামনে ছিল পুলিশের কনভয়। অনেকেই রিচার সঙ্গে হাত মেলান। কেউ কেউ আবার ভিড় ঠেলে সেলফি তোলারও চেষ্টা করছিলেন। রিচা হাত নেড়ে সকলের অভিবাদন গ্রহণ করলেন।

Advertisment

Richa Ghosh Siliguri News: কখন বাড়ি ফিরবেন রিচা? কী কী অনুষ্ঠানই বা আয়োজন করা হচ্ছে?

বিশ্বকাপ জয় টিম ইন্ডিয়ার

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত রবিবার (২ নভেম্বর) মধ্যরাতে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। নব্য মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়। ফাইনাল ম্য়াচে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাস্ত করে টিম ইন্ডিয়া। সবথেকে বড় কথা, ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাবিনেটে এই প্রথম কোনও আইসিসি খেতাব এল।

Narendra Modi praises Richa Ghosh: প্রধানমন্ত্রীর মুখে ভূয়সী 'প্রশংসা' রিচার, বাঙালি হিসেবে গর্বিত হবেন আপনিও!

গোটা টুর্নামেন্ট জুড়ে রিচার আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল সকলের নজর কেড়েছে। একাধিক ম্য়াচে তিনি ফিনিশারের ভূমিকাও পালন করেছিলেন। ফাইনাল ম্য়াচেও জ্বলে ওঠেন বাংলার এই উইকেটকিপার ব্যাটার। মাত্র ২৪ বলে তিনি ৩৪ রানের একটি বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দেন। সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রিচার এই লড়াকু মানসিকতার যথেষ্ট প্রশংসা করেছিলেন।

Richa Ghosh Police Job: পুলিশের চাকরি পাচ্ছেন রিচা, অনন্য সম্মান রাজ্য সরকারের

ভিড় করেছিলেন শ'য়ে শ'য়ে সমর্থক

যাইহোক, বেলা দেড়টা নাগাদ সুভাষ পল্লীর বাড়িতে এসে পৌঁছলেন রিচা ঘোষ। সেখানেও তাঁকে দেখার জন্য ভিড় করেছিলেন শ'য়ে শ'য়ে সমর্থক। গাড়ি থেকে নেমে ভিড় ঠেলে কোনওক্রমে বাড়ির দিকে এগোলেন তিনি। বাড়ির সামনেই অপেক্ষা করছিলেন পরিবারের লোকজন। প্রথমে ফুল ছিটিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। মেয়েকে জড়িয়ে ধরেন মা স্বপ্না ঘোষ। এরপর রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে বাড়ির মধ্য়ে প্রবেশ করেন তিনি।

বাড়িতে ঢুকেই প্রথমে ঠাকুরদা এবং ঠাকুমার ছবিতে ফুল দিয়ে আশীর্বাদ নিলেন রিচা। এরপর স্থানীয়রা তাঁর হাতে পুষ্প স্তবক তুলে দিলেন। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যাওয়ার আগে রিচা উপস্থিত সকলে অভিবাদন জানান। 

Indian Women Cricket Team Richa Ghosh