Sourav Ganguly: সম্প্রতি মহিলাদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team)। গোটা দেশজুড়ে এখনও বইছে শুভেচ্ছার বন্যা। ইতিমধ্যে গত শনিবার (৮ নভেম্বর) ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষকে (Richa Ghosh) সংবর্ধনা দেওয়া হয়েছে। শিলিগুড়ির মেয়ে রিচা। তাঁর সাফল্যে আপাতত গোটা বাংলা উচ্ছ্বসিত। তো, এই অনুষ্ঠানে বাংলার প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে প্রশংসায় ভরিয়ে দেন সৌরভ। এমনকী, তাঁকে আগামীদিনে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হিসেবেও দেখতে চান।
Richa Ghosh Felicitation Latest News: কীভাবে রিচার মতো 'রত্ন'কে খুঁজে পেলেন ঝুলন? শেয়ার করলেন অজানা গল্প
এই অনুষ্ঠানে সৌরভ বলেন, 'যে কোনও খেলোয়াড়ের কাছেই বিশ্বকাপ জয় একটা বিশেষ অনুভূতি। বর্তমানে এই অনুভূতির কথা একমাত্র রিচাই আমাদের বলতে পারবে।' সঙ্গে তিনি আরও যোগ করেন, রিচার মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছে। একদিন না একদিন তিনি ভারতীয় মহিলা ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন।
Richa Ghosh Police Job: পুলিশের চাকরি পেয়ে আনন্দে আত্মহারা! কী বললেন বাংলার 'বিশ্বজয়ী' রিচা?
রিচাকে শুভেচ্ছা জানালেন মহারাজ
মহারাজ বললেন, 'তোমার কেরিয়ার সবেমাত্র শুরু হয়েছে। আগামী ৪-৬ বছরে মহিলাদের ক্রিকেট আরও উন্নতি করবে। আরও অনেক নতুন সুযোগ আসবে। আমার আশা, সেই প্রত্যেকটা সুযোগই তুমি কাজে লাগাতে পারবে। আর একদিন ঝুলনের মতো আমরা একদিন বলতে পারব, রিচা - ভারতের অধিনায়ক।' সৌরভ প্রশংসার সুরে আরও বললেন, 'তোমার বয়স এখন একেবারেই অল্প। ২২ কী ২৩ হবে। এখনও তোমার কাছে অফুরান সুযোগ রয়েছে। তোমার জন্য আমার আশীর্বাদ এবং আন্তরিক শুভেচ্ছা রইল।'
Sourav Ganguly Felicitates Richa Ghosh: 'সানার থেকেও ছোট...', রিচাকে নিয়ে কেন একথা বললেন সৌরভ?
তবে সৌরভের এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই তাঁর এই মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করতে শুরু করেছেন। সমর্থকদের একাংশের দাবি, সৌরভ নাকি পরোক্ষে হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur) ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার কথা বলেছেন। যদিও এই মন্তব্যের কোনও ভিত্তি নেই। বরং সৌরভ নিজে হরমনপ্রীতের প্রশংসা করেছেন। দেখে নিন সেই ভিডিও:
ইতিপূর্বে হরমনপ্রীতের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় মহিলা দলের প্রাক্তন ক্রিকেটার শান্তা রঙ্গস্বামী অবশ্য সরাসরি হরমনপ্রীতকে ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন। PTI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, ভবিষ্যতের কথা চিন্তা করে হরমনপ্রীতকে এখনই অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। সেই জায়গায় দায়িত্ব তুলে দেওয়া উচিত স্মৃতি মান্ধানার হাতে।
Richa Ghosh Felicitation Photos: ইডেনে জমকালো সংবর্ধনা রিচাকে, ছবিতে দেখুন অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত
শান্তা রঙ্গস্বামী বলেছিলেন, 'এটা অনেকদিন ধরেই বাকি রয়েছে। হরমনপ্রীত একজন ব্যাটার এবং ফিল্ডার হিসেবে অসাধারণ। তবে ক্যাপ্টেন হিসেবে ও বেশ কয়েকবার ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমার মনে হয়, অধিনায়কত্বের বোঝা তুলে নিলে হয়ত ও ভারতীয় ক্রিকেট দলের হয়ে আরও ভাল পারফরম্য়ান্স করতে পারবে। ক্রিকেটের তিনটে ফরম্য়াটেই স্মৃতি মান্ধানাকে অধিনায়ক করা উচিত। এবার আগামী বিশ্বকাপের জন্য পরিকল্পনা শুরু করা উচিত।'
Sourav Ganguly on Richa Ghosh: রিচার প্রশংসা করতে গিয়ে বিপাকে সৌরভ! ভুল বুঝছেন সকলে?
Richa Ghosh Felicitation: সম্প্রতি মহিলাদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে টিম ইন্ডিয়া। গোটা দেশজুড়ে বইছে শুভেচ্ছার বন্যা। ইতিমধ্যে গত শনিবার CAB-র পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রিচার হাতে পুষ্প স্তবক তুলে দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এক্সপ্রেস ফোটো - পার্থ পাল