Richa Ghosh Grand Welcome: কোন মন্ত্রে সাফল্য এল বিশ্বকাপে? বাড়ি ফিরতেই 'হুঙ্কার' রিচার

Richa Ghosh: সম্প্রতি একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হলেন রিচা ঘোষ। বাংলার এই উইকেটকিপার-ব্যাটার ইতিমধ্যে নিজের পারফরম্য়ান্সের দৌলতে সকলের ভালবাসা অর্জন করেছেন।

Richa Ghosh: সম্প্রতি একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হলেন রিচা ঘোষ। বাংলার এই উইকেটকিপার-ব্যাটার ইতিমধ্যে নিজের পারফরম্য়ান্সের দৌলতে সকলের ভালবাসা অর্জন করেছেন।

author-image
Sandip Sarkar
New Update
Richa Ghosh (10)

বাড়ি ফেরার পথে রিচা ঘোষ

Richa Ghosh: ভারতীয় মহিলা ক্রিকেট (Indian Women Cricket Team) দলের একমাত্র লক্ষ্য ছিল বিশ্বকাপ (Women's ODI World Cup 2025) জয়। সেকারণে টানা ৩ ম্যাচ হেরে গেলেও লক্ষ্য থেকে সরে আসেননি স্মৃতি, রিচা, হরমনপ্রীতরা। খারাপ সময়ে দলের প্রত্যেকে একসঙ্গে থেকে লড়াই চালিয়ে গিয়েছেন। আর তাতেই এসেছে সাফল্য। বিশ্বকাপ জয় করে শিলিগুড়িতে ফিরে একথাই জানালেন রিচা ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, এই শহর থেকে উঠে আসুক আরও মহিলা ক্রিকেটার। পাশাপাশি শিলিগুড়ি শহরে একটি ক্রিকেট স্টেডিয়ামের দাবিও করেছেন তিনি।

Advertisment

Richa Ghosh Felicitation News: রিচার হাতে কত টাকা তুলে দেবে সিএবি? শুনলে চমকে উঠবেন

টানা ৩ ম্যাচ হেরেও যে সাফল্যের শীর্ষে পৌঁছানো সম্ভব। বিশ্ব ক্রিকেটের আসরে সেটাই করে দেখিয়েছে ভারতের মহিলা ব্রিগেড। শিলিগুড়িতে ফিরেই সাংবাদিকদের মুখোমুখি হন রিচা ঘোষ। তিনি বলেন, 'আমরা বিশ্বকাপ চ্যম্পিয়ন হওয়ার লক্ষ্যেই এবার মাঠে নেমেছিলাম। লিগ পর্যায়ে টানা তিন ম্যাচ হেরেছি। তবুও আমরা সরে আসিনি নিজেদের লক্ষ্য থেকে। কিন্তু আমরা প্রতিটি টিম মেম্বার সেই খারাপ সময়ে একসঙ্গে থেকেছি। কী করে কামব্যাক করতে হবে সেঈ চেষ্টা চালিয়ে গিয়েছি। নিষ্ঠা, কঠোর পরিশ্রম, শৃঙ্খলাকে পাথেয় করেই আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি।'

Richa Ghosh Statement: 'সকলের ভালবাসা পেয়ে...', ঘরে ফিরে কী বললেন বিশ্বকাপ জয়ী রিচা?

পরিবারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার

বাবাকে পাশে বসিয়ে গত শুক্রবার (৭ নভেম্বর) রিচা বলেন, 'স্বপ্ন ছিল ভারতের হয়ে খেলার। আমার সাফল্যে আমার মা-বাবার অবদান সবচেয়ে বেশি। ছোট বেলা থেকে ছেলেদের সঙ্গে খেলেছি। বাবা আমাকে কলকাতা নিয়ে যেতেন খেলাতে। নইলে আজকে এই সাফল্য আসত না। তবে স্বপ্ন দেখতাম বিশ্বকাপ জয়ের। সেই স্বপ্ন আজ স্বার্থক হয়েছে। এখন লক্ষ্য টি-২০ বিশ্বকাপ জেতা।'

Richa Ghosh Felicitation: হুড খোলা গাড়িতে চাপিয়ে 'বরণ' রিচাকে, জনজোয়ারে ভাসছে শিলিগুড়ি

শিলিগুড়িতে স্টেডিয়ামে দাবি

বিশ্ব ক্রিকেটে শিলিগুড়ি রিচা-ঋদ্ধিমানের মতো ক্রিকেটার উপহার দিলেও শিলিগুড়িতে সেভাবে গড়ে ওঠেনি ক্রিকেটের পরিকাঠামো। নেই ক্রিকেট খেলার জন্য আদর্শ মাঠ। ক্রিকেট স্টেডিয়ামের দাবি বারবার উঠলেও সেটা বাস্তবায়িত হয়নি। এবার সেই দাবিকে উসকে দিলেন রিচা। তিনি বলেন, 'শিলিগুড়িতে ক্রিকেটের উন্নয়নের জন্য একটি স্টেডিয়ামের অবশ্যই প্রয়োজন। সরকার নিশ্চয়ই বিষয়টি নিয়ে ভাবছে। শুধু ক্রিকেট নয়, অন্যান্য খেলার পরিকাঠামো উন্নয়নের প্রয়োজন।'

Richa Ghosh: ঘরে ফিরলেন প্রথম বিশ্বকাপজয়ী বঙ্গতনয়া রিচা, বিমান বন্দরের বাইরে জন আবেগের তীব্র বিস্ফোরণ

পরবর্তী লক্ষ্য টি-২০ বিশ্বকাপ

গত রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। হরমনপ্রীত অ্যান্ড কোম্পানিকে ইতিমধ্যেই অভ্যর্থনা জানিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার শিলিগুড়িতে ফিরেছেন বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্যা রিচা ঘোষ। এদিন দুপুরে বিমানে বাগডোগরা আসেন রিচা। এদিন সকাল থেকেই রিচাকে দেখতে বাগডোগরা বিমানবন্দরে ঢল নামে বিপুল মানুষের। হুডখোলা জিপে চেপে বিমানবন্দর থেকে শিলিগুড়িতে ফেরেন রিচা। রিচাকে ঘিরে এদিন উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সামনেই রিচার অস্ট্রেলিয়া সফর। আগামীতে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেই দিকেই এখন নিজেকে ব্যস্ত রাখতে চায় রিচা।

Women’s ODI World Cup 2025 Indian Women Cricket Team Richa Ghosh