Richa Ghosh: অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ 'বিশ্বজয়ী রিচা, খেলার পাশাপাশি সামলাবেন আইন-শৃঙ্খলা

Richa Ghosh: ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র রিচা ঘোষ। সম্প্রতি ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ জয়ের পিছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অবশেষে এই সাফল্যের পুরস্কার তিনি হাতেনাতে পেলেন।

Richa Ghosh: ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র রিচা ঘোষ। সম্প্রতি ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ জয়ের পিছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অবশেষে এই সাফল্যের পুরস্কার তিনি হাতেনাতে পেলেন।

author-image
Koushik Biswas
New Update
Richa Ghosh Police job (1)

পুলিশের পোশাকে রিচা, ছবিটি AI-এর সাহায্যে তৈরি করা হয়েছে

Richa Ghosh: ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Women Cricket Team) অন্যতম উজ্জ্বল নক্ষত্র রিচা ঘোষ। সম্প্রতি ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ জয়ের পিছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইতিপূর্বে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন, রিচার এই অভাবনীয় সাফল্যের জন্য তাঁকে রাজ্য পুলিশের (West Bengal Police) ডিএসপি পদে চাকরি দেওয়া হবে। অবশেষে বুধবার (৩ ডিসেম্বর) দায়িত্ব গ্রহণ করলেন বাংলার এই উইকেটকিপার-ব্যাটার।

Advertisment

Richa Ghosh Latest News: বঙ্গ ক্রিকেটের 'লেডি সুপারস্টার', রিচার এই স্পেশাল রেকর্ডের ব্যাপারে জানতেন?

চাকরিতে যোগ দিলেন রিচা

এদিন রাজ্য পুলিশের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। সেখানে রিচার বেশ কয়েকটি ছবি কোলাজে একটি ভিডিও তৈরি করা হয়েছে। আর এই ভিডিওতেই দেখা যাচ্ছে, দায়িত্ব গ্রহণ করছেন শিলিগুড়ির 'ঘরের মেয়ে' রিচা। এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, 'আজ রাজ্য পুলিশের DSP পদে যোগ দিলেন রিচা ঘোষ। তাঁকে শিলিগুড়ি কমিশনারেটের ACP পদে নিযুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ পরিবারে স্বাগত রিচা। সঙ্গে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।' বলার অপেক্ষা রাখে না, এই পোস্টটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisment

Richa Ghosh: বিশ্বজয়ী রিচার বাড়িতে হঠাৎ হাজির শুভেন্দু, উপহারের তালিকা দেখে চমকে গেলেন বঙ্গতনয়া

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২২ বছর বয়সি রিচা ঘোষ ভারতীয় ক্রিকেট দলকে ২০২৫ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। বিশ্ব চ্যাম্পিয়ন রিচার জন্য গত ৮ নভেম্বর একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। কলকাতার ইডেন গার্ডেন্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান চলাকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে রিচা ঘোষকে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পদে নিয়োগ করা হয়। এছাড়া রিচাকে 'বঙ্গভূষণ' পুরস্কারে সম্মানিত করে পশ্চিমবঙ্গ সরকার। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় রিচাকে একটি সোনার চেন উপহার দিয়েছিলেন।

Richa Ghosh (13)
পুলিশের চাকরিতে যোগ দিলেন রিচা ঘোষ

উল্লেখ্য, বিশ্বকাপ ফাইনালে ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৫২ রানে জয়লাভ করেছে। গোটা টুর্নামেন্টে তো বটেই, ফাইনাল ম্য়াচেও ব্যাট হাতে সকলের নজর কেড়েছেন রিচা। তিনি ২৪ বলে ৩৪ রানের একটি অনবদ্য ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দেন। ফাইনালের পর গোটা ভারতীয় ক্রিকেট দল রিচার এই কৃতিত্বকে কুর্নিশ জানিয়েছে। 

Mamata Banerjee West Bengal Police Indian Women Cricket Team Richa Ghosh