/indian-express-bangla/media/media_files/2025/11/30/richa-ghosh-12-2025-11-30-20-54-38.jpg)
ভারতীয় মহিলা ক্রিকেটার রিচা ঘোষ
Richa Ghosh: রিচা ঘোষ। ভারতীয় ক্রিকেটে (Indian Women Cricket Team) এই নামটা আপাতত বেশ পরিচিত। শিলিগুড়ির এই ছোট্ট মেয়েটি ইতিমধ্যে ইতিহাস রচনা করেছেন। মহিলাদের ক্রিকেটে অর্জন করেছেন প্রথম ওয়ানডে বিশ্বকাপ। তবে শুধুমাত্র বিশ্বকাপ বললে বোধহয় ভুল হবে। কারণ, রিচার ঝুলিতে রয়েছে আরও একাধিক সাফল্য। আসুন, সেগুলো নিয়ে আলোচনা করা।
এটা ছিল ২০১৩ সালের ঘটনা। ভারতীয় মহিলা ক্রিকেট দল একের পর এক ব্যর্থতায় ক্রমশুম মুখ লুকোতে শুরু করেছে। একই অবস্থা বঙ্গ ক্রিকেটেরও। এমন সময় বাংলা তথা ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তী মহিলা পেস বোলার ঝুলন গোস্বামী ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কাছে নতুন প্লেয়ার তুলে আনার প্রস্তাব দেন। শুরুর দিকে কিছুটা বাধার সম্মুখীন হতে হলেও, পরবর্তীকালে সেই প্রস্তাবের সম্মতি জানিয়েছিল সিএবি। আর এই নতুন ক্রিকেটার অন্বেষণ করতে গিয়েই খোঁজ পাওয়া যায় রিচা ঘোষের।
রিচার সুনাম আজ শুধুমাত্র শিলিগুড়ি কিংবা ভারতীয় ক্রিকেটেই সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়েছে গোটা ক্রিকেট বিশ্বে। টিম ইন্ডিয়ার এই উইকেট কিপার তথা ব্যাটার তাঁর পাওয়ার হিটিংরয়ে জন্য যথেষ্ট সুনাম অর্জন করেছেন। আর এই ব্যাটিং প্রতিভার কারণেই মাত্র ২০ বছর বয়সে তিনি টিম ইন্ডিয়ার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিলেন। তারপর বাকিটা ইতিহাস।
Richa Ghosh: বিশ্বজয়ী রিচার বাড়িতে হঠাৎ হাজির শুভেন্দু, উপহারের তালিকা দেখে চমকে গেলেন বঙ্গতনয়া
শিলিগুড়ি শহরে আলাদা করে কোনও মেয়েদের ক্রিকেটের জন্য প্রশিক্ষণ কেন্দ্র ছিল না। সেকারণে ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলেই রিচা নিজের প্রতিভা আরও শানিত করেছিল। অবশেষে ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারতের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয় তাঁর। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক খেতাব অর্জন করেন তিনি।
Richa Ghosh Latest News: বিশ্বকাপ তো শেষ, এবার কী করবেন রিচা? জানুন হাঁড়ির খবর
দেখে নিন রিচার সাফল্যের খতিয়ান:
২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ১৮ বলে অর্ধশতরান হাঁকিয়েছিলেন তিনি। এরপরই রিচাকে নিয়ে বিশ্ব ক্রিকেটে আলোচনা শুরু হয়ে যায়। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় এবং প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করেন। পরের বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৬ রান করেন।
Richa Ghosh: বিশ্বজয়ী রিচার সাফল্যে গর্বিত বাংলা! মুখ্যমন্ত্রীর উপহার, ‘রিচা ক্রিকেট স্টেডিয়াম’
অবশেষে ২০২৫ সাল। মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে একরাশ আসা নিয়ে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রিচা ৯৪ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছিলেন। অধিকাংশ ম্যাচেই তিনি বেশ খানিকটা নীচের দিকে ব্যাট করতে নামেন এবং দলের স্কোরবোর্ড যতটা সম্ভব ফিফথ গিয়ারে তোলার চেষ্টা করেন। রিচার এই পারফরমেন্সে গোটা দেশ যে উচ্ছ্বসিত, সেকথা আর আলাদা করে বলার দরকার পড়ে না।
Sourav Ganguly on Richa Ghosh: রিচার প্রশংসা করতে গিয়ে বিপাকে সৌরভ! ভুল বুঝছেন সকলে?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টেস্ট ক্রিকেটে রিচা দু'ম্যাচ খেলে ১৫১ রান করেছেন। ওয়ানডে ক্রিকেটে তিনি খেলেছেন ৫১ ম্যাচ এবং করেছেন ১,১৪৫ রান। এর পাশাপাশি ৬৭ টি-২০ ম্যাচে রিচা মোট ১,০৬৭ রান করেছেন। ফলত, রিচা যে গোটা দেশের গর্ব, সেকথা আর আলাদা করে বলার দরকার নেই।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us