Richa Ghosh Police Job: পুলিশের চাকরি পেয়ে আনন্দে আত্মহারা! কী বললেন বাংলার 'বিশ্বজয়ী' রিচা?

Richa Ghosh Police Job: সম্প্রতি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর এই জয়ের পর থেকেই রিচা ঘোষকে নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে রিচাকে সাম্মানিক DSP পদে নিয়োগ করা হয়েছে।

Richa Ghosh Police Job: সম্প্রতি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর এই জয়ের পর থেকেই রিচা ঘোষকে নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে রিচাকে সাম্মানিক DSP পদে নিয়োগ করা হয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Richa Ghosh Police job (1)

পুলিশের পোশাকে রিচা, ছবিটি AI-এর সাহায্যে তৈরি করা হয়েছে

Richa Ghosh: সম্প্রতি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)। আর এই জয়ের পর থেকেই টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষকে নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) পক্ষ থেকে ইতিমধ্যে রিচাকে সাম্মানিক DSP পদে নিয়োগ করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে রিচার হাতে এই চাকরির নিয়োগ পত্র তুলে দিয়েছেন। সেইসঙ্গে বাংলার এই মহিলা ক্রিকেট আইকনকে 'বঙ্গভূষণ' পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এই অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং ঝুলন গোস্বামী উপস্থিত ছিলেন।

Advertisment

Sourav Ganguly Felicitates Richa Ghosh: 'সানার থেকেও ছোট...', রিচাকে নিয়ে কেন একথা বললেন সৌরভ?

বড় সম্মান পেলেন রিচা ঘোষ

২২ বছর বয়সি রিচা ঘোষ ভারতীয় ক্রিকেট দলকে ২০২৫ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। বিশ্ব চ্যাম্পিয়ন রিচার জন্য শনিবার একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। কলকাতার ইডেন গার্ডেন্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান চলাকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে রিচা ঘোষকে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পদে নিয়োগ করা হয়ে। এছাড়া রিচাকে 'বঙ্গভূষণ' পুরস্কারে সম্মানিত করে পশ্চিমবঙ্গ সরকার। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় রিচাকে একটি সোনার চেন উপহার দিয়েছেন।

Richa Ghosh Felicitation Photos: ইডেনে জমকালো সংবর্ধনা রিচাকে, ছবিতে দেখুন অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত

খুব স্বাভাবিকভাবে পুলিশের চাকরি পেয়ে আনন্দে আত্মহারা রিচা ঘোষ। একটি টুইট করে রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। লিখেছেন, 'অনেক অনেক ধন্যবাদ। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই সম্মান পেয়ে আমি যারপরনাই আপ্লুত। এটা শুধুমাত্র আমার কাছেই নয়, আমার পরিবার এবং প্রত্যেক শিলিগুড়িবাসীর কাছে অনেক বড় একটা ব্যাপার। আগামীদিনে আমি নিজের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করব। সেটা মাঠের ভিতরে হোক কিংবা বাইরে। এই রাজ্যের জন্য, আমার দেশের জন্য।' বলার অপেক্ষা রাখে না যে মুহূর্তের মধ্যে এই টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Richa Ghosh Felicitation News Update: রাজ্য পুলিশের কোন পদে চাকরি পেলেন রিচা? জানলে অবাক হবেন আপনিও

দেখে নিন সেই টুইট:

সিএবি-র পক্ষ থেকে সোনার ব্যাট এবং বল দেওয়া হয়েছে

অন্যদিকে, বিশ্বকাপ টুর্নামেন্টে রিচার এই দুর্দান্ত পারফরম্য়ান্সের কারণে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে সোনার ব্যাট এবং বল উপহার দেওয়া হয়েছে। এর পাশাপাশি সিএবি রিচাকে ৩৪ লাখ টাকা আর্থিক পুরস্কার দিয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ফাইনাল ম্যাচে রিচা ২৪ বলে ৫৪ রান করেছিলেন। শেষপর্যন্ত এটাই ম্য়াচের নির্ণায়ক ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।

Mamata Banerjee Felicitates Richa Ghosh: সৌরভকে নিয়ে ''বিতর্কিত' মন্তব্য মমতার, ঘুম উড়ল জয় শাহের

বিশ্বকাপ জিততে গ্রহণ করেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা

ভারতীয় মহিলা ক্রিকেট দল ২০২৫ আইসিসি মহিলা বিশ্বকাপ জয় করে ইতিহাস রচনা করেছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে টিম ইন্ডিয়া গত রবিবার (২ নভেম্বর) নব্য মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ফাইনাল ম্য়াচ খেলতে নেমেছিল। এই ম্য়াচে দক্ষিণ আফ্রিকাকে তারা ৫২ রানে পরাস্ত করে। আর সেইসঙ্গে জিতে নেয় প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ ট্রফি। ফাইনাল ম্য়াচে রিচা দুর্দান্ত ব্যাটিং করেন। মাত্র ২৪ বলে তিনি ৩৪ রান করেন। এরমধ্যে ৩ চার এবং ২ ছক্কা ছিল। গোটা টুর্নামেন্ট জুড়েই রিচা যথেষ্ট নজরকাড়া পারফরম্য়ান্স করেন। এই বিশ্বকাপে তিনি একটি হাফসেঞ্চুরি সমেত মোট ২৩৫ রান করেন। সর্বাধিক ৯৪ রান করেছেন তিনি।

Sourav Ganguly Mamata Banerjee West Bengal Government Indian Women Cricket Team Richa Ghosh