/indian-express-bangla/media/media_files/2025/11/07/richa-ghosh-returns-home-world-cup-winner-siliguri-welcome-2025-11-07-12-48-03.jpg)
ঘরে ফিরলেন প্রথম বিশ্বকাপজয়ী বঙ্গতনয়া রিচা
Richa Ghosh:ঘরে ফিরলেন প্রথম বিশ্বকাপজয়ী বঙ্গতনয়া। দীর্ঘ প্রতিক্ষার অপেক্ষা। বাগডোগরা বিমানবন্দরে নামলেন বিশ্বজয়ী রিচা ঘোষ। বিমান বন্দরের বাইরে যেন আবেগের বিস্ফোরণ। ফুল দিয়ে সাজানো হুড খোলা জিপে বসে থাকা রিচাকে দেখতে মানুষের উপচে পড়া ঢল।
আরও পড়ুন- Shafali Verma Captain: বিশ্বকাপ জিততেই খুলল কপাল, অধিনায়ক হলেন ভারতের তারকা ক্রিকেটার
রিচাকে শহরে স্বাগত জানাতে সকাল থেকে প্রস্তুতি নিচ্ছিলেন শহরবাসী। বাড়িতেও ঘরের মেয়েকে স্বাগত জানাতে সকাল থেকেই চলছে জোর কদমে প্রস্তুতি। মেয়ের পছন্দের রান্না ইতিমধ্যে সেরে রেখেছেন রিচার মা স্বপ্না ঘোষ। আজকের মেনু ভাত, ডাল শাক সবজী ভাজা। রিচার মা স্বপ্না জানিয়েছেন, মেয়ের পছন্দ সবজী ভাত।
সম্প্রতি মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে ধামাকাদার পারফরম্য়ান্স করেছেন রিচা। আজ শুধুমাত্র বাংলাই নয়, গোটা দেশ রিচার প্রশংসায় পঞ্চমুখ। এমনকী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আলাদা করে এই বাঙালি ক্রিকেটারকে শুভেচ্ছা জানিয়েছেন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এদিন রিচাকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই গোটা যাত্রাপথে রিচার সঙ্গেই থাকবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
বাবা মানবেন্দ্র ঘোষ বলেন, 'আমি স্থানীয় স্তরে ক্রিকেট খেলতাম। নিজে বেশিদুর খেলতে পারিনি। তাই চেয়েছিলাম, মেয়ে রিচা অন্তত খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকুক। এতে মেয়ের শারীরিক ও মানসিক বিকাশ হবে। আমি ওকে খেলাধুলোর মধ্যে রাখার জন্য প্রথমে টেবিল টেনিসে ভর্তি করি। কিন্তু, রিচা খুব একটা আগ্রহ দেখায়নি। ও একটু শারীরিক পরিশ্রমের খেলা খেলতে চাইত। তারপরই ক্রিকেট শুরু। আমার ব্যাট-বল নিয়েই খেলত। আমি ওকে জিজ্ঞেস করি, ক্রিকেট খেলবি? ও রাজি হয়। চার বছর বয়সে ক্লাবে ভর্তি হয়।'
আরও পড়ুন- Pratika Rawal Medal: আইসিসি দেয়নি, তবুও কীভাবে প্রতীকার গলায় বিশ্বজয়ের পদক? জানুন আসল সত্যিটা
৫২ বছর পর প্রথমবার বিশ্বকাপ জয় করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর সেই জয়ের নেপথ্যে রিচা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করলেন। গত রবিবার (২ নভেম্বর) বিশ্বকাপের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাস্ত করে হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি। ফাইনাল ম্য়াচে রিচা ২৪ বলে ৩৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন। পাশাপাশি গোটা টুর্নামেন্ট জুড়ে তিনি মোট ১২ ছক্কাও হাঁকিয়েছেন।
আরও পড়ুন- হুইল চেয়ারে বসে প্রতীকা, খাবার এগিয়ে দিলেন প্রধানমন্ত্রী! ভাইরাল ভিডিও
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us