Richa Ghosh Siliguri News: কখন বাড়ি ফিরবেন রিচা? কী কী অনুষ্ঠানই বা আয়োজন করা হচ্ছে?

Richa Ghosh: গত রবিবার (২ নভেম্বর) বিশ্বকাপের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাস্ত করে হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি। ফাইনাল ম্য়াচে রিচা ২৪ বলে ৩৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন।

Richa Ghosh: গত রবিবার (২ নভেম্বর) বিশ্বকাপের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাস্ত করে হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি। ফাইনাল ম্য়াচে রিচা ২৪ বলে ৩৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন।

author-image
Koushik Biswas
New Update
Richa Ghosh Stadium,  Richa Ghosh Darjeeling,  Mamata Banerjee announcement,  Women’s Cricket World Cup 2025  ,India Women World Cup Champion,  Richa Ghosh Siliguri  ,Richa Ghosh DSP Bengal,  Richa Ghosh honour  ,Darjeeling cricket stadium,  Bengal women cricketer news,রিচা ঘোষ স্টেডিয়াম,  রিচা ঘোষ দার্জিলিং,  মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা  ,মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫  ,ভারত নারী ক্রিকেট চ্যাম্পিয়ন,  রিচা ঘোষ সিলিগুড়ি  ,রিচা ঘোষ সম্মাননা,  দার্জিলিং ক্রিকেট স্টেডিয়াম,  বাংলার গর্ব রিচা ঘোষ  ,নারী ক্রিকেটে ইতিহাস

শিলিগুড়িতে ফিরছেন রিচা ঘোষ

Richa Ghosh: আর যেন তর সইছে না। শুক্রবারই শিলিগুড়িতে আসছেন 'ঘরের মেয়ে' রিচা ঘোষ। সম্প্রতি মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে ধামাকাদার পারফরম্য়ান্স করেছেন রিচা। আজ শুধুমাত্র বাংলাই নয়, গোটা দেশ রিচার প্রশংসায় পঞ্চমুখ। এমনকী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আলাদা করে এই বাঙালি ক্রিকেটারকে শুভেচ্ছা জানিয়েছেন। রিচার জন্য বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করছে শহর শিলিগুড়িও। কী কী অনুষ্ঠানের আয়োজন করা হবে, আসুন সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

Advertisment

Narendra Modi praises Richa Ghosh: প্রধানমন্ত্রীর মুখে ভূয়সী 'প্রশংসা' রিচার, বাঙালি হিসেবে গর্বিত হবেন আপনিও!

হুড খোলা জিপে চেপে আসবেন বাড়িতে

জানা গিয়েছে, দিল্লি থেকে সরাসরি বাগডোগরা বিমানবন্দরে নামবেন রিচা। সেখান থেকে একটি হুডখোলা জিপে চাপিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে আসা হবে। এই গাড়িটাকে তেরঙায় মুড়ে ফেলা হবে। তবে বিমানবন্দর থেকে সরাসরি বাড়িতে আসতে পারবেন না বাংলার এই তারকা ক্রিকেটার। বিভিন্ন জায়গায় তাঁকে দাঁড়াতে হবে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রিচাকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই গোটা যাত্রাপথে রিচার সঙ্গেই থাকবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

Advertisment

Richa Ghosh Siliguri

রাস্তায় বিছানো হয়েছে রেড কার্পেট

আশা করা হচ্ছে, দুপুরের মধ্যে রিচা সুভাষ পল্লীর বাড়িতে চলে আসতে পারবেন। ইতিমধ্যে বাঘাযতীন পার্ক থেকে সুভাষপল্লী পর্যন্ত প্রায় ২০০ মিটার রাস্তা লাল গালিচায় ঢেকে দেওয়া হয়েছে। এই রাস্তা ধরেই হেঁটে বাড়িতে ফিরবেন বিশ্বজয়ী ক্রিকেটার। রাস্তার দু'পাশে স্থানীয়রা ব্যাট তুলে রিচাকে 'গার্ড অফ অনার' দেবেন। এরপর শিলিগুড়ি পুরনিগম এবং পরে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে রিচাকে। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তাও পড়ে শোনানো হবে।

Richa Ghosh Police Job: পুলিশের চাকরি পাচ্ছেন রিচা, অনন্য সম্মান রাজ্য সরকারের

বাড়িতে রান্না হচ্ছে পছন্দের খাবার

ইতিপূর্বে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে রিচার মা স্বপ্না ঘোষ জানিয়েছিলেন, মেয়ে ঘরে ফিরলে তাঁর পছন্দের ফ্রায়েড রাইস, চিনি চিকেন, চিলি পনির রান্না করে খাওয়াবেন। শোনা যাচ্ছে, সেই মেন্যুই নাকি সকাল থেকে বাড়িতে রান্না চলছে। মেয়ে বাড়ি ফেরার অপেক্ষাতেই আপাতত সময় কাটাচ্ছেন পরিবারের লোকজন।

Richa Ghosh CAB News: রিচাকে সম্মান জানাতে অভাবনীয় উদ্যোগ সৌরভের! শুনলে গর্বিত হবেন আপনিও

অন্যদিকে বাবা মানবেন্দ্র ঘোষ বলেন, 'আমি স্থানীয় স্তরে ক্রিকেট খেলতাম। নিজে বেশিদুর খেলতে পারিনি। তাই চেয়েছিলাম, মেয়ে রিচা অন্তত খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকুক। এতে মেয়ের শারীরিক ও মানসিক বিকাশ হবে। আমি ওকে খেলাধুলোর মধ্যে রাখার জন্য প্রথমে টেবিল টেনিসে ভর্তি করি। কিন্তু, রিচা খুব একটা আগ্রহ দেখায়নি। ও একটু শারীরিক পরিশ্রমের খেলা খেলতে চাইত। তারপরই ক্রিকেট শুরু। আমার ব্যাট-বল নিয়েই খেলত। আমি ওকে জিজ্ঞেস করি, ক্রিকেট খেলবি? ও রাজি হয়। চার বছর বয়সে ক্লাবে ভর্তি হয়।' 

Richa Ghosh Father: মেয়ে জিতেছে বিশ্বকাপ, লিখেছে নয়া ইতিহাস! রিচার সাফল্যে 'গর্বিত' বাবা মানবেন্দ্র

তারপর তো বাকিটা ইতিহাস। ৫২ বছর পর প্রথমবার বিশ্বকাপ জয় করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর সেই জয়ের নেপথ্যে রিচা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করলেন। গত রবিবার (২ নভেম্বর) বিশ্বকাপের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাস্ত করে হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি। ফাইনাল ম্য়াচে রিচা ২৪ বলে ৩৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন। পাশাপাশি গোটা টুর্নামেন্ট জুড়ে তিনি মোট ১২ ছক্কাও হাঁকিয়েছেন। 

Richa Ghosh