Richa Ghosh: রিচা ঘোষ যে বাংলা ক্রিকেটের নয়া আইকন, তা বলা যেতেই পারে। সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team) ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে। এই টুর্নামেন্টে নজরকাড়া পারফরম্য়ান্স করেছেন রিচা। উইকেট কিপিংয়ের পাশাপাশি তিনি ব্যাট হাতেও কেড়ে নিয়েছেন বিপক্ষ শিবিরের ঘুম। শনিবার (৮ নভেম্বর) ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (Cricket Association of Bengal) পক্ষ থেকে রিচাকে একটি জমকালো সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে কার্যত চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী (Jhulan Goswami), অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং আরও অনেকে।
Richa Ghosh Felicitation Photos: ইডেনে জমকালো সংবর্ধনা রিচাকে, ছবিতে দেখুন অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত
এই অনুষ্ঠানে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কার্যত প্রশংসায় ভরিয়ে দিলেন রিচা ঘোষকে। তিনি বললেন, 'রিচার বয়স বেশি নয়। ওর কেরিয়ারও একেবারেই ছোট্ট। আমি যদি ঠিক বলি, তাহলে ওর বয়স ২২ কিংবা ২৩ হবে। রিচা সানার থেকেও ছোট। সিএবি এবং রাজ্য সরকারের তরফ থেকে রিচার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।'
Richa Ghosh Felicitation News Update: রাজ্য পুলিশের কোন পদে চাকরি পেলেন রিচা? জানলে অবাক হবেন আপনিও
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'বিশ্বকাপ জয় সবসময়ই জীবনের একটা স্পেশাল মুহূর্ত। আমি ভারতীয় ক্রিকেট দলের হয়ে তিনটে বিশ্বকাপ ফাইনালে ক্যাপ্টেন্সি করেছি। তিনটে টুর্নামেন্টেই আমি রানার্স আপ হয়েছি। সেকারণে বিশ্বকাপ জয়ের কী আনন্দ, আর কী অনুভূতি, সেটা একমাত্র রিচাই ভাল বলতে পারবে।'
Mamata Banerjee Felicitates Richa Ghosh: সৌরভকে নিয়ে ''বিতর্কিত' মন্তব্য মমতার, ঘুম উড়ল জয় শাহের
ফাইনালে নজর কাড়েন রিচা
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিশ্বকাপ ফাইনালে ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৫২ রানে জয়লাভ করেছে। গোটা টুর্নামেন্টে তো বটেই, ফাইনাল ম্য়াচেও ব্যাট হাতে সকলের নজর কেড়েছেন রিচা। তিনি ২৪ বলে ৩৪ রানের একটি অনবদ্য ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দেন। ফাইনালের পর গোটা ভারতীয় ক্রিকেট দল রিচার এই কৃতিত্বকে কুর্নিশ জানিয়েছে।
Richa Ghosh Grand Welcome: কোন মন্ত্রে সাফল্য এল বিশ্বকাপে? বাড়ি ফিরতেই 'হুঙ্কার' রিচার
রিচার প্রশংসা সৌরভের মুখে
সৌরভের কথায়, 'আপনারা স্মৃতিকে দেখেছেন। আপনারা হরমনকে দেখছেন। আপনারা জেমিমাকে দেখছেন। কিন্তু, ভারতীয় ক্রিকেট দলে রিচা যে দায়িত্বটা পালন করে, সেটা এককথায় অবিশ্বাস্য। ৬ নম্বরে নেমে যে ব্যাটিংটা ও করে, ক্রিকেটে সেটা সবথেকে কঠিন কাজ। কারণ ওটা এমন একটা জায়গা, যেখানে বল কম থাকে এবং দ্রুত রান করতে হয়। আমি নিজে দেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে ওপেন করতাম। খুব ভাল করেই জানি যে ৬ কিংবা ৭ নম্বরে যখন যুবরাজ এবং কাইফ ব্যাট করতে আসত, তাদের জন্য পরিস্থিতি কতটা কঠিন হত।'
তিনি আরও যোগ করেন, 'ফলে ভারত এবারের বিশ্বকাপে হয়ত জেমিমার ১৩৬ রানটা মনে রাখবে। সেমিফাইনাল ম্য়াচে হরমনপ্রীতের ৮৫ রানটা মনে রাখবে। কিন্তু, বিশ্বকাপের প্রত্যেকটা ম্য়াচে মুশকিল আসান পারফরম্য়ান্স করেছে এই রিচা। সেটা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯৪ রানের ইনিংস হোক, কিংবা ফাইনালে ৩৪ রান হোক। শুধুমাত্র ওর স্ট্রাইক রেটটা দেখবেন। এটা আমি ৫০ ওভার ক্রিকেট ম্য়াচের কথা বলছি। টি-২০ ম্য়াচের কথা নয়।'
Sourav Ganguly Felicitates Richa Ghosh: 'সানার থেকেও ছোট...', রিচাকে নিয়ে কেন একথা বললেন সৌরভ?
Richa Ghosh Felicitation: শনিবার (৮ নভেম্বর) ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে রিচাকে একটি জমকালো সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে কার্যত চাঁদের হাট বসেছিল। এই অনুষ্ঠানে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কার্যত প্রশংসায় ভরিয়ে দিলেন রিচা ঘোষকে।

রিচার হাতে পুষ্প স্তবক তুলে দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এক্সপ্রেস ফোটো - পার্থ পাল